Dhaka ১১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বান্দরবানে উন্নয়ন ও সমন্বয় জোরদারে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত দ্রুতই প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ: শিক্ষামন্ত্রী মার্কিন নৌ-অবরোধ না তুললে লোহিত সাগরের বাণিজ্য পথ বন্ধের হুমকি ইরানের উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে হোসেনপুরে মতবিনিময় সভা ডলুপাড়ায় সাংগ্রাইয়ের জলকেলি: মন্ত্রী-এমপির উপস্থিতিতে সম্প্রীতির মহোৎসব লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ ধামইরহাটে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ এলজিইডি প্রকল্পে অনিয়মের অভিযোগ: নীরব দপ্তর, ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫

যোগ্যতার ভিত্তিতে নারীরা দেশ গড়ার কাজ পাবেন: জামায়াত আমির

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৫৮:২২ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৭৫ সময় দেখুন

জামালপুর প্রতিনিধি: জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ তুলে দেওয়ার হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, নারীদের নিরাপত্তা তিন জায়গায় নিশ্চিত করা হবে- গৃহে, চলাচলে এবং কর্মস্থলে। যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ তুলে দেওয়া হবে। বাংলাদেশ হবে একটি ফুলের বাগান। এখানে ধর্ম, দল বা গায়ের রঙের ভিত্তিতে নয়, বরং যোগ্যতা ও দেশপ্রেমের ভিত্তিতে কাজ দেওয়া হবে।

আরও পড়ুনঃ  ট্রাম্পের নৌ-অবরোধে নেই ব্রিটেন দূরত্ব মিত্ররাও

আজ রোববার দুপুর ২টার দিকে শহরের সিংহজানী হাইস্কুল মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, মায়েদের ওপর যারা হাত তুলছে বা কটূক্তি করছে, তাদের হুঁশিয়ার করে দিচ্ছি, আমরা এটা সহ্য করব না। মায়েরা সাহসের সঙ্গে ভোটকেন্দ্রে যাবেন, দেখবেন বিড়ালের মত দুর্বৃত্তরা পালিয়ে যাবে। একটি দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত এবং মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামালপুরের পাঁচটি আসনেই ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান জানাচ্ছি।

আরও পড়ুনঃ  সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা ৬০০

তিনি বলেন, “এই নির্বাচনে দুইটা ভোট। প্রথম ভোট সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট। ‘হ্যাঁ’ মানে আজাদি, আর ‘না’ মানে গোলামি। যারা আবার আমাদের গলায় গোলামির জিঞ্জির পরাতে চায়, তারাই কেবল ‘না’ ভোটের কথা বলতে পারে। আমরা চাই, গণভোটের মাধ্যমে ১৮ কোটি মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হোক। বক্তব্য শেষে জামায়াতের আমির শফিকুর রহমান জামালপুরের পাঁচটি আসনে প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের হাতে দাঁড়িপাল্লা তুলে দেন।

আরও পড়ুনঃ  টেকনাফে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে কাল আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

জামালপুর-৫ আসনের প্রার্থী ও দলের জেলা আমির মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং জামালপুর-৪ আসনের প্রার্থী ও জেলা সেক্রেটারি আব্দুল আউয়ালের সঞ্চালনায় আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য জামালপুর-১ আসনে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী, জামালপুর-৩ আসনের প্রার্থী মাওলানা মুজিবুর রহমান আজাদী এবং জামালপুর-২ আসনের প্রার্থী সামিউল হক ফারুকী।

Tag :
জনপ্রিয় পোস্ট

বান্দরবানে উন্নয়ন ও সমন্বয় জোরদারে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

যোগ্যতার ভিত্তিতে নারীরা দেশ গড়ার কাজ পাবেন: জামায়াত আমির

আপডেটের সময়: ০৭:৫৮:২২ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬

জামালপুর প্রতিনিধি: জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ তুলে দেওয়ার হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, নারীদের নিরাপত্তা তিন জায়গায় নিশ্চিত করা হবে- গৃহে, চলাচলে এবং কর্মস্থলে। যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ তুলে দেওয়া হবে। বাংলাদেশ হবে একটি ফুলের বাগান। এখানে ধর্ম, দল বা গায়ের রঙের ভিত্তিতে নয়, বরং যোগ্যতা ও দেশপ্রেমের ভিত্তিতে কাজ দেওয়া হবে।

আরও পড়ুনঃ  উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

আজ রোববার দুপুর ২টার দিকে শহরের সিংহজানী হাইস্কুল মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, মায়েদের ওপর যারা হাত তুলছে বা কটূক্তি করছে, তাদের হুঁশিয়ার করে দিচ্ছি, আমরা এটা সহ্য করব না। মায়েরা সাহসের সঙ্গে ভোটকেন্দ্রে যাবেন, দেখবেন বিড়ালের মত দুর্বৃত্তরা পালিয়ে যাবে। একটি দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত এবং মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামালপুরের পাঁচটি আসনেই ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান জানাচ্ছি।

আরও পড়ুনঃ  সরকারকে অচিরেই ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে: নাহিদ ইসলাম

তিনি বলেন, “এই নির্বাচনে দুইটা ভোট। প্রথম ভোট সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট। ‘হ্যাঁ’ মানে আজাদি, আর ‘না’ মানে গোলামি। যারা আবার আমাদের গলায় গোলামির জিঞ্জির পরাতে চায়, তারাই কেবল ‘না’ ভোটের কথা বলতে পারে। আমরা চাই, গণভোটের মাধ্যমে ১৮ কোটি মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হোক। বক্তব্য শেষে জামায়াতের আমির শফিকুর রহমান জামালপুরের পাঁচটি আসনে প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের হাতে দাঁড়িপাল্লা তুলে দেন।

আরও পড়ুনঃ  কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা হবে: তারেক রহমান