Dhaka ০৬:১৩ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মেধা মূল্যায়নে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বদলগাছী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর দেশে ৫৮ হাজারের বেশি চিকিৎসকের ঘাটতি রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ঢাকা দক্ষিণের ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী উপজেলাভিত্তিক সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে: ইসি সচিব সরকারি চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত হওয়ার প্রায় সাত বছর পর,চুক্তিভিত্তিক নিয়োগ বাঁশের পণ্যেই চাঁন মিয়ার অদম্য সংগ্রাম পদ্মার গ্রাসে শত বিঘা জমি, শেষ আশ্রয়টুকুও হারানোর শঙ্কা সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবেমধুখালীতে দুই কিলোমিটার সড়কে তালগাছের চারা রোপণ নবাবগঞ্জে আনসার-ভিডিপির তালগাছ রোপণ কর্মসূচি

যাত্রীদের উপচে পড়া ভিড় বাস সংকট

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৪৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ২১৭ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদকঃ নির্বাচন সামনে রেখে টানা চার দিনের সরকারি ছুটি শুরু হচ্ছে বুধবার (১১ ফেব্রুয়ারি) । তাই আজ মঙ্গলবার ভোটের আগে শেষ কর্মদিবসে অফিস শেষে গ্রামের বাড়িতে ছুটছেন নগরবাসী। কর্মের কারণে রাজধানীতে থাকলেও অনেকেরই গ্রামের বাড়িতে ভোটার। তাই ভোট দেওয়ার তাগিদে গ্রামে যেতে ভিড় জমিয়েছেন বাস স্টেশনে আজ মঙ্গলবার রাত ৮টার পর রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল ও এর আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে, যাত্রীদের উপচে পড়া ভিড়। হাজার হাজার যাত্রী গাড়ির জন্য অপেক্ষা করছেন। গাড়ির সংখ্যা খুবই কম। কোনো কোনো যাত্রী জানিয়েছেন, ঈদের সময়ও তারা এত ভিড় ও সংকট দেখেননি।

দুই বোনকে নিয়ে আরিফ হোসেন লাকসাম যাবেন। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন কিন্তু কোনো গাড়ি পাচ্ছেন না। রাত সাড়ে‌ ৮টার দিকে তিনি বলেন, ‘এই দেশ আর ঠিক হবে না। লাকসামের ভাড়া আড়াইশো থেকে ৩০০ টাকা। কিন্তু ৫০০ থেকে ৬০০ টাকার নিচে কোনো গাড়িই যাচ্ছে না। এভাবে ইচ্ছা মতো ভাড়া নেওয়া হলেও কেউই দেখছে না। কি সংস্কার হলো দেশে? আমাদের সেই ভোগান্তি তো রয়েই গেছে। মো. সোহরাব হোসেনের গ্রামের বাড়ির লক্ষ্মীপুর। তিনি সেখানকার ভোটার। তিনি বলেন, বিকেল ৩টায় আমি সায়েদাবাদ এসেছি। এখনো গাড়ি পাইনি। লক্ষ্মীপুরের ভাড়া ৫০০ টাকা, কিন্তু এখন চাইছে এক হাজার টাকা। তিনি বলেন, বেশি ভাড়া দিয়ে যাবো না। যাওয়াটা খুব বেশি জরুরি নয়, গাড়ি না পেলে বাসায় ফিরে যাবো।

আরও পড়ুনঃ  মোবাইলের অতিরিক্ত আসক্তি নেশাজাত দ্রব্যের মতোই ক্ষতিকর : আইজিপি

ভোট দিতে গ্রামের বাড়ি কুমিল্লায় যাবেন সাদিকুল ইসলাম। তিনি বলেন, ঈদের সময়ও তো এত ভিড় দেখিনি। যাত্রী আছে, বাস নেই। এই সুযোগে বাসওলারা যাত্রীগো পকেট কাটছে।
সায়েদাবাদে জোনাকি সার্ভিসের কাউন্টারের সামনে রাত সাড়ে ৮টার দিকে শত শত মানুষের ভিড় দেখা গেছে। গাড়ি না থাকা ও অতিরিক্ত ভাড়া নেওয়ায় যাত্রীদের সঙ্গে কাউন্টার কর্মীদের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে কাউন্টারের কর্মীরা কাউন্টারের সাটার নামিয়ে দেন। সায়েদাবাদ রেললাইনের পূর্ব পাশে অন্যান্য সময়ে বাস পূর্ণ থাকলেও সন্ধ্যার পর গিয়ে সেখানে দু-একটি বাস দেখা গেছে। বাস না থাকায় ফাঁকা জায়গাটিতে শত শত যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জের ‘ফ্যামিলি ব্যবসা এখন বগুড়ায়: নাসীরুদ্দীন পাটওয়ারী

কাউন্টারের একজন কর্মী জানান, যাত্রাবাড়ী দিয়ে প্রবেশ পথে যানজট থাকায় গাড়ি ঢাকায় প্রবেশ করতে পারছে না। গাড়িগুলো রাস্তায় আটকে আছে। তবে গাড়িগুলো আসতে বেশি সময় লাগবে না। অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না বলো দাবি তার। একটি বাসের কর্মী সুজন মিয়া বরিশালের যাত্রীদের ডাকছিলেন। ভাড়া কত? জানতে চাইলে বলেন, ৮০০ টাকা। যাত্রীরা জানিয়েছেন অন্য সময়ে এ ভাড়া ৪০০ থেকে ৫০০ টাকা। জনপথ মোড়, যাত্রাবাড়ী, দোলাইপাড়, শনিরআখড়ায় ওভারপাসের ওপর দূরপাল্লার যাত্রীদের ভিড় দেখা গেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হবে। ভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) ছুটি থাকবে। এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্র ও শনিবার) দুই দিন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি। সেই হিসেবে ১১ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চারদিন ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা।

আরও পড়ুনঃ  দেশ কিছুটা স্থিতিশীল তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম
Tag :
জনপ্রিয় পোস্ট

মেধা মূল্যায়নে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বদলগাছী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন

যাত্রীদের উপচে পড়া ভিড় বাস সংকট

আপডেটের সময়: ১০:৪৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ নির্বাচন সামনে রেখে টানা চার দিনের সরকারি ছুটি শুরু হচ্ছে বুধবার (১১ ফেব্রুয়ারি) । তাই আজ মঙ্গলবার ভোটের আগে শেষ কর্মদিবসে অফিস শেষে গ্রামের বাড়িতে ছুটছেন নগরবাসী। কর্মের কারণে রাজধানীতে থাকলেও অনেকেরই গ্রামের বাড়িতে ভোটার। তাই ভোট দেওয়ার তাগিদে গ্রামে যেতে ভিড় জমিয়েছেন বাস স্টেশনে আজ মঙ্গলবার রাত ৮টার পর রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল ও এর আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে, যাত্রীদের উপচে পড়া ভিড়। হাজার হাজার যাত্রী গাড়ির জন্য অপেক্ষা করছেন। গাড়ির সংখ্যা খুবই কম। কোনো কোনো যাত্রী জানিয়েছেন, ঈদের সময়ও তারা এত ভিড় ও সংকট দেখেননি।

দুই বোনকে নিয়ে আরিফ হোসেন লাকসাম যাবেন। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন কিন্তু কোনো গাড়ি পাচ্ছেন না। রাত সাড়ে‌ ৮টার দিকে তিনি বলেন, ‘এই দেশ আর ঠিক হবে না। লাকসামের ভাড়া আড়াইশো থেকে ৩০০ টাকা। কিন্তু ৫০০ থেকে ৬০০ টাকার নিচে কোনো গাড়িই যাচ্ছে না। এভাবে ইচ্ছা মতো ভাড়া নেওয়া হলেও কেউই দেখছে না। কি সংস্কার হলো দেশে? আমাদের সেই ভোগান্তি তো রয়েই গেছে। মো. সোহরাব হোসেনের গ্রামের বাড়ির লক্ষ্মীপুর। তিনি সেখানকার ভোটার। তিনি বলেন, বিকেল ৩টায় আমি সায়েদাবাদ এসেছি। এখনো গাড়ি পাইনি। লক্ষ্মীপুরের ভাড়া ৫০০ টাকা, কিন্তু এখন চাইছে এক হাজার টাকা। তিনি বলেন, বেশি ভাড়া দিয়ে যাবো না। যাওয়াটা খুব বেশি জরুরি নয়, গাড়ি না পেলে বাসায় ফিরে যাবো।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জের ‘ফ্যামিলি ব্যবসা এখন বগুড়ায়: নাসীরুদ্দীন পাটওয়ারী

ভোট দিতে গ্রামের বাড়ি কুমিল্লায় যাবেন সাদিকুল ইসলাম। তিনি বলেন, ঈদের সময়ও তো এত ভিড় দেখিনি। যাত্রী আছে, বাস নেই। এই সুযোগে বাসওলারা যাত্রীগো পকেট কাটছে।
সায়েদাবাদে জোনাকি সার্ভিসের কাউন্টারের সামনে রাত সাড়ে ৮টার দিকে শত শত মানুষের ভিড় দেখা গেছে। গাড়ি না থাকা ও অতিরিক্ত ভাড়া নেওয়ায় যাত্রীদের সঙ্গে কাউন্টার কর্মীদের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে কাউন্টারের কর্মীরা কাউন্টারের সাটার নামিয়ে দেন। সায়েদাবাদ রেললাইনের পূর্ব পাশে অন্যান্য সময়ে বাস পূর্ণ থাকলেও সন্ধ্যার পর গিয়ে সেখানে দু-একটি বাস দেখা গেছে। বাস না থাকায় ফাঁকা জায়গাটিতে শত শত যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে।

আরও পড়ুনঃ  মোবাইলের অতিরিক্ত আসক্তি নেশাজাত দ্রব্যের মতোই ক্ষতিকর : আইজিপি

কাউন্টারের একজন কর্মী জানান, যাত্রাবাড়ী দিয়ে প্রবেশ পথে যানজট থাকায় গাড়ি ঢাকায় প্রবেশ করতে পারছে না। গাড়িগুলো রাস্তায় আটকে আছে। তবে গাড়িগুলো আসতে বেশি সময় লাগবে না। অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না বলো দাবি তার। একটি বাসের কর্মী সুজন মিয়া বরিশালের যাত্রীদের ডাকছিলেন। ভাড়া কত? জানতে চাইলে বলেন, ৮০০ টাকা। যাত্রীরা জানিয়েছেন অন্য সময়ে এ ভাড়া ৪০০ থেকে ৫০০ টাকা। জনপথ মোড়, যাত্রাবাড়ী, দোলাইপাড়, শনিরআখড়ায় ওভারপাসের ওপর দূরপাল্লার যাত্রীদের ভিড় দেখা গেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হবে। ভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) ছুটি থাকবে। এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্র ও শনিবার) দুই দিন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি। সেই হিসেবে ১১ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চারদিন ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা।

আরও পড়ুনঃ  আমাদের কর্মসূচি কোনো দল বা গোষ্ঠীর নয়: ডা. শফিকুর রহমান