Dhaka ০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাটারা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন গ্রেপ্তার নগরকান্দায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় উদযাপিত জন্মাষ্টমী শরতের বিকেলে ব্যস্ত ধুনটের সোনাহাটা বাজার কুলিয়ারচরের গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে আলমগীর হোসেন পানছড়িতে “ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬” উদ্বোধন পানছড়িতে জেলা পরিষদ সদস্য রুমেল মারমাকে সংবর্ধনা লংমার্চকে স্বাগত জানিয়ে গণমিছিল করেছে দক্ষিণ হালিশহর ওয়ার্ড জামায়াতে ইসলামী নাটোর বারনই নদীতে আচমকা ভেসে উঠছে বিপুল মাছ: বিষ নাকি গ্যাস ৫ দিন পর খুলছে হিলি স্থলবন্দর দীঘিনালায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমী উদযাপিত

মৌলভীবাজার শহরে টমটম ও ব্যাটারিচালিত রিকশার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মনববন্ধন

রিপন আহমদ, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার শহরে কোনো পূর্ব নোটিশ ছাড়াই টমটম ও অটো রিকশার ভাড়া দ্বিগুণ করার প্রতিবাদে বুধবার ৮ এপ্রিল দুপুর ১২ ঘটিকায় মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখে  সাধারণ ছাত্র জনতা মানববন্ধন ও জেলা প্রশাসক  বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।

মৌলভীবাজার শহরে বর্তমানে কোনো জ্বালানি সংকট না থাকা সত্ত্বেও টমটম ও ব্যাটারিচালিত রিকশার ভাড়া অযৌক্তিকভাবে বৃদ্ধি পাওয়ায় সাধারণ যাত্রীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত কয়েক দিনে শহরের বিভিন্ন রুটে ভাড়া প্রায় দ্বিগুণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুনঃ  পানছড়িতে “ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬” উদ্বোধন

শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চাঁদনীঘাট, চৌমুহনা পয়েন্ট, কুসুমবাগ চৌমুহনী, কোর্ট পয়েন্ট এবং বেরিরপাড় ৫ টাকার নির্ধারিত ভাড়া এখন ১০ টাকা এবং ১০ টাকার ভাড়া ২০ টাকা আদায় করা হচ্ছে।

অনেক চালক দাবি করছেন যে গাড়ির যন্ত্রাংশের মূল্য বৃদ্ধি এবং রক্ষণাবেক্ষণ খরচ বেড়ে যাওয়ায় তারা ভাড়া বাড়াতে বাধ্য হয়েছেন।

আরও পড়ুনঃ  চন্দনাইশে ভূমি বিরোধ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন

কিছু চালক লাইনে দাঁড়িয়ে তেল বা গ্যাস সংগ্রহ করতে দীর্ঘ সময় অপচয় হওয়ার অজুহাতও দিচ্ছেন।

সরকারি তথ্য অনুযায়ী, বর্তমান মাসে এপ্রিল ২০২৬ জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি এবং দেশে পর্যাপ্ত মজুদ রয়েছে। ফলে জ্বালানি সংকটের যে দাবি চালকরা করছেন, তা বাস্তবসম্মত নয় বলে মনে করছেন সাধারণ মানুষ ও সচেতন মহল।

কোনো পূর্ব ঘোষণা বা নির্দিষ্ট ভাড়া তালিকা ছাড়াই চালকরা নিজেদের ইচ্ছামতো ভাড়া আদায় করছেন। ভাড়া নিয়ে প্রতিবাদ করলে যাত্রীদের হেনস্তার শিকার হতে হচ্ছে এবং সন্ধ্যা নামলে এই ভাড়ার হার আরও বেড়ে যায়।

আরও পড়ুনঃ  কুলাউড়ায় যানজট নিরসনে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ উচ্ছেদ অভিযান

মৌলভীবাজার পৌরসভার নির্দিষ্ট ভাড়ার তালিকা থাকলেও তা কার্যকর হচ্ছে না এবং ট্রাফিক পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ নজরদারির অভাব রয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা দ্রুত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই নৈরাজ্য বন্ধের দাবি জানিয়েছেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

ভাটারা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন গ্রেপ্তার

মৌলভীবাজার শহরে টমটম ও ব্যাটারিচালিত রিকশার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মনববন্ধন

আপডেটের সময়: ০২:০৮:০১ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬

রিপন আহমদ, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার শহরে কোনো পূর্ব নোটিশ ছাড়াই টমটম ও অটো রিকশার ভাড়া দ্বিগুণ করার প্রতিবাদে বুধবার ৮ এপ্রিল দুপুর ১২ ঘটিকায় মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখে  সাধারণ ছাত্র জনতা মানববন্ধন ও জেলা প্রশাসক  বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।

মৌলভীবাজার শহরে বর্তমানে কোনো জ্বালানি সংকট না থাকা সত্ত্বেও টমটম ও ব্যাটারিচালিত রিকশার ভাড়া অযৌক্তিকভাবে বৃদ্ধি পাওয়ায় সাধারণ যাত্রীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত কয়েক দিনে শহরের বিভিন্ন রুটে ভাড়া প্রায় দ্বিগুণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুনঃ  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চাঁদনীঘাট, চৌমুহনা পয়েন্ট, কুসুমবাগ চৌমুহনী, কোর্ট পয়েন্ট এবং বেরিরপাড় ৫ টাকার নির্ধারিত ভাড়া এখন ১০ টাকা এবং ১০ টাকার ভাড়া ২০ টাকা আদায় করা হচ্ছে।

অনেক চালক দাবি করছেন যে গাড়ির যন্ত্রাংশের মূল্য বৃদ্ধি এবং রক্ষণাবেক্ষণ খরচ বেড়ে যাওয়ায় তারা ভাড়া বাড়াতে বাধ্য হয়েছেন।

আরও পড়ুনঃ  কুলাউড়ায় যানজট নিরসনে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ উচ্ছেদ অভিযান

কিছু চালক লাইনে দাঁড়িয়ে তেল বা গ্যাস সংগ্রহ করতে দীর্ঘ সময় অপচয় হওয়ার অজুহাতও দিচ্ছেন।

সরকারি তথ্য অনুযায়ী, বর্তমান মাসে এপ্রিল ২০২৬ জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি এবং দেশে পর্যাপ্ত মজুদ রয়েছে। ফলে জ্বালানি সংকটের যে দাবি চালকরা করছেন, তা বাস্তবসম্মত নয় বলে মনে করছেন সাধারণ মানুষ ও সচেতন মহল।

কোনো পূর্ব ঘোষণা বা নির্দিষ্ট ভাড়া তালিকা ছাড়াই চালকরা নিজেদের ইচ্ছামতো ভাড়া আদায় করছেন। ভাড়া নিয়ে প্রতিবাদ করলে যাত্রীদের হেনস্তার শিকার হতে হচ্ছে এবং সন্ধ্যা নামলে এই ভাড়ার হার আরও বেড়ে যায়।

আরও পড়ুনঃ  তারাগঞ্জে ১০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, মামলা প্রক্রিয়াধীন