
রিপন আহমদ-মৌলভীবাজার: মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান (ভিপি মিজান)। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রোববার ১৫ মার্চ ২০২৬ তারিখে প্রকাশিত ওই প্রজ্ঞাপনে দেশের বিভিন্ন জেলায় মোট ৪২ জনকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তালিকার ৩৭ নম্বরে রয়েছে মৌলভীবাজার জেলার নাম, যেখানে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মিজানুর রহমান মিজানকে।
সরকারি আদেশে বলা হয়েছে, জেলা পরিষদ (সংশোধন) আইন অনুযায়ী নির্বাচিত পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ করবেন। নিয়োগের খবর প্রকাশের পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ভিপি মিজানুর রহমান মিজান বলেন, “আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মৌলভীবাজারবাসীর আস্থা ও ভালোবাসা নিয়েই আমি দায়িত্ব পালন করতে চাই। জেলা পরিষদকে জনগণের সেবার একটি কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য।
প্রতিবেদকের নাম 



















