Dhaka ০৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আফমি প্লাজা ঈদ বিক্রয় উৎসব, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা সম্পন্ন বায়েজিদে প্রবাসীর বাড়িতে ঢুকে চেক ছিনতাই, উল্টো মামলা ও হয়রানির শিকার রেমিটেন্স যোদ্ধা নাগরপুরে তিন দিনব্যাপী বর্ণিল আয়োজনে বর্ষবরণ উৎসব ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন জয়মনি উইনার্স ক্লাব থানারহাট মডেল মাদরাসার দোয়া ও বিদায় অনুষ্ঠান মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে: নৌপরিবহন মন্ত্রী সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকার শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার, ৫১৫ পিস ইয়াবা উদ্ধার সিরাজগঞ্জের রায়গঞ্জে নদীর পাড়ে মাদক সেবন, আটক -১ পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ১২ আসামী গ্রেফতার

মোংলায় স্বল্পআয়ের মানুষের মুখে হাসি ফোটালো সার্ভিস বাংলাদেশ

শেখ রাফসান মোংলা প্রতিনিধিঃ ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভাগাভাগি করে নেয়ার উৎসব। সেই আনন্দকে সমাজের সব শ্রেণির মানুষের মাঝে ছড়িয়ে দিতে মোংলায় দেখা গেছে এক মানবিক উদ্যোগ। আসন্ন ঈদকে সামনে রেখে স্বল্পআয়ের ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে ব্যাপক পরিসরে ঈদ উপহার বিতরণ করা হয়েছে, যা স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে। বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় মোংলা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে মানবতার সেবায় নিবেদিত স্বেচ্ছাসেবী সংগঠন সার্ভিস বাংলাদেশের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। কর্মসূচিতে বিভিন্ন এলাকা থেকে আগত দরিদ্র ও নিম্নআয়ের মানুষদের হাতে তুলে দেয়া হয় এই উপহার, যা তাদের ঈদের গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করবে। উপহার পেয়ে সুবিধাভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। এ খাদ্য সামগ্রীর মধ্যে ছিল সাদা সেমাই ২ প্যাকেট, লাচ্ছি সেমাই ১ প্যাকেট, নুডলস ২ প্যাকেট, চিনি, কিচমিচ, বাদাম, দুধ সহ বিভিন্ন রান্নার উপকরন।

আরও পড়ুনঃ  পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন

উপহার পেয়ে অনেকের চোখেমুখে ফুটে ওঠে স্বস্তি ও আনন্দের ছাপ। কেউ কেউ জানান, সীমিত আয়ের কারণে ঈদের বিশেষ খাবারের আয়োজন করা তাদের জন্য কঠিন হয়ে পড়ে। এ সময় এই ধরনের সহায়তা তাদের জন্য অনেক বড় আশীর্বাদ। আয়োজকরা জানান, সমাজের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিরা যদি এভাবে এগিয়ে আসেন, তবে সমাজের পিছিয়ে পড়া মানুষদের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব। তারা মনে করেন, শুধু ঈদকে কেন্দ্র করে নয়, সারা বছরই এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখা জরুরি। এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধায়ক ও সভাপতিত্ব করেন সার্ভিস বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মিলন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নী জেনারেল এ্যাডভোকেট মোহাম্মাদ মনিরুজ্জামান।

আরও পড়ুনঃ  সবুজে গড়ি আগামীর পৃথিবী: নীলফামারীর ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে উৎসবমুখর বৃক্ষরোপণ কর্মসূচি

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুর আলম শেখ, উপদেষ্টা সরদার আব্দুল হান্নান, মোছাল্লী মোঃ ফরিদ উদ্দিন, সাইফুল ইসলাম মিলন, সহ-সভাপ‌তি মোঃ আল আমীন, সিনিয়র যুগ্ম মহাস‌চিব আব্দুর রউফ, আব্দুল জব্বার, উম্মে রাফিয়া জাহান মিশু, হাসান, মাসুদ, মাসুম বিল্লাহ, শাকিল, রিয়াজ শেখ, মোঃ মারুফ বাবু, মনির খান, সাকিব, গালিব, ইয়ামিন প্রমুখ। তাদের তত্ত্বাবধানে পুরো কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। সার্ভিস বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মিলন বলেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে আমাদের এ সংগঠন সাধ্য অনুযায়ী পাশে দাঁড়ানোর চেষ্টা করে। ঈদের আনন্দ ধনী-গরিব সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিবছরই আমরা অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করে থাকি এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  থানারহাট মডেল মাদরাসার দোয়া ও বিদায় অনুষ্ঠান

তিনি আরও বলেন, আমাদের এই সংগঠন দীর্ঘদিন ধরেই মানুষের পাশে থাকার চেষ্টা করছে। শুধু ঈদ নয়, সারা বছরই আমরা মানুষের বিপদ-আপদে সহায়তা করে থাকি। আর্থিক সহায়তার পাশাপাশি বিভিন্নভাবে সহযোগিতা দেয়ার চেষ্টা করি। স্থানীয়দের মতে, এমন উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং অন্যদেরও মানবিক কাজে উদ্বুদ্ধ করে। বিশেষ করে বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো সময়ের দাবি হয়ে উঠেছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

আফমি প্লাজা ঈদ বিক্রয় উৎসব, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা সম্পন্ন

মোংলায় স্বল্পআয়ের মানুষের মুখে হাসি ফোটালো সার্ভিস বাংলাদেশ

আপডেটের সময়: ০৫:৫৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

শেখ রাফসান মোংলা প্রতিনিধিঃ ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভাগাভাগি করে নেয়ার উৎসব। সেই আনন্দকে সমাজের সব শ্রেণির মানুষের মাঝে ছড়িয়ে দিতে মোংলায় দেখা গেছে এক মানবিক উদ্যোগ। আসন্ন ঈদকে সামনে রেখে স্বল্পআয়ের ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে ব্যাপক পরিসরে ঈদ উপহার বিতরণ করা হয়েছে, যা স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে। বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় মোংলা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে মানবতার সেবায় নিবেদিত স্বেচ্ছাসেবী সংগঠন সার্ভিস বাংলাদেশের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। কর্মসূচিতে বিভিন্ন এলাকা থেকে আগত দরিদ্র ও নিম্নআয়ের মানুষদের হাতে তুলে দেয়া হয় এই উপহার, যা তাদের ঈদের গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করবে। উপহার পেয়ে সুবিধাভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। এ খাদ্য সামগ্রীর মধ্যে ছিল সাদা সেমাই ২ প্যাকেট, লাচ্ছি সেমাই ১ প্যাকেট, নুডলস ২ প্যাকেট, চিনি, কিচমিচ, বাদাম, দুধ সহ বিভিন্ন রান্নার উপকরন।

আরও পড়ুনঃ  সমুদ্রপথে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২০২৫ ছিল সবচেয়ে প্রাণঘাতী বছর: ইউএনএইচসিআর

উপহার পেয়ে অনেকের চোখেমুখে ফুটে ওঠে স্বস্তি ও আনন্দের ছাপ। কেউ কেউ জানান, সীমিত আয়ের কারণে ঈদের বিশেষ খাবারের আয়োজন করা তাদের জন্য কঠিন হয়ে পড়ে। এ সময় এই ধরনের সহায়তা তাদের জন্য অনেক বড় আশীর্বাদ। আয়োজকরা জানান, সমাজের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিরা যদি এভাবে এগিয়ে আসেন, তবে সমাজের পিছিয়ে পড়া মানুষদের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব। তারা মনে করেন, শুধু ঈদকে কেন্দ্র করে নয়, সারা বছরই এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখা জরুরি। এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধায়ক ও সভাপতিত্ব করেন সার্ভিস বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মিলন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নী জেনারেল এ্যাডভোকেট মোহাম্মাদ মনিরুজ্জামান।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় বাংলা নববর্ষ উপলক্ষে নানা আয়োজনে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত