Dhaka ০৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা উৎসব দেওয়ান হাট এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের ভূমিকা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি হরিনাহাটা বিপ্লবী ফুটবল ক্লাবের উদ্যোগে ২২তম ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শাজাহানপুরে ১৩.৫ কেজি গাঁজাসহ নারী পুরুষ মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুর সরকারি কলেজ মাঠে বৃক্ষরোপণ করেছে জেলা ছাত্রদল দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠন জিয়া মঞ্চের এক, দুই, তিন ইউনিট কার্যালয়ের শুভ উদ্বোধন বগুড়ায় উত্তরের পাঁচ জেলার প্রতিনিধিদের নিয়ে ইতিহাস চর্চা ও গবেষণা সংস্থার দিনব্যাপী ওয়ার্কশপ নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু বন্যায় চট্টগ্রাম অঞ্চলের ২৪১ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত, মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, উপস্থিত এমপি লাভলু

মৃত্যুর মুখে দাঁড়িয়ে ফ্যাসিবাদ বিদায় করেছি: হাসনাত আবদুল্লাহ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৫২:২১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২২৩ সময় দেখুন

দিনাজপুর প্রতিনিধি: জুলাই বিপ্লবের অন্যতম নায়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, ভোটকেন্দ্রে ভুলেও অরাজকতা করার কুচিন্তা করবেন না। আমাদের মৃত্যুর ভয় দেখাবেন না, মৃত্যুর মুখে দাঁড়িয়েই আমরা ফ্যাসিবাদের জননী শেখ হাসিনাকে বিদায় দিয়েছি। আজ সোমবার বিকেলে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে পার্বতীপুর শহীদ মিনারে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  হোসেনপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

হাসনাত আবদুল্লাহ বলেন, আপনারা কি সন্ত্রাসবাদ, চাঁদাবাজি ও ক্যাসিনোমুক্ত পার্বতীপুর চান? তাহলে ১১ দলীয় জোটের প্রার্থী ডা. আহাদ ভাইকে শাপলা কলি প্রতীকে ভোট দিন। নারীদের উদ্দেশে তিনি বলেন, “ফজরের নামাজ আদায় করে সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে আপনাদের পবিত্র আমানত সঠিক জায়গায় প্রয়োগ করবেন। ভোট দিয়ে প্রয়োজনে বাসায় ফিরে সকালের নাস্তা করবেন। পবিত্র স্থানে সঠিকভাবে ভোট দিয়ে সোনার বাংলা গড়ার সুযোগ করে দিন।

আরও পড়ুনঃ  মাগুরায় খেলার ফাঁকে পুকুরে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের

জনসভায় অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জুলাই বিপ্লবের আরেক নায়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে বিপ্লবের পক্ষের শক্তিকে বিজয়ী করতে হবে। আগামী দিনে জিম্মিদশা থেকে মুক্ত হতে চাইলে ১১ দলীয় জোটের প্রার্থী ডা. আব্দুল আহাদ ভাইকে শাপলা কলি প্রতীকে ভোট দিন। তিনি বলেন, দেশের একটি দল ভোটারদের বিভিন্ন সুবিধার কথা বলে। কিন্তু, তারা কি ভুলে গেছে, কৃষকরা যখন ন্যায্য দাবিতে আন্দোলনে নেমেছিল, তখন তাদের ওপর কী ঘটেছিল? মুরুব্বিরা নিশ্চয়ই সেই ঘটনাগুলো ভুলে যাননি।

আরও পড়ুনঃ  নরেন্দ্র মোদির পদত্যাগের দাবিতে বাসভবনের সামনে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের অবস্থান

পার্বতীপুর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আবু সায়েমের সঞ্চালনায় জনসভায় আরো বক্তব্য রাখেন— জেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য ও পার্বতীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন, ফুলবাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদির, ফুলবাড়ী উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানসহ জামায়াত ও এনসিপির জেলা-উপজেলা পর্যায়ের নেতারা।

Tag :
জনপ্রিয় পোস্ট

ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা উৎসব

মৃত্যুর মুখে দাঁড়িয়ে ফ্যাসিবাদ বিদায় করেছি: হাসনাত আবদুল্লাহ

আপডেটের সময়: ০৮:৫২:২১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬

দিনাজপুর প্রতিনিধি: জুলাই বিপ্লবের অন্যতম নায়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, ভোটকেন্দ্রে ভুলেও অরাজকতা করার কুচিন্তা করবেন না। আমাদের মৃত্যুর ভয় দেখাবেন না, মৃত্যুর মুখে দাঁড়িয়েই আমরা ফ্যাসিবাদের জননী শেখ হাসিনাকে বিদায় দিয়েছি। আজ সোমবার বিকেলে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে পার্বতীপুর শহীদ মিনারে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  মাগুরায় খেলার ফাঁকে পুকুরে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের

হাসনাত আবদুল্লাহ বলেন, আপনারা কি সন্ত্রাসবাদ, চাঁদাবাজি ও ক্যাসিনোমুক্ত পার্বতীপুর চান? তাহলে ১১ দলীয় জোটের প্রার্থী ডা. আহাদ ভাইকে শাপলা কলি প্রতীকে ভোট দিন। নারীদের উদ্দেশে তিনি বলেন, “ফজরের নামাজ আদায় করে সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে আপনাদের পবিত্র আমানত সঠিক জায়গায় প্রয়োগ করবেন। ভোট দিয়ে প্রয়োজনে বাসায় ফিরে সকালের নাস্তা করবেন। পবিত্র স্থানে সঠিকভাবে ভোট দিয়ে সোনার বাংলা গড়ার সুযোগ করে দিন।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

জনসভায় অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জুলাই বিপ্লবের আরেক নায়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে বিপ্লবের পক্ষের শক্তিকে বিজয়ী করতে হবে। আগামী দিনে জিম্মিদশা থেকে মুক্ত হতে চাইলে ১১ দলীয় জোটের প্রার্থী ডা. আব্দুল আহাদ ভাইকে শাপলা কলি প্রতীকে ভোট দিন। তিনি বলেন, দেশের একটি দল ভোটারদের বিভিন্ন সুবিধার কথা বলে। কিন্তু, তারা কি ভুলে গেছে, কৃষকরা যখন ন্যায্য দাবিতে আন্দোলনে নেমেছিল, তখন তাদের ওপর কী ঘটেছিল? মুরুব্বিরা নিশ্চয়ই সেই ঘটনাগুলো ভুলে যাননি।

আরও পড়ুনঃ  ইপিজেডের নিউ মুরিং মীরা পাড়ায় জুয়ার আসর থেকে ১১ জনকে আটক করেছে পুলিশ