Dhaka ০৯:১০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নাগরপুরে তিন দিনব্যাপী বর্ণিল আয়োজনে বর্ষবরণ উৎসব ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন জয়মনি উইনার্স ক্লাব থানারহাট মডেল মাদরাসার দোয়া ও বিদায় অনুষ্ঠান মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে: নৌপরিবহন মন্ত্রী সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকার শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার, ৫১৫ পিস ইয়াবা উদ্ধার সিরাজগঞ্জের রায়গঞ্জে নদীর পাড়ে মাদক সেবন, আটক -১ পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ১২ আসামী গ্রেফতার বান্দরবান এলজিইডি’তে লুটপাটের ‘হরিলুট নিশ্চুপ নির্বাহী প্রকৌশলী, রাজবাড়ীতে ১০ টি ফিলিং স্টেশনের একটিতেও তেল না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালক

মানুষের জোয়ার দেখা যাচ্ছে ভোট দেওয়ার জন্য: প্রেস সচিব

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৩৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ১৪৮ সময় দেখুন

নিজস্ব প্রতিনিধিঃ প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, দেশের মানুষ গত ১৬ বছর ভালো নির্বাচন দেখেনি। সেই আক্ষেপ ঘুচিয়ে এবার মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আগামী ১২ ফেব্রুয়ারি একটি ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ শুক্রবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইমামবাড়ী মাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

‎প্রেস সচিব বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।‎ ‎নির্বাচন নিয়ে কোনো শঙ্কার অবকাশ নেই। বড় দলগুলো যেখানেই প্রচারণায় যাচ্ছে, সেখানেই লাখ লাখ মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে। এতেই প্রমাণিত হয় জনগণ কতটা আগ্রহ নিয়ে ভোটের অপেক্ষায় আছে। এদিকে বাউল শিল্পী আবুল সরকারের গ্রেফতার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, এ বিষয়ে একটি মামলা হয়েছে। বর্তমান সরকার শিল্পীদের স্বাধীনতায় বিশ্বাসী। বাউলরা বিচার গান বা বিচ্ছেদ গানে অনেক ধরনের কথা বলেন, যা তাদের শিল্পের অংশ। অনেক সময় ইউটিউবাররা শিল্পীদের কথা বিকৃত করে প্রচার করে, যেখানে মূল প্রেক্ষাপট থাকে না। এর ফলে সামাজিক কলহ তৈরি হয়।

আরও পড়ুনঃ  মানবপাচার-মাদকের বিরুদ্ধে অভিযান শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ অলি-আউলিয়ার দেশ, এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার রয়েছে। আশা করছি দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে। মাজার পরিদর্শনকালে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফুর রহমান বাবু, গড়পাড়া ইমামবাড়ী দরবার শরীফের পীর শাহ্ শাহিন আহমেদ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিএম খোরশেদ, সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে: নৌপরিবহন মন্ত্রী
Tag :
জনপ্রিয় পোস্ট

নাগরপুরে তিন দিনব্যাপী বর্ণিল আয়োজনে বর্ষবরণ উৎসব

মানুষের জোয়ার দেখা যাচ্ছে ভোট দেওয়ার জন্য: প্রেস সচিব

আপডেটের সময়: ০৯:৩৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, দেশের মানুষ গত ১৬ বছর ভালো নির্বাচন দেখেনি। সেই আক্ষেপ ঘুচিয়ে এবার মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আগামী ১২ ফেব্রুয়ারি একটি ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ শুক্রবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইমামবাড়ী মাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

‎প্রেস সচিব বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।‎ ‎নির্বাচন নিয়ে কোনো শঙ্কার অবকাশ নেই। বড় দলগুলো যেখানেই প্রচারণায় যাচ্ছে, সেখানেই লাখ লাখ মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে। এতেই প্রমাণিত হয় জনগণ কতটা আগ্রহ নিয়ে ভোটের অপেক্ষায় আছে। এদিকে বাউল শিল্পী আবুল সরকারের গ্রেফতার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, এ বিষয়ে একটি মামলা হয়েছে। বর্তমান সরকার শিল্পীদের স্বাধীনতায় বিশ্বাসী। বাউলরা বিচার গান বা বিচ্ছেদ গানে অনেক ধরনের কথা বলেন, যা তাদের শিল্পের অংশ। অনেক সময় ইউটিউবাররা শিল্পীদের কথা বিকৃত করে প্রচার করে, যেখানে মূল প্রেক্ষাপট থাকে না। এর ফলে সামাজিক কলহ তৈরি হয়।

আরও পড়ুনঃ  মানবপাচার-মাদকের বিরুদ্ধে অভিযান শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ অলি-আউলিয়ার দেশ, এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার রয়েছে। আশা করছি দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে। মাজার পরিদর্শনকালে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফুর রহমান বাবু, গড়পাড়া ইমামবাড়ী দরবার শরীফের পীর শাহ্ শাহিন আহমেদ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিএম খোরশেদ, সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ