
মোঃ জামাল উদ্দিন মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: আজ শনিবার (২৩-মে) সকাল ১০.০০ টায় ২০২৫-২০২৬ সালের অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় মাধবপুর উপজেলার বানেশ্বর গ্রামে রাস্তার দু’পাশে গাছ লাগিয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় রাস্তার দু’পাশে কয়েকটি ঔষধি ও ফলের গাছ লাগানো হয়। এ কর্মসূচির আওতায় সারা মাধবপুর উপজেলার স্কুল, কলেজ, মাদরাসা, রাস্তার দু’পাশে, এবং খোলা মাঠে প্রায় এক হাজার ঔষধি ও ফলন গাছ রোপন করা হবে বলে জানান বৃক্ষ রোপণ কর্মসূচির সভাপতি মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 



















