
আঃ জলিল, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরা জেলার শ্রীপুর উপজেলার গোয়ালদা ঘাট সংলগ্ন এলাকা থেকে ১০০বোতল ফেনসিডিল সহ বাগেরহাটের নুরুল আমিন (৫৫)নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঝিনাইদহ র্যাব ৬ এর চৌকস টিম। গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র্যাব ৬ এর চৌকস সদস্যরা গোয়ালদা ঘাট সংলগ্ন এলাকায় আগে থেকেই অবস্থান নেয়। পরবর্তীতে বিপুল পরিমাণ ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ীকে আটক করতে সমর্থ হয়।মাদক চোরাকারবারিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ঝিনাইদহ র্যাব ৬ এর কার্যালয়ে নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ী নুরুল আমিন স্বীকার করেছে চুয়াডাঙ্গা থেকে ফেনসিডিলের চালানটি নিয়ে বাগেরহাট যাওয়ার পথে শ্রীপুর থানার গোয়ালদা ঘাট এলাকায় র্যাবের হাতে আটক হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ২৫ জুন গভীর রাতে ঝিনাইদহ র্যাব ৬ উদ্ধারকৃত ফেনসিডিল সহ নুরুল আমিন কে শ্রীপুর থানায় হস্তান্তর করেন। শ্রীপুর থানা পুলিশ সূত্রে জানা যায় মাদক ব্যবসায়ী নুরুল আমিনের বিরুদ্ধে রাতেই শ্রীপুর থানায় মাদক আইনে মামলা রুজু হয়েছে। আজ ২৬ জুন মাগুরা কোর্টে পাঠানোর প্রস্তুতি চলছে।
প্রতিবেদকের নাম 



















