Dhaka ০৪:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১০ বছরের শিশু অপহরণের পরের দিনই উদ্ধার পুলিশের জালে তিন মাদক কারবারি, উদ্ধার ২০০ পিস ট্যাপেন্টাডল কোম্পানীগঞ্জে মাদ্রাসায় ভাঙচুরের খবর পেয়ে তদন্তে গিয়ে হামলার শিকার ৫ পুলিশ, আটক ৭ মান্দায় পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে ভাঙচুর, সহস্রাধিক কলাগাছ কাটার অভিযোগ কেরানীগঞ্জে রেল চলাচল শুরু, নতুন যাত্রাপথে যুক্ত হলো দক্ষিণাঞ্চল মাগুরা পুলিশ লাইনস স্কুলে এসএসসিতে শতভাগ সাফল্য, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা কিশোরগঞ্জের কটিয়াদীতে ৭ বছর পর আদালতের রায়ে ঢাক-ঢোল বাজিয়ে জায়গা ফিরে পেলেন আতাউর রহমান বন মামলা থেকে বাঁচতে বন কর্মকর্তা ও ব্যবসায়ীদের জিম্মি করে উসমান গণির মিথ্যা মামলা ও চাঁদাবাজি ফ্যামিলি কার্ড নিয়ে অপপ্রচারের প্রতিবাদে নাগরপুরে ছাত্রদলের সংবাদ সম্মেলন মনপুরা পার্কে কাশিমপুর বিএনপির মিলনমেলা, আনন্দ-উচ্ছ্বাসে দিনব্যাপী আয়োজন

মাগুরায় ভোক্তা অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

এ কে এম মাজেদুল আলম ইভান, মাগুরা:
মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অননুমোদিত বিদেশি ওষুধ বিক্রি, তাপ সংবেদনশীল ওষুধ যথাযথ তাপমাত্রায় সংরক্ষণ না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং মূল্যতালিকা প্রদর্শন না করার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত বিনোদপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ফার্মেসি, মুদিদোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে সক্ষম হবো: সিনেট সভায় চবি উপাচার্য

অভিযানকালে মেসার্স লিবার্টি মেডিকেল হল নামের একটি ফার্মেসিতে বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। তাপ সংবেদনশীল ওষুধ, বিভিন্ন ভ্যাকসিন ও ইনসুলিন ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণের বাধ্যবাধকতা থাকলেও তা যথাযথভাবে মানা হচ্ছিল না। পাশাপাশি অননুমোদিত বিদেশি ওষুধ বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটির মালিক রাজন চক্রবর্তীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ  দীঘিনালায় শ্রদ্ধাবান উপাসক জ্যোতি লাল চাকমার সাপ্তাহিক ক্রিয়া সম্পন্ন

অপরদিকে, মেসার্স খাজুরা স্টোরকে পূর্বে সতর্ক করা হলেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের অননুমোদিত পণ্য বিক্রির অভিযোগ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক সনত কুমার সাহাকে আইনের ৩৮ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। এ সময় ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনা এবং ভবিষ্যতে আইনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

আরও পড়ুনঃ  গণশুনানির মাধ্যমে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। অভিযানে কৃষি বিপণন অফিস, মাগুরার মো. আলমগীর হোসেন এবং মাগুরা জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।

ভোক্তাদের স্বার্থ সুরক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

১০ বছরের শিশু অপহরণের পরের দিনই উদ্ধার

মাগুরায় ভোক্তা অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

আপডেটের সময়: ০৩:০৭:৪২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

এ কে এম মাজেদুল আলম ইভান, মাগুরা:
মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অননুমোদিত বিদেশি ওষুধ বিক্রি, তাপ সংবেদনশীল ওষুধ যথাযথ তাপমাত্রায় সংরক্ষণ না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং মূল্যতালিকা প্রদর্শন না করার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত বিনোদপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ফার্মেসি, মুদিদোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।

আরও পড়ুনঃ  দীঘিনালায় শ্রদ্ধাবান উপাসক জ্যোতি লাল চাকমার সাপ্তাহিক ক্রিয়া সম্পন্ন

অভিযানকালে মেসার্স লিবার্টি মেডিকেল হল নামের একটি ফার্মেসিতে বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। তাপ সংবেদনশীল ওষুধ, বিভিন্ন ভ্যাকসিন ও ইনসুলিন ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণের বাধ্যবাধকতা থাকলেও তা যথাযথভাবে মানা হচ্ছিল না। পাশাপাশি অননুমোদিত বিদেশি ওষুধ বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটির মালিক রাজন চক্রবর্তীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ের ভুল্লীতে ডিবির বিশেষ অভিযান: ক্যাসিনো ব্যবসায়ী কামরুল আটক, ভাই পলাতক