Dhaka ০৯:১০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তথ্য নিতে এসে ওসির ধমক খেলেন সাংবাদিক, মধ্যস্থতাকারীদের দিয়ে ঘটনা ‘দফারফা’র অভিযোগ! নজিপুর পৌরসভা রুকন সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কাউনিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন স্বর্ণগ্রাম-দাড়িদহে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন সুবিধাবঞ্চিতরা ফ্যাসিস্টদের ফিরিয়ে এনে বিচার চায় জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উলিপুরে সাংবাদিকদের সঙ্গে এমপি সালেহীর মতবিনিময় মিরপুরে ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ, বড় ভাইয়ের সংবাদ সম্মেলন হিলিতে বিভিন্ন মামলায় ৯ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ পবায় সড়কের বেহাল দশা: বায়া-হিমালয় কোল্ড স্টোরেজ রাস্তা এখন এক ‘মরণফাঁদ’ নাটোর লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু

মধুখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

বিপুল চন্দ জেলা ‌প্রতিনিধি ফরিদপুর
ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট বাজারে পচা গরুর মাংস বিক্রির অভিযোগে এক মাংস ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা প্রায় দুই মণ পচা মাংস মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাগাট বাজারে অভিযান পরিচালনা করেন। অভিযানে জাকির কসাইয়ের দোকানে পচা গরুর মাংস বিক্রির সত্যতা পাওয়া যায়।এ সময় ভ্রাম্যমাণ আদালত জাকির কসাইকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। পাশাপাশি দোকান থেকে উদ্ধার করা প্রায় দুই মণ পচা মাংস জব্দ করে তা মাটিতে পুঁতে ধ্বংসের নির্দেশ দেওয়া হয়।
মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের জানান, গোপন সূত্রে পচা মাংস বিক্রির খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে জব্দ করা পচা মাংস মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে।
তিনি আরও জানান, জনস্বার্থে ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  দোহাজারীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ব্যপক অভিযোগ
Tag :
জনপ্রিয় পোস্ট

তথ্য নিতে এসে ওসির ধমক খেলেন সাংবাদিক, মধ্যস্থতাকারীদের দিয়ে ঘটনা ‘দফারফা’র অভিযোগ!

মধুখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

আপডেটের সময়: ০৪:২৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬