
ভোলা-২ (বোরহানউদ্দিন) উপজেলায় জামায়াতে ইসলামীর আয়োজনে এক বিশাল যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলডিপির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট জনাব মোকফার উদ্দিন মাহে আলম চৌধুরী।
সমাবেশের এক পর্যায়ে তিনি ভোলা-২ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুফতি মাওলানা ফজলুল করিম ভাইয়ের হাতে আনুষ্ঠানিকভাবে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন। এ সময় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
প্রধান অতিথির বক্তব্যে মোকফার উদ্দিন মাহে আলম চৌধুরী বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ইসলামি ও গণতান্ত্রিক শক্তির ঐক্য অপরিহার্য। তিনি যুব সমাজকে ন্যায়ভিত্তিক, আদর্শিক ও দুর্নীতিমুক্ত রাজনীতির পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মুফতি মাওলানা ফজলুল করিম বলেন, ভোলা-২ আসনের সাধারণ মানুষের অধিকার রক্ষা ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন। তিনি সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া ও সমর্থন কামনা করেন।
যুব সমাবেশে জামায়াতে ইসলামী ও এলডিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় আলেম-ওলামা, সামাজিক ব্যক্তিত্ব এবং বিপুল সংখ্যক যুবক উপস্থিত ছিলেন। সমাবেশটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।
প্রতিবেদকের নাম 



















