
ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার পশ্চিম কুড়ি পাইকবাড়ি হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা বোরহান উদ্দিন আশরাফীর নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এ কর্মসূচি পালন করেন। আন্দোলনকারীদের অভিযোগ, মাদ্রাসার ছাত্র তামিম হোসেনের মোবাইল ব্যবহার ও নিষিদ্ধ খাবার গ্রহণের প্রতিবাদ করায় প্রধান শিক্ষক বোরহান উদ্দিন আশরাফীকে মারধর করা হয়। পরে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে বলেও দাবি করেন তারা।
সমাবেশে দ্রুত মামলা প্রত্যাহার ও মাওলানা বোরহান উদ্দিন আশরাফীর নিঃশর্ত মুক্তির দাবি জানান বক্তারা। এস এম আবুল কালাম আজাদ শরীয়তপুর থেকে
প্রতিবেদকের নাম 



















