Dhaka ০৯:০৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নাগরপুরে তিন দিনব্যাপী বর্ণিল আয়োজনে বর্ষবরণ উৎসব ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন জয়মনি উইনার্স ক্লাব থানারহাট মডেল মাদরাসার দোয়া ও বিদায় অনুষ্ঠান মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে: নৌপরিবহন মন্ত্রী সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকার শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার, ৫১৫ পিস ইয়াবা উদ্ধার সিরাজগঞ্জের রায়গঞ্জে নদীর পাড়ে মাদক সেবন, আটক -১ পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ১২ আসামী গ্রেফতার বান্দরবান এলজিইডি’তে লুটপাটের ‘হরিলুট নিশ্চুপ নির্বাহী প্রকৌশলী, রাজবাড়ীতে ১০ টি ফিলিং স্টেশনের একটিতেও তেল না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালক

ভারতে বসে পলাতক হাসিনার বিবৃতি দিল্লিকে বাংলাদেশের বার্তা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:০৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ১১৯ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদকঃ ভারতে অবস্থান করে শেখ হাসিনার কোনো ধরনের রাজনৈতিক বিবৃতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রত্যাশা করে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ বিষয়ে ভারতের সরকারকে আবারও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিবিসি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান প্রেক্ষাপটে ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি দেওয়া বাংলাদেশ-ভারত সম্পর্কের জন্য কোনো ভালো উদাহরণ সৃষ্টি করবে না। অন্তর্বর্তী সরকার এমন কোনো তৎপরতা সমর্থন বা প্রত্যাশা করে না বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুনঃ  শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে: নৌপরিবহন মন্ত্রী

সাক্ষাৎকারে বাংলাদেশ-ভারত সম্পর্ক, সাম্প্রতিক টানাপোড়েন এবং অন্তর্বর্তী সরকারের অবস্থান তুলে ধরেন তৌহিদ হোসেন। তিনি বলেন, কিছু ভুল বোঝাবুঝি ও অস্বস্তি থাকলেও ভৌগোলিক অবস্থান ও অর্থনৈতিক বাস্তবতার কারণে দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই আন্দোলনের পর শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্কে বড় ধরনের টানাপোড়েন শুরু হয়। সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ, সীমান্ত উত্তেজনা এবং পাল্টাপাল্টি কূটনীতিক তলবের ঘটনাও ঘটে এই সময়ে। সবশেষ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশন ও সহকারী হাইকমিশনের কর্মকর্তাদের পরিবারের সদস্যদের প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি।

আরও পড়ুনঃ  আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

এই প্রেক্ষাপটেই বিবিসি ইন্ডিয়াকে দেওয়া প্রায় ১০ মিনিটের সাক্ষাৎকারে শেখ হাসিনার ভারতে অবস্থান, বাংলাদেশের জাতীয় নির্বাচন এবং ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক নিয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। সংখ্যালঘু নির্যাতন প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নিপীড়নের প্রতিটি ঘটনায় অন্তর্বর্তী সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং জড়িতদের গ্রেপ্তার নিশ্চিত করেছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ভারত কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ সংখ্যালঘু বিষয় নিয়ে মন্তব্য প্রত্যাশা করে না-বাংলাদেশের ক্ষেত্রেও ভারতের সেই নীতি অনুসরণ করা উচিত। পররাষ্ট্র উপদেষ্টার মতে, পারস্পরিক সম্মান ও সংযমের মাধ্যমেই বাংলাদেশ ও ভারতের সম্পর্ক সামনে এগিয়ে নেওয়া সম্ভব।

আরও পড়ুনঃ  সেলিমাবাদ উপজেলা চাই সংসদে এমপি অধ্যক্ষ আব্দুল আলিম
Tag :
জনপ্রিয় পোস্ট

নাগরপুরে তিন দিনব্যাপী বর্ণিল আয়োজনে বর্ষবরণ উৎসব

ভারতে বসে পলাতক হাসিনার বিবৃতি দিল্লিকে বাংলাদেশের বার্তা

আপডেটের সময়: ০৯:০৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ ভারতে অবস্থান করে শেখ হাসিনার কোনো ধরনের রাজনৈতিক বিবৃতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রত্যাশা করে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ বিষয়ে ভারতের সরকারকে আবারও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিবিসি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান প্রেক্ষাপটে ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি দেওয়া বাংলাদেশ-ভারত সম্পর্কের জন্য কোনো ভালো উদাহরণ সৃষ্টি করবে না। অন্তর্বর্তী সরকার এমন কোনো তৎপরতা সমর্থন বা প্রত্যাশা করে না বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুনঃ  মানবপাচার-মাদকের বিরুদ্ধে অভিযান শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী

সাক্ষাৎকারে বাংলাদেশ-ভারত সম্পর্ক, সাম্প্রতিক টানাপোড়েন এবং অন্তর্বর্তী সরকারের অবস্থান তুলে ধরেন তৌহিদ হোসেন। তিনি বলেন, কিছু ভুল বোঝাবুঝি ও অস্বস্তি থাকলেও ভৌগোলিক অবস্থান ও অর্থনৈতিক বাস্তবতার কারণে দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই আন্দোলনের পর শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্কে বড় ধরনের টানাপোড়েন শুরু হয়। সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ, সীমান্ত উত্তেজনা এবং পাল্টাপাল্টি কূটনীতিক তলবের ঘটনাও ঘটে এই সময়ে। সবশেষ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশন ও সহকারী হাইকমিশনের কর্মকর্তাদের পরিবারের সদস্যদের প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি।

আরও পড়ুনঃ  দ্রুতই প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ: শিক্ষামন্ত্রী

এই প্রেক্ষাপটেই বিবিসি ইন্ডিয়াকে দেওয়া প্রায় ১০ মিনিটের সাক্ষাৎকারে শেখ হাসিনার ভারতে অবস্থান, বাংলাদেশের জাতীয় নির্বাচন এবং ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক নিয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। সংখ্যালঘু নির্যাতন প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নিপীড়নের প্রতিটি ঘটনায় অন্তর্বর্তী সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং জড়িতদের গ্রেপ্তার নিশ্চিত করেছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ভারত কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ সংখ্যালঘু বিষয় নিয়ে মন্তব্য প্রত্যাশা করে না-বাংলাদেশের ক্ষেত্রেও ভারতের সেই নীতি অনুসরণ করা উচিত। পররাষ্ট্র উপদেষ্টার মতে, পারস্পরিক সম্মান ও সংযমের মাধ্যমেই বাংলাদেশ ও ভারতের সম্পর্ক সামনে এগিয়ে নেওয়া সম্ভব।

আরও পড়ুনঃ  কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা হবে: তারেক রহমান