Dhaka ০৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাজীপুরে বিয়ের অনুষ্ঠানে ‘মদ’ভেবে মিথানল পান,দুই যুবকের মৃত্যু বাগমারা’য় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা, ৬ পরীক্ষার্থীসহ আহত ৭ দীঘিনালা জোনের পক্ষ থেকে মাদ্রাসা ও এতিমখানায় গাছের চারা ও বিভিন্ন শুকনো খাবার প্রদান সাঘাটা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অধ্যক্ষ ও অফিস সহায়কের বিদায় সংবর্ধনা ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস চাটমোহরে বিশেষ অভিযানে ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার গোপন বৈঠকের মামলায় ঈশ্বরদীতে যুবলীগ নেতা গ্রেপ্তার দিনাজপুরের ফুলবাড়িতে অটোরিকশা ছি,নতাইয়ের সময় সু,রিকাঘাতে নিহত দীঘিনালা সেনাবাহিনীর উদ্যোগে ২৬ হাজার চারা বিতরণ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় মহালছড়িতে বন্যাদুর্গত মাঝে ত্রাণ বিতরণ: প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন

ভারতে খেলতে যাবে না বাংলাদেশ, আইসিসির অনুরোধেও অনড় বিসিবি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:২০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৩০৪ সময় দেখুন

বাংলাদেশকে নিয়েই আসন্ন টি২০ বিশ্বকাপ আয়োজন করতে চায় আইসিসি। গতকাল বিসিবিকে পাঠানো ইমেইলে সেটা পরিষ্কার জানিয়ে দিয়েছে আইসিসি। সেই সঙ্গে সংস্থাটি বাংলাদেশের নিরাপত্তার শঙ্কার জায়গাগুলোও জানতে চেয়েছে। দুবাই থেকে সেই মেইল পাওয়ার পরই বিসিবি পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। এর পর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গেও বৈঠক করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার ব্যাপারে অনড় থাকার ব্যাপারটি জানিয়ে দেয় বিসিবি। নিজেদের অবস্থান স্পষ্ট করতে আমিনুল ইসলাম বুলবুল জানান, বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবেন তারা। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ অনুষ্ঠেয় টি২০ বিশ্বকাপ ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় খেলতে চায় বিসিবি। ভেন্যু পরিবর্তন করা না হলে বিশ্বকাপ বয়কট করা হবে কিনা– জানতে চাওয়া হলে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, এ রকম কোনো পরিস্থিতি হলে পরে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

ক্রীড়া উপদেষ্টা জানান, বিসিবির চিঠির জবাব গতকাল দিয়েছে আইসিসি। বিসিবিকে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে বলা হয়েছে বলে জানা গেছে। উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘আজকে (বুধবার) আমরা আইসিসি থেকে যে চিঠিটা পেয়েছি, সেই চিঠি পড়ে আমাদের কাছে মনে হয়েছে, ভারতে যে প্রচণ্ড একটা নিরাপত্তা ইস্যু তৈরি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য, তারা সেটি অনুধাবন করতে সক্ষম হয়নি। আমার কাছে মনে হয়েছে, এটি নিরাপত্তা ইস্যু শুধু না; এটি জাতীয় অবমাননা ইস্যু। আমরা নিরাপত্তা ইস্যুকে মুখ্য করে দেখছি। যেখানে ভারতীয় ক্রিকেট বোর্ড নিজেরাই বলছে, কলকাতা দলের খেলোয়াড় মুস্তাফিজকে নিরাপত্তা দেওয়া যাচ্ছে না, উনাকে দল থেকে তোমরা বাদ দাও। এ থেকেই বোঝা যায়, ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নাই।’ এদিন বিসিবি থেকে পাঠানো বিবৃতিতে আইসিসি কী লিখেছে তার কিছু বর্ণনা করা হয়। ‘টি২০ বিশ্বকাপে বাংলাদেশ দলের পূর্ণ ও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে আইসিসি। একই সঙ্গে বিসিবির উত্থাপিত উদ্বেগগুলো সমাধানে বিসিবির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। ইভেন্টটির বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে বোর্ডের মতামত ও প্রস্তাবগুলো স্বাগত জানানো হবে এবং যথাযথ বিবেচনা করা হবে।’ এর আগে ক্রিকইনফোর একটি প্রতিবেদনে বলা হয়, আইসিসি থেকে বিসিবিকে জানিয়ে দেওয়া হয়েছে, শ্রীলঙ্কায় ভেন্যু পরিবর্তন সম্ভব নয়। বাংলাদেশকে ভারতে গিয়েই টি২০ বিশ্বকাপ খেলতে হবে। অন্যথায় পয়েন্ট কাটা যাবে। বিসিবি থেকে এই খবরটি সত্য নয় বলে জানিয়ে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  সমৃদ্ধির স্বার্থেই ঢাকার পাশে প্রয়োজন বেইজিংকে: মির্জা ফখরুল

ক্রীড়া উপদেষ্টা জানান, বাংলাদেশ কষ্ট করে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। বিশ্বকাপে খেলার জন্য উন্মুখ হয়েও আছে। ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিলেই খেলবে বাংলাদেশ। উপদেষ্টা মনে করেন, ‘আমরা সবাই একমত হয়েছি, বাংলাদেশ কষ্ট করে টি২০ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। আমরা ক্রিকেটপাগল জাতি, আমরা অবশ্যই খেলতে চাই। তবে আমাদের জাতির অবমাননার বিনিময়ে আমাদের ক্রিকেটার, দর্শক, সাংবাদিকদের অনিরাপদ রেখে এবং দেশের মর্যাদার বিনিময়ে বিশ্বকাপ খেলতে চাই না।’ উপদেষ্টা আসিফ নজরুল আরও বলেন, ‘আমাদের প্রথম অবস্থান হচ্ছে আইসিসিকে বোঝানো। আমাদের যথেষ্ট শক্ত যুক্তি আছে। শক্ত যুক্তি দিয়ে আইসিসিকে বোঝাব। আমাদের অবস্থান হচ্ছে বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের সম্মান আর বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আপস না করা।’ আইসিসি ভেন্যু পরিবর্তন না করলে বিশ্বকাপ বয়কট করবেন কিনা– জানতে চাওয়া হলে উপদেষ্টা কৌশলে উত্তর দেন, ‘আমরা অবশ্যই ক্রিকেট বিশ্বকাপ খেলতে চাই। পরবর্তী পরিস্থিতি যা হবে, সেটি নিয়ে আমরা বসে সিদ্ধান্ত নেব। এখন পর্যন্ত আমরা এ সিদ্ধান্ত পরিষ্কারভাবে নিয়েছি, আইসিসিকে বোঝাব, আমাদের ভারতে খেলার মতো পরিবেশ নাই।’

আরও পড়ুনঃ  ফরিদপুরে ভুসিমাল ব্যবসায়ীর মরদেহ পাট ক্ষেত উদ্ধার

গতকাল সভা শেষে ব্রিফিংয়ে বিসিবি সভাপতি ক্রিকেট দলের সঙ্গে বাকি স্টেকহোল্ডারদের নিরাপত্তার বিষয়টিও তুলে ধরেন– ‘আইসিসিকে বলেছিলাম, আমাদের নিরাপত্তা কতটা জরুরি। খেলোয়াড়দের বাইরে সাংবাদিক, স্পন্সর, ক্রীড়াপ্রেমী দর্শকের নিরাপত্তা দেওয়া বোর্ডের পক্ষে সম্ভব হবে না। এ জন্য সরকার নির্দেশনা দিচ্ছে। যে কোনো বিদেশ সফরে যেতে সরকারের নির্দেশনা লাগে। সেই অর্ডার জানতে এসেছিলাম। নিরাপত্তা পরিস্থিতি উন্নতি না হলে আমরা এই বিশ্বকাপে আমাদের অধিকারের জন্য লড়াই করে যাব।’

তিনি বলেন, শ্রীলঙ্কায় ম্যাচ সরিয়ে নেওয়া সম্ভব না– এমন কোনো নির্দেশনা আইসিসি থেকে দেওয়া হয়নি, ‘একটা প্রোপাগান্ডা চলছে। আইসিসি জানিয়েছে, শ্রীলঙ্কায় খেলা সম্ভব না। মিথ্যা নিউজ। আইসিসির সঙ্গে যোগাযোগ হয়েছে। তারা ইস্যুগুলো জানতে চেয়েছে। আমরা এখন লিখে পাঠাব।’ তিনি বলেন, বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়ে গেছে। বিপিএল খেলে বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছেন ক্রিকেটাররা। দেশের সব স্টেকহোল্ডারকে নিয়ে নিরাপদ ভেন্যু শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে চান বিসিবি সভাপতি। তাই ভেন্যু পরিবর্তনের দাবিতে অনড় থাকার সিদ্ধান্ত নিয়েছে সরকারের নির্দেশে। তবে পরে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  ৭ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে, পাবনাকে ৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ঈশ্বরদী

জাতীয় দলের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তার অজুহাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ দেওয়া হয়। ৯ কোটি ২০ লাখ রুপিতে নিলাম থেকে মুস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতির কারণে ভারতে উগ্রবাদীরা মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার দাবি তোলে। এ পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কেকেআরকে নির্দেশ দেয়, বাংলাদেশি পেসার মুস্তাফিজকে বাদ দিতে। বিসিসিআইর সিদ্ধান্ত কার্যকর হওয়ার পরই তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসিতে আবেদন করতে বিসিবিকে নির্দেশ দেওয়া হয় ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে। সরকারের সিদ্ধান্ত মেনে ৪ জানুয়ারি ভারত থেকে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নিতে ইমেইলে অনুরোধ জানায় বিসিবি। অর্থাৎ, পাকিস্তানের মতো বাংলাদেশও শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে চেয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

গাজীপুরে বিয়ের অনুষ্ঠানে ‘মদ’ভেবে মিথানল পান,দুই যুবকের মৃত্যু

ভারতে খেলতে যাবে না বাংলাদেশ, আইসিসির অনুরোধেও অনড় বিসিবি

আপডেটের সময়: ০৪:২০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

বাংলাদেশকে নিয়েই আসন্ন টি২০ বিশ্বকাপ আয়োজন করতে চায় আইসিসি। গতকাল বিসিবিকে পাঠানো ইমেইলে সেটা পরিষ্কার জানিয়ে দিয়েছে আইসিসি। সেই সঙ্গে সংস্থাটি বাংলাদেশের নিরাপত্তার শঙ্কার জায়গাগুলোও জানতে চেয়েছে। দুবাই থেকে সেই মেইল পাওয়ার পরই বিসিবি পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। এর পর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গেও বৈঠক করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার ব্যাপারে অনড় থাকার ব্যাপারটি জানিয়ে দেয় বিসিবি। নিজেদের অবস্থান স্পষ্ট করতে আমিনুল ইসলাম বুলবুল জানান, বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবেন তারা। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ অনুষ্ঠেয় টি২০ বিশ্বকাপ ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় খেলতে চায় বিসিবি। ভেন্যু পরিবর্তন করা না হলে বিশ্বকাপ বয়কট করা হবে কিনা– জানতে চাওয়া হলে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, এ রকম কোনো পরিস্থিতি হলে পরে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

ক্রীড়া উপদেষ্টা জানান, বিসিবির চিঠির জবাব গতকাল দিয়েছে আইসিসি। বিসিবিকে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে বলা হয়েছে বলে জানা গেছে। উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘আজকে (বুধবার) আমরা আইসিসি থেকে যে চিঠিটা পেয়েছি, সেই চিঠি পড়ে আমাদের কাছে মনে হয়েছে, ভারতে যে প্রচণ্ড একটা নিরাপত্তা ইস্যু তৈরি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য, তারা সেটি অনুধাবন করতে সক্ষম হয়নি। আমার কাছে মনে হয়েছে, এটি নিরাপত্তা ইস্যু শুধু না; এটি জাতীয় অবমাননা ইস্যু। আমরা নিরাপত্তা ইস্যুকে মুখ্য করে দেখছি। যেখানে ভারতীয় ক্রিকেট বোর্ড নিজেরাই বলছে, কলকাতা দলের খেলোয়াড় মুস্তাফিজকে নিরাপত্তা দেওয়া যাচ্ছে না, উনাকে দল থেকে তোমরা বাদ দাও। এ থেকেই বোঝা যায়, ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নাই।’ এদিন বিসিবি থেকে পাঠানো বিবৃতিতে আইসিসি কী লিখেছে তার কিছু বর্ণনা করা হয়। ‘টি২০ বিশ্বকাপে বাংলাদেশ দলের পূর্ণ ও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে আইসিসি। একই সঙ্গে বিসিবির উত্থাপিত উদ্বেগগুলো সমাধানে বিসিবির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। ইভেন্টটির বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে বোর্ডের মতামত ও প্রস্তাবগুলো স্বাগত জানানো হবে এবং যথাযথ বিবেচনা করা হবে।’ এর আগে ক্রিকইনফোর একটি প্রতিবেদনে বলা হয়, আইসিসি থেকে বিসিবিকে জানিয়ে দেওয়া হয়েছে, শ্রীলঙ্কায় ভেন্যু পরিবর্তন সম্ভব নয়। বাংলাদেশকে ভারতে গিয়েই টি২০ বিশ্বকাপ খেলতে হবে। অন্যথায় পয়েন্ট কাটা যাবে। বিসিবি থেকে এই খবরটি সত্য নয় বলে জানিয়ে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  ফরিদপুর সদরপুরে নদীভাঙন কবলিত পরিদর্শন করলেন এমপি শহিদুল ইসলাম বাবুল

ক্রীড়া উপদেষ্টা জানান, বাংলাদেশ কষ্ট করে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। বিশ্বকাপে খেলার জন্য উন্মুখ হয়েও আছে। ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিলেই খেলবে বাংলাদেশ। উপদেষ্টা মনে করেন, ‘আমরা সবাই একমত হয়েছি, বাংলাদেশ কষ্ট করে টি২০ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। আমরা ক্রিকেটপাগল জাতি, আমরা অবশ্যই খেলতে চাই। তবে আমাদের জাতির অবমাননার বিনিময়ে আমাদের ক্রিকেটার, দর্শক, সাংবাদিকদের অনিরাপদ রেখে এবং দেশের মর্যাদার বিনিময়ে বিশ্বকাপ খেলতে চাই না।’ উপদেষ্টা আসিফ নজরুল আরও বলেন, ‘আমাদের প্রথম অবস্থান হচ্ছে আইসিসিকে বোঝানো। আমাদের যথেষ্ট শক্ত যুক্তি আছে। শক্ত যুক্তি দিয়ে আইসিসিকে বোঝাব। আমাদের অবস্থান হচ্ছে বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের সম্মান আর বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আপস না করা।’ আইসিসি ভেন্যু পরিবর্তন না করলে বিশ্বকাপ বয়কট করবেন কিনা– জানতে চাওয়া হলে উপদেষ্টা কৌশলে উত্তর দেন, ‘আমরা অবশ্যই ক্রিকেট বিশ্বকাপ খেলতে চাই। পরবর্তী পরিস্থিতি যা হবে, সেটি নিয়ে আমরা বসে সিদ্ধান্ত নেব। এখন পর্যন্ত আমরা এ সিদ্ধান্ত পরিষ্কারভাবে নিয়েছি, আইসিসিকে বোঝাব, আমাদের ভারতে খেলার মতো পরিবেশ নাই।’

আরও পড়ুনঃ  ৭ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে, পাবনাকে ৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ঈশ্বরদী

গতকাল সভা শেষে ব্রিফিংয়ে বিসিবি সভাপতি ক্রিকেট দলের সঙ্গে বাকি স্টেকহোল্ডারদের নিরাপত্তার বিষয়টিও তুলে ধরেন– ‘আইসিসিকে বলেছিলাম, আমাদের নিরাপত্তা কতটা জরুরি। খেলোয়াড়দের বাইরে সাংবাদিক, স্পন্সর, ক্রীড়াপ্রেমী দর্শকের নিরাপত্তা দেওয়া বোর্ডের পক্ষে সম্ভব হবে না। এ জন্য সরকার নির্দেশনা দিচ্ছে। যে কোনো বিদেশ সফরে যেতে সরকারের নির্দেশনা লাগে। সেই অর্ডার জানতে এসেছিলাম। নিরাপত্তা পরিস্থিতি উন্নতি না হলে আমরা এই বিশ্বকাপে আমাদের অধিকারের জন্য লড়াই করে যাব।’

তিনি বলেন, শ্রীলঙ্কায় ম্যাচ সরিয়ে নেওয়া সম্ভব না– এমন কোনো নির্দেশনা আইসিসি থেকে দেওয়া হয়নি, ‘একটা প্রোপাগান্ডা চলছে। আইসিসি জানিয়েছে, শ্রীলঙ্কায় খেলা সম্ভব না। মিথ্যা নিউজ। আইসিসির সঙ্গে যোগাযোগ হয়েছে। তারা ইস্যুগুলো জানতে চেয়েছে। আমরা এখন লিখে পাঠাব।’ তিনি বলেন, বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়ে গেছে। বিপিএল খেলে বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছেন ক্রিকেটাররা। দেশের সব স্টেকহোল্ডারকে নিয়ে নিরাপদ ভেন্যু শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে চান বিসিবি সভাপতি। তাই ভেন্যু পরিবর্তনের দাবিতে অনড় থাকার সিদ্ধান্ত নিয়েছে সরকারের নির্দেশে। তবে পরে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  ফয়েজ আল মোখলেসের আগমনে উৎসবের আমেজ, হোসেনপুরে ছাত্রদলের বর্ণাঢ্য সংবর্ধনা