Dhaka ০৮:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফরিদগঞ্জে নানা আয়োজনে হাদিয়া ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাঁশখালী সমিতির চট্টগ্রামের মরণোত্তর সম্মাননা ও সনদ প্রদান মেহেন্দিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলা নির্বাহী কার্যালয় পরিদর্শন করলেন আখতারুজ্জামান বাচ্চু এমপি বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শ্যামলাগাছি মাঝেরপাড়া ফুটবল একাদশের জয় নগরকান্দায় কুমার নদে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠান উদ্বোধন করলেন: শামা ওবায়েদ মেহেন্দিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ এবং ধারাবাহিক কর্মসূচির ডাক ধামইরহাটে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ লালপুরে চুরি-ছিনতাই-ডাকাতি প্রতিরোধে পুলিশের নজরদারি জোরদার

ব্রাহ্মণপাড়ায় এক মাসে ১১৫ জনের সাজা: উদ্ধার বিপুল মাদক ও চোরাই পণ্য

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:২৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ৫৭ সময় দেখুন

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি: আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধের লাগাম টেনে ধরতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানায় একযোগে সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। গত সেপ্টেম্বর মাসে পরিচালিত এই ধারাবাহিক অভিযানে প্রায় একশ কেজি গাঁজা ও সাড়ে আট হাজার ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদক এবং চোরাই পণ্য জব্দ করা হয়েছে। একই সঙ্গে আদালতের ৭৯টি গ্রেফতারি পরোয়ানা তামিল এবং মাদক সেবনের অভিযোগে ১১৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। ​থানা সূত্রে জানা যায়, গত সেপ্টেম্বর মাসজুড়ে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ৯৯.৫ কেজি গাঁজা, ১,৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ বোতল নেশাজাতীয় কাফ সিরাপ, ৩১ বোতল বিয়ার, ১৪১ বোতল হুইস্কি, ২,৩৯০টি ভারতীয় বাজি এবং ৪৯০ লিটার তেল জব্দ করা হয়। ​শুধু মাদক উদ্ধারেই সীমাবদ্ধ থাকেনি পুলিশি কার্যক্রম। সেপ্টেম্বর মাসে বিভিন্ন মামলায় আদালতের ৭৯টি গ্রেফতারি পরোয়ানা সফলভাবে তামিল করা হয়।

আরও পড়ুনঃ  সীতাকুণ্ডে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার অভিযোগ, স্বামীসহ গ্রেপ্তার ৪

পাশাপাশি অপরাধ দমনে পরিচালিত সামারি ট্রায়ালের মাধ্যমে মাদক সেবনের অপরাধে ১১৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। ​এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে মাদকবিরোধী অভিযান, পরোয়ানা তামিল ও অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকের বিস্তার রোধে এই ধরনের কার্যক্রম আগামীতেও আরও জোরদার করা হবে।

আরও পড়ুনঃ  ধামইরহাটে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
Tag :
জনপ্রিয় পোস্ট

ফরিদগঞ্জে নানা আয়োজনে হাদিয়া ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ব্রাহ্মণপাড়ায় এক মাসে ১১৫ জনের সাজা: উদ্ধার বিপুল মাদক ও চোরাই পণ্য

আপডেটের সময়: ০৩:২৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি: আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধের লাগাম টেনে ধরতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানায় একযোগে সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। গত সেপ্টেম্বর মাসে পরিচালিত এই ধারাবাহিক অভিযানে প্রায় একশ কেজি গাঁজা ও সাড়ে আট হাজার ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদক এবং চোরাই পণ্য জব্দ করা হয়েছে। একই সঙ্গে আদালতের ৭৯টি গ্রেফতারি পরোয়ানা তামিল এবং মাদক সেবনের অভিযোগে ১১৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। ​থানা সূত্রে জানা যায়, গত সেপ্টেম্বর মাসজুড়ে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ৯৯.৫ কেজি গাঁজা, ১,৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ বোতল নেশাজাতীয় কাফ সিরাপ, ৩১ বোতল বিয়ার, ১৪১ বোতল হুইস্কি, ২,৩৯০টি ভারতীয় বাজি এবং ৪৯০ লিটার তেল জব্দ করা হয়। ​শুধু মাদক উদ্ধারেই সীমাবদ্ধ থাকেনি পুলিশি কার্যক্রম। সেপ্টেম্বর মাসে বিভিন্ন মামলায় আদালতের ৭৯টি গ্রেফতারি পরোয়ানা সফলভাবে তামিল করা হয়।

আরও পড়ুনঃ  কেরানীগঞ্জের ঐতিহাসিক জিনজিরা প্রাসাদ পরিদর্শনে অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, দ্রুত সংরক্ষণের তাগিদ

পাশাপাশি অপরাধ দমনে পরিচালিত সামারি ট্রায়ালের মাধ্যমে মাদক সেবনের অপরাধে ১১৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। ​এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে মাদকবিরোধী অভিযান, পরোয়ানা তামিল ও অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকের বিস্তার রোধে এই ধরনের কার্যক্রম আগামীতেও আরও জোরদার করা হবে।

আরও পড়ুনঃ  চিলমারীতে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত