Dhaka ০৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দোহাজারীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ব্যপক অভিযোগ টানা ৫ দিন ধরে বন্ধ হিলি বন্দরের আমদানি-রপ্তানি পত্নীতলায় পুলিশের অভিযানে ৫ যুবক আটক ২শত টাকার জন্য হত্যা পুলিশের অভিযানে পাঁচজন আসামি গ্রেপ্তার তারেক রহমানের কারামুক্তি দিবসে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে খাবার বিতরণ চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন নিরাপত্তার আশ্বাস ও ৫ ছাত্রদল নেতা বহিষ্কারের পর শজিমেকে কর্মবিরতি প্রত্যাহার ধুনটে বিস্ফোরক, ভাঙচুর ও নাশকতা মামলায় ৩ আ’লীগ নেতা গ্রেপ্তার। কাউনিয়ায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে টেকসই কৃষি উন্নয়নে কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত সম্পত্তি লিখে নিতে চাপ, ছেলের বিরুদ্ধে বৃদ্ধা মায়ের নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগ‌

বরিশালে ৫ হত্যাকাণ্ড স্বজনদের রহস্য উদ্ঘাটনের দাবি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৪২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ২১৬ সময় দেখুন

বরিশাল প্রতিনিধি: বরিশালে ৫ হত্যাকাণ্ড: স্বজনদের রহস্য উদ্ঘাটনের দাবি পাঁচ বছরের ব্যবধানে বরিশালের গৌরনদীতে চাঞ্চল্যকর পাঁচটি হত্যাকাণ্ডের ঘটনা এখনও রহস্যময়। এ ঘটনায় পাঁচটি হত্যা মামলা দায়ের করা হলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশ জানাচ্ছে, রহস্য উদ্ঘাটন এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। সূত্র জানায়, ২০২০ সালের ১৯ আগস্ট গৌরনদী উপজেলার বাটাজোর থেকে মো. মামুন রাঢ়ী নামে এক যুবক নিখোঁজ হন। আটদিন পর বার্থী ডিগ্রি কলেজের সামনের খাল থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  ফটিকছড়িতে নজরুল বর্ষ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠিত

মামলাটি প্রথমে গৌরনদী মডেল থানায় তদন্তের জন্য জমা দেওয়া হলেও হত্যার ক্লু উদ্ঘাটন করা যায়নি। পরে মামলা পিবিআইকে তদন্তের জন্য হস্তান্তর করা হয় এবং জেলা সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করে সন্দেহভাজনদের সঙ্গে কথা বলেন। এ ছাড়া ২০২৪ সালের জুলাইয়ে খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের পাটক্ষেতে এক অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার করা হয়। থানায় মামলা দায়ের করা হলেও ১৫ মাস পরেও পরিচয় শনাক্ত করা যায়নি। একই বছর আগস্টে রাশেদ সিকদারকে চাঁদার দাবিতে পিটিয়ে হত্যা করা হয়। মামলায় পাঁচজন গ্রেপ্তার হলেও বর্তমানে তারা জামিনে রয়েছেন।

আরও পড়ুনঃ  নগরকান্দায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ১৫-১৬ জন

২০২৫ সালের ১৬ নভেম্বর গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে আমিনুল ইসলাম হাওলাদার (৪২) নিহত হন। এ ঘটনায় এখনও কোনো আসামি গ্রেপ্তার হয়নি সর্বশেষ চলতি বছরের ১০ জানুয়ারি রাত ১১টার দিকে গৌরনদী পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের পূর্ব কাসেমাবাদ এলাকায় ভ্যান চালক মঞ্জু বেপারীকে (৫০) নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হলেও তদন্তে কিছু পাওয়া যায়নি। গৌরনদী মডেল থানার তদন্ত কর্মকর্তা এবং গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, প্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্তকরণ ও রহস্য উদ্ঘাটনের কাজ চলমান আছে। ক্লুলেস মামলাগুলোর তদন্তের জন্য সিআইডির কাছে আবেদন করা হয়েছে।

আরও পড়ুনঃ  হোসেনপুর পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে তৃতীয় পরামর্শকরণ সভা অনুষ্ঠিত।
Tag :
জনপ্রিয় পোস্ট

দোহাজারীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ব্যপক অভিযোগ

বরিশালে ৫ হত্যাকাণ্ড স্বজনদের রহস্য উদ্ঘাটনের দাবি

আপডেটের সময়: ০৮:৪২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

বরিশাল প্রতিনিধি: বরিশালে ৫ হত্যাকাণ্ড: স্বজনদের রহস্য উদ্ঘাটনের দাবি পাঁচ বছরের ব্যবধানে বরিশালের গৌরনদীতে চাঞ্চল্যকর পাঁচটি হত্যাকাণ্ডের ঘটনা এখনও রহস্যময়। এ ঘটনায় পাঁচটি হত্যা মামলা দায়ের করা হলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশ জানাচ্ছে, রহস্য উদ্ঘাটন এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। সূত্র জানায়, ২০২০ সালের ১৯ আগস্ট গৌরনদী উপজেলার বাটাজোর থেকে মো. মামুন রাঢ়ী নামে এক যুবক নিখোঁজ হন। আটদিন পর বার্থী ডিগ্রি কলেজের সামনের খাল থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  নগরকান্দায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ১৫-১৬ জন

মামলাটি প্রথমে গৌরনদী মডেল থানায় তদন্তের জন্য জমা দেওয়া হলেও হত্যার ক্লু উদ্ঘাটন করা যায়নি। পরে মামলা পিবিআইকে তদন্তের জন্য হস্তান্তর করা হয় এবং জেলা সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করে সন্দেহভাজনদের সঙ্গে কথা বলেন। এ ছাড়া ২০২৪ সালের জুলাইয়ে খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের পাটক্ষেতে এক অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার করা হয়। থানায় মামলা দায়ের করা হলেও ১৫ মাস পরেও পরিচয় শনাক্ত করা যায়নি। একই বছর আগস্টে রাশেদ সিকদারকে চাঁদার দাবিতে পিটিয়ে হত্যা করা হয়। মামলায় পাঁচজন গ্রেপ্তার হলেও বর্তমানে তারা জামিনে রয়েছেন।

আরও পড়ুনঃ  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত