
স্থানীয় সূত্রে জানা যায়, রহিম ফিলিং স্টেশনের সামনে একটি বালুভর্তি ট্রাক ওভারটেক করতে গিয়ে উল্টো পথে উঠে পড়ে। ঠিক সেই সময় সামনে থেকে আসা মৎস্য ফিডবাহী একটি ভ্যানকে সরাসরি ধাক্কা দেয় ট্রাকটি। সংঘর্ষের পরপরই ট্রাকচালক গাড়ি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে ভ্যানচালক গুরুতর আহত হন।
স্থানীয় জনগণ দ্রুত আহত ব্যক্তিকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। সেখানে তার চিকিৎসা চলছে। খবর পেয়ে কাহালু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক ও ভ্যান উদ্ধার করে থানায় জব্দ করেছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
প্রতিবেদকের নাম 



















