Dhaka ০৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
লামায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষা নিশ্চিতের আহ্বান কাউনিয়ায় বাদ্যযন্ত্র তৈরির কারিগরদের দুর্দিন, পেশা বদলের শঙ্কা লালপুরে পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ভেকুর ব্যাটারি জব্দ লালপুরে পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: ভেকুর ব্যাটারি জব্দ ৫২ বছর ১ টাকায় পড়ানো গাইবান্ধার লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী ঢাকায় আড়াই কোটির মানুষ দুই কোটি থাকেন ভাড়া বাসায় দাউদকান্দিতে ৬৪ কেজি গাজার চালান জব্দ, আটক ১ তথ্যমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

প্রেসক্লাবের সামনে অটোরিকশাচালকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদকঃ বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা। তবে অবরোধ তুলে নেওয়ায় ফের পল্টন থেকে প্রেস ক্লাব অভিমুখ সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। আজ সোমবার ০৫ অক্টোবর দুপুর ১টার কিছু সময় আগে সড়কে যানবাহন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়। এর আগে তারা সড়কে অবস্থান নিয়ে বিদ্যুৎসংযোগ পুনঃস্থাপনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এদিন সকালে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে তারা প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান নেন। এতে ওই এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ফলে সাধারণ মানুষকে কিছুটা ভোগান্তিতে পড়তে হয়। বিক্ষোভ সমাবেশে শতাধিক অটোরিকশাচালক অংশ নেন।

আরও পড়ুনঃ  উচ্ছেদেও ফিরছে না সড়ক ফুটপাত চাপে বিপর্যস্ত ঢাকা

চালকদের অভিযোগ, সড়কে অটোরিকশা আটক করার পর সেগুলো ডাম্পিংয়ে নিয়ে যাওয়া হয় এবং সর্বনিম্ন ২ হাজার থেকে ৩ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়। দরিদ্র চালকদের পক্ষে এই জরিমানা পরিশোধ করা কিংবা ডাম্পিং থেকে গাড়ি ছাড়িয়ে আনা কঠিন হয়ে পড়ে। বিক্ষোভকারীরা, সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করে অটোরিকশা ও ইজিবাইক চলাচলের বৈধ অনুমতি ও লাইসেন্সের ব্যবস্থা করার দাবিও জানান। তাদের অবস্থানের কারণে ব্যাহত হয় সড়কে যান চলাচল। ফলে বিভিন্ন এলাকায় যানজটের কারণে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা। অটোরিকশাচালকরা বলেন, তারা বিদ্যুৎ সংযোগের মাধ্যমে অটোরিকশার ব্যাটারি চার্জ দিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। হঠাৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় তাদের কর্মজীবনে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। দ্রুত বিদ্যুৎসংযোগ পুনঃস্থাপন না করলে তারা আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন।

আরও পড়ুনঃ  জিনজিরা পীর মোহাম্মদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

লামায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষা নিশ্চিতের আহ্বান

প্রেসক্লাবের সামনে অটোরিকশাচালকদের বিক্ষোভ

আপডেটের সময়: ০৪:২৬:৫০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা। তবে অবরোধ তুলে নেওয়ায় ফের পল্টন থেকে প্রেস ক্লাব অভিমুখ সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। আজ সোমবার ০৫ অক্টোবর দুপুর ১টার কিছু সময় আগে সড়কে যানবাহন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়। এর আগে তারা সড়কে অবস্থান নিয়ে বিদ্যুৎসংযোগ পুনঃস্থাপনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এদিন সকালে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে তারা প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান নেন। এতে ওই এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ফলে সাধারণ মানুষকে কিছুটা ভোগান্তিতে পড়তে হয়। বিক্ষোভ সমাবেশে শতাধিক অটোরিকশাচালক অংশ নেন।

আরও পড়ুনঃ  বদলে গেছে মিরপুরে ফুটপাতের চেহারা

চালকদের অভিযোগ, সড়কে অটোরিকশা আটক করার পর সেগুলো ডাম্পিংয়ে নিয়ে যাওয়া হয় এবং সর্বনিম্ন ২ হাজার থেকে ৩ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়। দরিদ্র চালকদের পক্ষে এই জরিমানা পরিশোধ করা কিংবা ডাম্পিং থেকে গাড়ি ছাড়িয়ে আনা কঠিন হয়ে পড়ে। বিক্ষোভকারীরা, সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করে অটোরিকশা ও ইজিবাইক চলাচলের বৈধ অনুমতি ও লাইসেন্সের ব্যবস্থা করার দাবিও জানান। তাদের অবস্থানের কারণে ব্যাহত হয় সড়কে যান চলাচল। ফলে বিভিন্ন এলাকায় যানজটের কারণে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা। অটোরিকশাচালকরা বলেন, তারা বিদ্যুৎ সংযোগের মাধ্যমে অটোরিকশার ব্যাটারি চার্জ দিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। হঠাৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় তাদের কর্মজীবনে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। দ্রুত বিদ্যুৎসংযোগ পুনঃস্থাপন না করলে তারা আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন।

আরও পড়ুনঃ  বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীকে পিস্তলের বাঁট দিয়ে আঘাত, আটক ৩