Dhaka ০৬:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে: নৌপরিবহন মন্ত্রী সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকার শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার, ৫১৫ পিস ইয়াবা উদ্ধার সিরাজগঞ্জের রায়গঞ্জে নদীর পাড়ে মাদক সেবন, আটক -১ পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ১২ আসামী গ্রেফতার বান্দরবান এলজিইডি’তে লুটপাটের ‘হরিলুট নিশ্চুপ নির্বাহী প্রকৌশলী, রাজবাড়ীতে ১০ টি ফিলিং স্টেশনের একটিতেও তেল না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালক গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন, সমুদ্রপথে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২০২৫ ছিল সবচেয়ে প্রাণঘাতী বছর: ইউএনএইচসিআর ফটিকছড়ি উপজেলা “ক”জোনের আওতাধীন সকল শাখা কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রাক্তন প্রেমিকাকে যে পরামর্শ দিলেন সালমান খান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৪৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২৩ সময় দেখুন

বিনোদন ডেক্সঃ বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর’ সালমান খানের প্রেমের তালিকা বেশ দীর্ঘ। এর মধ্যে অন্যতম চর্চিত নাম রোমানিয়ান মডেল লুলিয়া ভান্তুর। সম্পর্ক ভেঙে গেলেও দুজনের বন্ধুত্ব অটুট। সম্প্রতি এক সাক্ষাৎকারে লুলিয়া জানালেন, সুপারস্টার সালমানের কাছ থেকে পাওয়া সেরা পরামর্শটির কথা। ভারতীয় সংবাদ সংস্থা আইএনএসকে দেওয়া সাক্ষাৎকারে লুলিয়া বলেন, সালমান তাকে বলেছিলেন, নিজের মতো থাকো, বেশি কিছু করার চেষ্টা করো না। শুধু উপস্থিত থাক এবং নিজের প্রতি সৎ থাক। কারণ সেটাই ক্যামেরায় ফুটে উঠবে।” সম্প্রতি অরিজিৎ সিংয়ের সঙ্গে তেরে সাং শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন লুলিয়া।

গানটি সালমান খুব পছন্দ করেছেন এবং শেয়ারও করেছেন। লুলিয়ার মতে, অরিজিতের জাদুকরী কণ্ঠে গানটি অনন্য মাত্রা পেয়েছে। সালমানের সঙ্গে সিনেমায় কাজ করবেন কি না-এমন প্রশ্নে লুলিয়া হাসতে হাসতে সাফ জানিয়ে দেন, না। তিনি ব্যাখ্যা করেন, সালমানের ৩৫ বছরের ক্যারিয়ারের প্রতি তিনি শ্রদ্ধাশীল। তবে তিনি কারও নাম বা সম্পর্কের সুবিধা নিয়ে নয়, বরং নিজের সৃজনশীলতা ও প্রতিভা দিয়ে নিজস্ব পরিচয় গড়তে চান। লুলিয়ার মতে, সালমান কাউকে সাহায্য করতে গেলে অনেকেই উল্টো সেটার বিরুদ্ধে অবস্থান নেয়, তাই তিনি নিজের যোগ্যতাতেই এগিয়ে যেতে চান।

Tag :
জনপ্রিয় পোস্ট

মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন

প্রাক্তন প্রেমিকাকে যে পরামর্শ দিলেন সালমান খান

আপডেটের সময়: ০৬:৪৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬