Dhaka ০৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ভ্যাকসিন কার্যক্রম সাঘাটায় বজ্রপাতে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু, ছয় মাসের শিশুকে নিয়ে দিশেহারা পুত্রবধূ বগুড়া শহর বাইপাস করে নতুন রেলপথের উদ্যোগ কেন্দুয়ায় ৫শ টাকা পাওনার বিরোধে একজনকে কুপিয়ে হত্যা! মা-ছেলে আটক পবায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মাদারগঞ্জে নিজ ঘরে বিষাক্ত সাপের কামড়ে, ছোট্ট শিশুর মৃত্যু ধমকিয়ে-পিটিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না: মির্জা ফখরুল নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে বাংলাদেশ বিদ্যুতের দাম বাড়লো ফ্ল্যাটে মায়ের নিঃসঙ্গ মৃত্যু ছেলে সেই যুগ্মসচিবকে প্রত্যাহার

প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই সংসদ সদস্য হচ্ছেন হাসনাত আব্দুল্লাহ?

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৪৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ২৬২ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের নির্বাচনী সমীকরণ এক নাটকীয় মোড় নিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) হেভিওয়েট প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শনিবার বিকেলে আপিল শুনানি শেষে কমিশন এই চূড়ান্ত রায় দেয়। একইসঙ্গে এই আসনে ১০ দলীয় নির্বাচনী জোট’ থেকে মনোনয়ন পাওয়া এনসিপির আলোচিত প্রার্থী হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুনঃ  পতেঙ্গাকে মাদকমুক্ত করার ডাক যুবসমাজের উদ্যোগে শামিল আরও একাধিক এলাকা

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মঞ্জুরুল আহসান মুন্সী জোট প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়নপত্র বাতিলের দাবিতে ইসিতে আপিল করেছিলেন, যা শেষ পর্যন্ত নামঞ্জুর হয়। অন্যদিকে হাসনাত আব্দুল্লাহর আবেদনের প্রেক্ষিতে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় নির্বাচনী মাঠে হাসনাত আব্দুল্লাহ বড় ধরনের সুবিধাজনক অবস্থানে চলে এসেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সমর্থকরা এই রায়কে ‘বিজয় একধাপ এগিয়ে’ হিসেবে দেখছেন এবং হাসনাতকে অভিনন্দন জানাচ্ছেন। তবে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মঞ্জুরুল আহসান মুন্সীর সামনে এখনো উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে।

আরও পড়ুনঃ  কক্সবাজারে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল হলেও আসনটিতে হাসনাত আব্দুল্লাহর জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সুযোগ নেই। এখানে আরও কয়েকজন সক্রিয় প্রার্থী মাঠে রয়েছেন এই আসনে জামায়াতে ইসলামী কোনো প্রার্থী দেয়নি; বরং তাদের নেতা সাইফুল ইসলাম শহীদ জোটের স্বার্থে হাসনাত আব্দুল্লাহকে সমর্থন জানিয়ে মাঠ ছেড়েছেন। অন্যদিকে খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিস ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের’ অংশীদার হওয়ায় শেষ পর্যন্ত তাদের প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে হাসনাত আব্দুল্লাহকে সমর্থন দিতে পারেন বলে জোর গুঞ্জন রয়েছে। এর ফলে দেবীদ্বার আসনে হাসনাত আব্দুল্লাহর অবস্থান এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আরও পড়ুনঃ  জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: চট্টগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রী
Tag :
জনপ্রিয় পোস্ট

কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ভ্যাকসিন কার্যক্রম

প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই সংসদ সদস্য হচ্ছেন হাসনাত আব্দুল্লাহ?

আপডেটের সময়: ০৭:৪৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের নির্বাচনী সমীকরণ এক নাটকীয় মোড় নিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) হেভিওয়েট প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শনিবার বিকেলে আপিল শুনানি শেষে কমিশন এই চূড়ান্ত রায় দেয়। একইসঙ্গে এই আসনে ১০ দলীয় নির্বাচনী জোট’ থেকে মনোনয়ন পাওয়া এনসিপির আলোচিত প্রার্থী হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুনঃ  আবারও রক্ত ঝরল পাইন্দং নয়াবাজারে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মঞ্জুরুল আহসান মুন্সী জোট প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়নপত্র বাতিলের দাবিতে ইসিতে আপিল করেছিলেন, যা শেষ পর্যন্ত নামঞ্জুর হয়। অন্যদিকে হাসনাত আব্দুল্লাহর আবেদনের প্রেক্ষিতে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় নির্বাচনী মাঠে হাসনাত আব্দুল্লাহ বড় ধরনের সুবিধাজনক অবস্থানে চলে এসেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সমর্থকরা এই রায়কে ‘বিজয় একধাপ এগিয়ে’ হিসেবে দেখছেন এবং হাসনাতকে অভিনন্দন জানাচ্ছেন। তবে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মঞ্জুরুল আহসান মুন্সীর সামনে এখনো উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম বন্দরের এনসিটিতে কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড

বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল হলেও আসনটিতে হাসনাত আব্দুল্লাহর জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সুযোগ নেই। এখানে আরও কয়েকজন সক্রিয় প্রার্থী মাঠে রয়েছেন এই আসনে জামায়াতে ইসলামী কোনো প্রার্থী দেয়নি; বরং তাদের নেতা সাইফুল ইসলাম শহীদ জোটের স্বার্থে হাসনাত আব্দুল্লাহকে সমর্থন জানিয়ে মাঠ ছেড়েছেন। অন্যদিকে খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিস ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের’ অংশীদার হওয়ায় শেষ পর্যন্ত তাদের প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে হাসনাত আব্দুল্লাহকে সমর্থন দিতে পারেন বলে জোর গুঞ্জন রয়েছে। এর ফলে দেবীদ্বার আসনে হাসনাত আব্দুল্লাহর অবস্থান এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আরও পড়ুনঃ  বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ শুভেচ্ছা বিনিময় ও চা-চক্র অনুষ্ঠিত