Dhaka ০৬:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দোহাজারীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ব্যপক অভিযোগ টানা ৫ দিন ধরে বন্ধ হিলি বন্দরের আমদানি-রপ্তানি পত্নীতলায় পুলিশের অভিযানে ৫ যুবক আটক ২শত টাকার জন্য হত্যা পুলিশের অভিযানে পাঁচজন আসামি গ্রেপ্তার তারেক রহমানের কারামুক্তি দিবসে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে খাবার বিতরণ চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন নিরাপত্তার আশ্বাস ও ৫ ছাত্রদল নেতা বহিষ্কারের পর শজিমেকে কর্মবিরতি প্রত্যাহার ধুনটে বিস্ফোরক, ভাঙচুর ও নাশকতা মামলায় ৩ আ’লীগ নেতা গ্রেপ্তার। কাউনিয়ায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে টেকসই কৃষি উন্নয়নে কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত সম্পত্তি লিখে নিতে চাপ, ছেলের বিরুদ্ধে বৃদ্ধা মায়ের নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগ‌

পূর্ব শত্রুতায় নাগরপুরে হামলা, জাসাস নেতাসহ আহত ৬

সিপন রানা(নাগরপুর)প্রতিনিধি: পূর্ব শত্রুতার জেরে টাঙ্গাইলের নাগরপুরে হামলার ঘটনা ঘটেছে। এতে জেলা জাসাসের সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার তালুকদারসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। ঘটনাটি উপজেলার শাখাইল গ্রামের মো. দেলোয়ার হোসেনের মুদি দোকানের পাশে সংঘটিত হয়। আহতদের মধ্যে রয়েছেন—অ্যাডভোকেট মতিয়ার তালুকদার, আব্দুল বাতেন, সরোয়ার তালুকদার, কাউছার আলম তালুকদার, রশিদ তালুকদার ও ফিরোজ আহমেদ। স্থানীয় সূত্র ও মামলার এজাহার থেকে জানা যায়, সাব্বির হোসেন পূর্বে একটি মামলায় কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরে জহিরুল ইসলাম, হুমায়ুন কবীর, শাকিল ও সবুজসহ কয়েকজনকে নিয়ে একটি সংঘবদ্ধ গ্রুপ গঠন করেন। তাদের বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ রয়েছে।

আরও পড়ুনঃ  আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকার পর্ব পেরিয়ে মাগুরা বণিক সমিতিতে নির্বাচনের প্রস্তুতি, ভোট ২৫ সেপ্টেম্বর

গত ১৭ মার্চ বিকেলে অ্যাডভোকেট মতিয়ার তালুকদারকে একা পেয়ে অভিযুক্তরা অতর্কিত হামলা চালায়। তার চিৎকারে স্বজন ও স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা তাদের ওপরও আক্রমণ করে। এতে অন্তত ৫-৬ জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গুরুতর আহত সরোয়ার তালুকদারের অবস্থার অবনতি হওয়ায় তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এ ঘটনায় নাগরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে শাখাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহিরুল ইসলামসহ অভিযুক্তরা পলাতক রয়েছেন।

আরও পড়ুনঃ  মোহনপুর ও কেশরহাটে বিএনপি নেতৃবৃন্দের সাথে মাহফুজুর রহমান রিটনের সৌজন্য সাক্ষাৎ

মামলার বাদী ফিরোজ আহমেদ অভিযোগ করে বলেন, “সাব্বির হোসেন ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে অ্যাডভোকেট মতিয়ার তালুকদারের ওপর হামলা চালায়। আমরা তাকে উদ্ধার করতে গেলে আমাদের ওপরও হামলা করা হয়। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. রেজাউল করিম জানান, “আসামিরা পলাতক থাকায় এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।”

আরও পড়ুনঃ  খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ধামরাই খাদ্য গোডাউন পরিদর্শনে খাদ্যমন্ত্রী
Tag :
জনপ্রিয় পোস্ট

দোহাজারীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ব্যপক অভিযোগ

পূর্ব শত্রুতায় নাগরপুরে হামলা, জাসাস নেতাসহ আহত ৬

আপডেটের সময়: ০৬:৩৩:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬

সিপন রানা(নাগরপুর)প্রতিনিধি: পূর্ব শত্রুতার জেরে টাঙ্গাইলের নাগরপুরে হামলার ঘটনা ঘটেছে। এতে জেলা জাসাসের সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার তালুকদারসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। ঘটনাটি উপজেলার শাখাইল গ্রামের মো. দেলোয়ার হোসেনের মুদি দোকানের পাশে সংঘটিত হয়। আহতদের মধ্যে রয়েছেন—অ্যাডভোকেট মতিয়ার তালুকদার, আব্দুল বাতেন, সরোয়ার তালুকদার, কাউছার আলম তালুকদার, রশিদ তালুকদার ও ফিরোজ আহমেদ। স্থানীয় সূত্র ও মামলার এজাহার থেকে জানা যায়, সাব্বির হোসেন পূর্বে একটি মামলায় কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরে জহিরুল ইসলাম, হুমায়ুন কবীর, শাকিল ও সবুজসহ কয়েকজনকে নিয়ে একটি সংঘবদ্ধ গ্রুপ গঠন করেন। তাদের বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ রয়েছে।

আরও পড়ুনঃ  মোহনপুর ও কেশরহাটে বিএনপি নেতৃবৃন্দের সাথে মাহফুজুর রহমান রিটনের সৌজন্য সাক্ষাৎ

গত ১৭ মার্চ বিকেলে অ্যাডভোকেট মতিয়ার তালুকদারকে একা পেয়ে অভিযুক্তরা অতর্কিত হামলা চালায়। তার চিৎকারে স্বজন ও স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা তাদের ওপরও আক্রমণ করে। এতে অন্তত ৫-৬ জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গুরুতর আহত সরোয়ার তালুকদারের অবস্থার অবনতি হওয়ায় তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এ ঘটনায় নাগরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে শাখাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহিরুল ইসলামসহ অভিযুক্তরা পলাতক রয়েছেন।

আরও পড়ুনঃ  আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকার পর্ব পেরিয়ে মাগুরা বণিক সমিতিতে নির্বাচনের প্রস্তুতি, ভোট ২৫ সেপ্টেম্বর

মামলার বাদী ফিরোজ আহমেদ অভিযোগ করে বলেন, “সাব্বির হোসেন ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে অ্যাডভোকেট মতিয়ার তালুকদারের ওপর হামলা চালায়। আমরা তাকে উদ্ধার করতে গেলে আমাদের ওপরও হামলা করা হয়। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. রেজাউল করিম জানান, “আসামিরা পলাতক থাকায় এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।”

আরও পড়ুনঃ  নগরকান্দায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ১৫-১৬ জন