Dhaka ০৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পূর্ব সুন্দরবনে মজনু বাহিনীর তাণ্ডব: পৃথক ঘটনায় ৪ জেলে অপহরণ সিংড়ায় দলীয় শৃঙ্খলা ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিএনপির কর্মীসভা মাদকবিরোধী অভিযানে চার মাদকসেবী গ্রেপ্তার,বিভিন্ন মেয়াদে কারাদণ্ড পরিকল্পিত সন্ত্রাস দেশকে অস্থিরতার অভিযোগে সালনায় যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা চা-রুটি নিয়ে ছুটে এলো শিশুকন্যা বাগান বাজার উচ্চ বিদ্যালয়ে এসএসসিতে ভালো ফলাফলের লক্ষ্যে মতবিনিময় সভা ও মডেল টেস্টের ফল প্রকাশ ‘ডেঙ্গু ঠেকাতে ঘর থেকেই প্রতিরোধ গড়তে হবে: জেলা প্রশাসক অনুমোদন বিহীন পাহাড়ের চূড়ায় ব্যাঙের ছাতার মত গড়ে উঠেছে রিসোর্ট নবাবগঞ্জের সীতাকোট বিহার ঘুরে দেখলেন মন্ত্রীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কোম্পানীগঞ্জে বাপুসের ত্রি-বার্ষিক সম্মেলন

নেতানিয়াহু মঞ্চে উঠতেই বিশ্ব নেতাদের ওয়াকআউট

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:২৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২৮ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বক্তব্য দিতে মঞ্চে উঠতেই বিভিন্ন দেশের কূটনীতিক ও প্রতিনিধিদের একাংশ ওয়াকআউট করেন। এ সময় অধিবেশন কক্ষে নেতানিয়াহুর উদ্দেশে দুয়োও দেওয়া হয়। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নেতানিয়াহুর ভাষণের সময় জাতিসংঘের সদর দপ্তরের বাইরে কয়েক শ মানুষ বিক্ষোভ করেন। তারা সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। পরে পুলিশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে। নেতানিয়াহু মঞ্চের দিকে এগিয়ে যাওয়ার সময় প্রতিনিধিদের একাংশ বেরিয়ে যেতে শুরু করেন। তবে ইসরায়েলি প্রতিনিধিদলের সদস্যরা দাঁড়িয়ে তাঁকে অভ্যর্থনা জানান এবং করতালি দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অধিবেশনের সভাপতি বারবার সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। ভাষণের একপর্যায়ে নেতানিয়াহু বলেন, ‘নৈতিকভাবে কাপুরুষ যেসব ব্যক্তি এখনো এই কক্ষ থেকে বের হয়ে যাননি, তাঁরাও দয়া করে বের হয়ে যান।

আরও পড়ুনঃ  সৎ ও সাশ্রয়ী অভিবাসন ব্যবস্থা গড়ার আহ্বান রাষ্ট্রপতির

এএফপির হাতে আসা একটি আনুষ্ঠানিক স্মারক অনুযায়ী, ফিলিস্তিনের পক্ষ থেকে বিভিন্ন রাষ্ট্রকে নেতানিয়াহুর ভাষণ যৌথভাবে বর্জন ও ওয়াকআউট করার আহ্বান জানানো হয়েছিল। নেতানিয়াহুর বক্তব্য চলার সময় জাতিসংঘের সদর দপ্তরের বাইরে বিক্ষোভকারীরা ‘ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করুন, গাজাকে বাঁচতে দিন’সহ বিভিন্ন স্লোগান দেন। জাতিসংঘে ভাষণ দিতে যুক্তরাষ্ট্রে সংক্ষিপ্ত সফরে যান নেতানিয়াহু। এবারের সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠকের কর্মসূচি ছিল না। তবে ভাষণে ট্রাম্পের প্রশংসা করেন তিনি। নেতানিয়াহু বলেন, ‘বর্বরদের বিরুদ্ধে এই লড়াইয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে বড় কোনো বন্ধু আমরা পাইনি। তাঁর সাহসী নেতৃত্বের জন্য তাঁকে ধন্যবাদ গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল আন্তর্জাতিকভাবে ক্রমবর্ধমান কূটনৈতিক চাপের মুখে রয়েছে। ২০২৪ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহু, তাঁর তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী এবং হামাসের তৎকালীন সামরিক কমান্ডারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

আরও পড়ুনঃ  চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা চা-রুটি নিয়ে ছুটে এলো শিশুকন্যা

চলতি মাসের শুরুতে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিকে কেন্দ্র করে নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। এ নিয়ে সমালোচনা করে নেতানিয়াহু বলেন, এসব দেশের নেতারা ‘ইহুদিবিদ্বেষী জনতার কাছে নতিস্বীকার’ করেছেন এবং ‘দুর্বলতা ও তোষণের পথ’ বেছে নিয়েছেন। ব্রিটেন-ফ্রান্সের সমালোচনা: জাতিসংঘে দেওয়া ভাষণে ব্রিটেন ও ফ্রান্সেরও সমালোচনা করেন নেতানিয়াহু। দেশ দুটি সাম্প্রতিক সময়ে ইসরায়েলের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেছে এবং অধিকৃত পশ্চিম তীর থেকে ইসরায়েলের রপ্তানি পণ্যের ওপর সীমিত নিষেধাজ্ঞা দিয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ জাতিসংঘে দেওয়া ভাষণে বলেন, পশ্চিম তীরে হামাস সক্রিয় নয়। এ মন্তব্য নিয়েও ক্ষোভ প্রকাশ করে ইসরায়েল। ইরান প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, তিনি ইরানকে পারমাণবিক বোমা তৈরি থেকে বিরত রাখার অঙ্গীকার করেছেন। তাঁর দাবি, ইরানের নেতৃত্বের পতন ‘দূরে নয়’। এ সময় জাতিসংঘে ইরানের দূতের খালি ডেস্কে নিহত কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলেইমানির ছবি রাখার বিষয়টিও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুনঃ  ১০ কোটি টাকার সেতুতে বাঁশ: টাঙ্গাইলে সেই সেতু পরিদর্শনে দুদক
Tag :
জনপ্রিয় পোস্ট

পূর্ব সুন্দরবনে মজনু বাহিনীর তাণ্ডব: পৃথক ঘটনায় ৪ জেলে অপহরণ

নেতানিয়াহু মঞ্চে উঠতেই বিশ্ব নেতাদের ওয়াকআউট

আপডেটের সময়: ০৪:২৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বক্তব্য দিতে মঞ্চে উঠতেই বিভিন্ন দেশের কূটনীতিক ও প্রতিনিধিদের একাংশ ওয়াকআউট করেন। এ সময় অধিবেশন কক্ষে নেতানিয়াহুর উদ্দেশে দুয়োও দেওয়া হয়। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নেতানিয়াহুর ভাষণের সময় জাতিসংঘের সদর দপ্তরের বাইরে কয়েক শ মানুষ বিক্ষোভ করেন। তারা সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। পরে পুলিশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে। নেতানিয়াহু মঞ্চের দিকে এগিয়ে যাওয়ার সময় প্রতিনিধিদের একাংশ বেরিয়ে যেতে শুরু করেন। তবে ইসরায়েলি প্রতিনিধিদলের সদস্যরা দাঁড়িয়ে তাঁকে অভ্যর্থনা জানান এবং করতালি দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অধিবেশনের সভাপতি বারবার সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। ভাষণের একপর্যায়ে নেতানিয়াহু বলেন, ‘নৈতিকভাবে কাপুরুষ যেসব ব্যক্তি এখনো এই কক্ষ থেকে বের হয়ে যাননি, তাঁরাও দয়া করে বের হয়ে যান।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় আন্তর্জাতিক শান্তি দিবসে র‌্যালি ও মানববন্ধন

এএফপির হাতে আসা একটি আনুষ্ঠানিক স্মারক অনুযায়ী, ফিলিস্তিনের পক্ষ থেকে বিভিন্ন রাষ্ট্রকে নেতানিয়াহুর ভাষণ যৌথভাবে বর্জন ও ওয়াকআউট করার আহ্বান জানানো হয়েছিল। নেতানিয়াহুর বক্তব্য চলার সময় জাতিসংঘের সদর দপ্তরের বাইরে বিক্ষোভকারীরা ‘ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করুন, গাজাকে বাঁচতে দিন’সহ বিভিন্ন স্লোগান দেন। জাতিসংঘে ভাষণ দিতে যুক্তরাষ্ট্রে সংক্ষিপ্ত সফরে যান নেতানিয়াহু। এবারের সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠকের কর্মসূচি ছিল না। তবে ভাষণে ট্রাম্পের প্রশংসা করেন তিনি। নেতানিয়াহু বলেন, ‘বর্বরদের বিরুদ্ধে এই লড়াইয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে বড় কোনো বন্ধু আমরা পাইনি। তাঁর সাহসী নেতৃত্বের জন্য তাঁকে ধন্যবাদ গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল আন্তর্জাতিকভাবে ক্রমবর্ধমান কূটনৈতিক চাপের মুখে রয়েছে। ২০২৪ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহু, তাঁর তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী এবং হামাসের তৎকালীন সামরিক কমান্ডারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

আরও পড়ুনঃ  ‘ডেঙ্গু ঠেকাতে ঘর থেকেই প্রতিরোধ গড়তে হবে: জেলা প্রশাসক

চলতি মাসের শুরুতে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিকে কেন্দ্র করে নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। এ নিয়ে সমালোচনা করে নেতানিয়াহু বলেন, এসব দেশের নেতারা ‘ইহুদিবিদ্বেষী জনতার কাছে নতিস্বীকার’ করেছেন এবং ‘দুর্বলতা ও তোষণের পথ’ বেছে নিয়েছেন। ব্রিটেন-ফ্রান্সের সমালোচনা: জাতিসংঘে দেওয়া ভাষণে ব্রিটেন ও ফ্রান্সেরও সমালোচনা করেন নেতানিয়াহু। দেশ দুটি সাম্প্রতিক সময়ে ইসরায়েলের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেছে এবং অধিকৃত পশ্চিম তীর থেকে ইসরায়েলের রপ্তানি পণ্যের ওপর সীমিত নিষেধাজ্ঞা দিয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ জাতিসংঘে দেওয়া ভাষণে বলেন, পশ্চিম তীরে হামাস সক্রিয় নয়। এ মন্তব্য নিয়েও ক্ষোভ প্রকাশ করে ইসরায়েল। ইরান প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, তিনি ইরানকে পারমাণবিক বোমা তৈরি থেকে বিরত রাখার অঙ্গীকার করেছেন। তাঁর দাবি, ইরানের নেতৃত্বের পতন ‘দূরে নয়’। এ সময় জাতিসংঘে ইরানের দূতের খালি ডেস্কে নিহত কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলেইমানির ছবি রাখার বিষয়টিও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুনঃ  সংসদে ফাইল ছোড়া বা অসভ্য আচরণ করবে না জামায়াত: ডা. শফিকুর রহমান