Dhaka ০৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড পরিদর্শন করলেন বাণিজ্যমন্ত্রী ঝড় ও শিলাবৃষ্টিতে মধুপুরে শত কোটি টাকার ক্ষয়ক্ষতি পরিদর্শনে কৃষি অফিসার সহায়তার আশ্বাস ভৈরবে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নারীর মৃত্যু কেরানীগঞ্জে কালিগঞ্জ জোড়া ব্রিজ সংলগ্ন মার্কেটে আগুন মান্দায় মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড শরণখোলায় জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত দীঘিনালায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক ক্লাস মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ধুনটে শারদীয় দুর্গা উৎসবকে ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ফরিদগঞ্জ গৃদকালিন্দিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৪ দোকান পুড়ে ছাঁই

নিষিদ্ধ দলের কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না: ডিবিপ্রধান

নিজস্ব প্রতিবেদকঃ ডিসেম্বর ঘিরে সম্ভাব্য যে কোনো অপতৎপরতা ঠেকাতে রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। একই সঙ্গে আইন দ্বারা নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো ধরনের কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। আজ বুধবার (৭ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ডিবিপ্রধান বলেন, আইনবিরোধী রাজনৈতিক দলকে কোনো কর্মকাণ্ডে লিপ্ত হতে দেওয়া হবে না। দেশের জনগণ, বিশেষ করে ঢাকা মহানগর এলাকায় বসবাসকারীদের জানমালের নিরাপত্তা বিধান করা আইনশৃঙ্খলা বাহিনীর অন্যতম প্রধান দায়িত্ব। এই দায়িত্ব পালনে তারা সচেষ্ট ও সজাগ রয়েছেন। যে কোনো অপতৎপরতা রুখে দেওয়া হবে।

আরও পড়ুনঃ  কেরানীগঞ্জের শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শিক্ষক দিবস পালিত

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা এবং এ নিয়ে নিষিদ্ধ দলের কোনো কর্মসূচি বা নাশকতার আশঙ্কা সম্পর্কে গোয়েন্দা তৎপরতা জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, আইন দ্বারা যেসব কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, সেসব কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, যাদেরকে আইন দ্বারা বারিত ও নিষিদ্ধ করা হয়েছে, তাদের কোনো নিষিদ্ধ কর্মকাণ্ড দেশে চালাতে দেওয়া হবে না। এ ব্যাপারে ডিবি অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে এবং যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিষিদ্ধ দলের কর্মকাণ্ড ঠেকাতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে গ্রেপ্তার অভিযানও চলমান থাকবে।

আরও পড়ুনঃ  প্রেসক্লাবের সামনে অটোরিকশাচালকদের বিক্ষোভ
Tag :
জনপ্রিয় পোস্ট

চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড পরিদর্শন করলেন বাণিজ্যমন্ত্রী

নিষিদ্ধ দলের কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না: ডিবিপ্রধান

আপডেটের সময়: ০৪:০২:০৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ ডিসেম্বর ঘিরে সম্ভাব্য যে কোনো অপতৎপরতা ঠেকাতে রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। একই সঙ্গে আইন দ্বারা নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো ধরনের কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। আজ বুধবার (৭ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ডিবিপ্রধান বলেন, আইনবিরোধী রাজনৈতিক দলকে কোনো কর্মকাণ্ডে লিপ্ত হতে দেওয়া হবে না। দেশের জনগণ, বিশেষ করে ঢাকা মহানগর এলাকায় বসবাসকারীদের জানমালের নিরাপত্তা বিধান করা আইনশৃঙ্খলা বাহিনীর অন্যতম প্রধান দায়িত্ব। এই দায়িত্ব পালনে তারা সচেষ্ট ও সজাগ রয়েছেন। যে কোনো অপতৎপরতা রুখে দেওয়া হবে।

আরও পড়ুনঃ  প্রেসক্লাবের সামনে অটোরিকশাচালকদের বিক্ষোভ

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা এবং এ নিয়ে নিষিদ্ধ দলের কোনো কর্মসূচি বা নাশকতার আশঙ্কা সম্পর্কে গোয়েন্দা তৎপরতা জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, আইন দ্বারা যেসব কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, সেসব কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, যাদেরকে আইন দ্বারা বারিত ও নিষিদ্ধ করা হয়েছে, তাদের কোনো নিষিদ্ধ কর্মকাণ্ড দেশে চালাতে দেওয়া হবে না। এ ব্যাপারে ডিবি অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে এবং যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিষিদ্ধ দলের কর্মকাণ্ড ঠেকাতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে গ্রেপ্তার অভিযানও চলমান থাকবে।

আরও পড়ুনঃ  শাহজালালে ১৬ কোটি টাকার স্বর্ণসহ ২ বিমানকর্মী ধরা