Dhaka ১০:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন যানচলাচল সম্পর্কিত ডিএমপির নির্দেশনাবলী প্রকাশ চিলমারীতে বাড়ির পাশেই মিলল শিশু আয়শার ক্ষতবিক্ষত নিথর মৃত দেহ যোগ্যদের স্বীকৃতি দিতে পেরে গর্বিত” চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন লক্ষ্মীপুরে ফোর লেন সড়ক প্রকল্পের কাজ ২০২৯ সালে শেষ হবে: পানিসম্পদ মন্ত্রী আফমি প্লাজা ঈদ বিক্রয় উৎসব, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা সম্পন্ন বায়েজিদে প্রবাসীর বাড়িতে ঢুকে চেক ছিনতাই, উল্টো মামলা ও হয়রানির শিকার রেমিটেন্স যোদ্ধা নাগরপুরে তিন দিনব্যাপী বর্ণিল আয়োজনে বর্ষবরণ উৎসব ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন জয়মনি উইনার্স ক্লাব থানারহাট মডেল মাদরাসার দোয়া ও বিদায় অনুষ্ঠান মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন

নির্বাচন নির্বিঘ্ন করতে মাঠে থাকবে তিন বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:২২:৫৫ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৭১ সময় দেখুন

চট্টগ্রাম প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্ন করতে সেনা, নৌ ও বিমানবাহিনী একযোগে মাঠে থাকবে , তাছাড়া চট্টগ্রামের পাহাড়, সমতল ও উপকূলীয় ভৌগোলিক চ্যালেঞ্জ মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর ভালো প্রস্তুতিও রয়েছে। তাদের প্রস্তুতি মতো কাজ এগিয়ে গেলে আমাদের নির্বাচনটা হবে খুবই সুষ্ঠু, উৎসবমুখর এবং একেবারে ফেয়ার। এখানে কোনো ধরনের অসুবিধা হবে না।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আরও পড়ুনঃ  দ্রুতই প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ: শিক্ষামন্ত্রী

এ সময় তিনি বলেন ‘নির্বাচন ঘিরে চট্টগ্রামের আইনশৃঙ্খলা বাহিনীর বর্তমান প্রস্তুতি অত্যন্ত সন্তোষজনক। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এগোতে পারলে একটি সুষ্ঠু, উৎসবমুখর ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।’
নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড একটি বহুল ব্যবহৃত শব্দ। তবে বর্তমান সরকার নির্বাচনকে সবার জন্য সমান ও অংশগ্রহণমূলক রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
নির্বাচনকালীন ইন্টারনেটের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফেসবুক বা ইন্টারনেট বন্ধ করা এখন আর গ্রহণযোগ্য নয়। কেউ এমন কাজ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সবাই স্বাধীনভাবে লিখবেন, মত প্রকাশ করবেন। আগে সাংবাদিকেরাও নিয়ন্ত্রণের মধ্যে ছিলেন- স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে গিয়ে প্রশ্ন করার সাহস পেতেন না। এখন সেই পরিবেশ বদলে গেছে।

আরও পড়ুনঃ  মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করা আমাদের জাতীয় অঙ্গীকার। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে যেকোনো মূল্যে নিরপেক্ষতা বজায় রাখতে হবে। সশস্ত্র বাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি এবং আনসারসহ সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’

আরও পড়ুনঃ  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার স্মরণে বিএনপির উদ্যোগে ম্রো কমপ্লেক্সে ক্রীড়া সামগ্রী ও খাবার বিতরণ

উক্ত মতবিনিময় সভায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাসহ সশস্ত্র বাহিনী ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন যানচলাচল সম্পর্কিত ডিএমপির নির্দেশনাবলী প্রকাশ

নির্বাচন নির্বিঘ্ন করতে মাঠে থাকবে তিন বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেটের সময়: ১০:২২:৫৫ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬

চট্টগ্রাম প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্ন করতে সেনা, নৌ ও বিমানবাহিনী একযোগে মাঠে থাকবে , তাছাড়া চট্টগ্রামের পাহাড়, সমতল ও উপকূলীয় ভৌগোলিক চ্যালেঞ্জ মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর ভালো প্রস্তুতিও রয়েছে। তাদের প্রস্তুতি মতো কাজ এগিয়ে গেলে আমাদের নির্বাচনটা হবে খুবই সুষ্ঠু, উৎসবমুখর এবং একেবারে ফেয়ার। এখানে কোনো ধরনের অসুবিধা হবে না।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আরও পড়ুনঃ  চিলমারীতে বাড়ির পাশেই মিলল শিশু আয়শার ক্ষতবিক্ষত নিথর মৃত দেহ

এ সময় তিনি বলেন ‘নির্বাচন ঘিরে চট্টগ্রামের আইনশৃঙ্খলা বাহিনীর বর্তমান প্রস্তুতি অত্যন্ত সন্তোষজনক। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এগোতে পারলে একটি সুষ্ঠু, উৎসবমুখর ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।’
নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড একটি বহুল ব্যবহৃত শব্দ। তবে বর্তমান সরকার নির্বাচনকে সবার জন্য সমান ও অংশগ্রহণমূলক রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
নির্বাচনকালীন ইন্টারনেটের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফেসবুক বা ইন্টারনেট বন্ধ করা এখন আর গ্রহণযোগ্য নয়। কেউ এমন কাজ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সবাই স্বাধীনভাবে লিখবেন, মত প্রকাশ করবেন। আগে সাংবাদিকেরাও নিয়ন্ত্রণের মধ্যে ছিলেন- স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে গিয়ে প্রশ্ন করার সাহস পেতেন না। এখন সেই পরিবেশ বদলে গেছে।

আরও পড়ুনঃ  বান্দরবান এলজিইডি’তে লুটপাটের ‘হরিলুট নিশ্চুপ নির্বাহী প্রকৌশলী,