Dhaka ০৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাঙ্গুড়ায় অবৈধভাবে সার মজুদের অভিযোগ, গোডাউনের সামনে ছাত্রদলের বিক্ষোভ ও অনশন ফরিদগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছে ৩ শতাধিক নারী- পুরুষ কাশিমপুরে সীমানাপ্রাচীর নির্মাণে বাধা, ২৪ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ নগরকান্দায় পূজা মণ্ডপে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সচেতনতামূলক সভা সিলেট সীমান্তে ২২ লাখ টাকার চোরাচালান জব্দ মেহেন্দিগঞ্জের ধুলিয়ার মধ্যচরে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত কারাবন্দি বিএনপি নেতার পরিবারের পাশে রাসিক প্রশাসক বিজয়া দশমী: অশ্রুসিক্ত ভালোবাসায় বুড়িগঙ্গায় প্রতিমা বিসর্জন শহীদ ওসমান বিন হাদীকে হত্যার পর দেশি-বিদেশী চক্র এটিকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করে যাচ্ছে: জাবের জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পোটানোর অভিযোগ,গ্রোপ্তার এক যুবক….

নিরপেক্ষতার প্রশ্নে কোনো ছাড় নেই: ইসি সানাউল্লাহ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৩৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ২৯৯ সময় দেখুন

মোঃ সাকিবুল ইসলামঃ দেশের ভাবমূর্তি ও সামগ্রিক স্থিতিশীলতা রক্ষায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, একটি স্বচ্ছ, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে এবং এ বিষয়ে কোনো ধরনের শৈথিল্য দেখানোর সুযোগ নেই। আজ শনিবার বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জেলার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় এই সভার আয়োজন করা হয়। সভায় নির্বাচন কমিশনার বলেন, দীর্ঘদিন ধরে ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত থাকায় দেশের মানুষ এবার নির্বাচনের দিকে তাকিয়ে আছে। জনগণের সেই প্রত্যাশা পূরণ করাই নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য। তিনি বলেন, “নিরপেক্ষতার প্রশ্নে কোনো আপোষ করবে না নির্বাচন কমিশন। সবাইকে শতভাগ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করতে হবে। এর ব্যত্যয় ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে পেশাদারিত্ব, সততা ও সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান ইসি সানাউল্লাহ। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, নির্বাচনকে ঘিরে অনিয়ম বা পক্ষপাতিত্বের কোনো অভিযোগ সহ্য করা হবে না। সভায় ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, ভিজিল্যান্স টিমের কার্যক্রম এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঝালকাঠি জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে বলেও সভায় জানানো হয়। সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। নির্বাচন জালিয়াতির সঙ্গে জড়িত থাকলে শুধু প্রার্থী নয়, দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তাদেরও বিচারের আওতায় আনা হবে। এ বিষয়ে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকেও সুপারিশ রয়েছে বলে তিনি উল্লেখ করেন। ঝালকাঠির রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মো. মিজানুর রহমান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ইয়াসির আরাফাতসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।

আরও পড়ুনঃ  পাবনায় নেশার টাকা না দেওয়ায় মাকে জবাই করে হত্যা, ছেলে আটক
Tag :
জনপ্রিয় পোস্ট

ভাঙ্গুড়ায় অবৈধভাবে সার মজুদের অভিযোগ, গোডাউনের সামনে ছাত্রদলের বিক্ষোভ ও অনশন

নিরপেক্ষতার প্রশ্নে কোনো ছাড় নেই: ইসি সানাউল্লাহ

আপডেটের সময়: ০৭:৩৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

মোঃ সাকিবুল ইসলামঃ দেশের ভাবমূর্তি ও সামগ্রিক স্থিতিশীলতা রক্ষায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, একটি স্বচ্ছ, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে এবং এ বিষয়ে কোনো ধরনের শৈথিল্য দেখানোর সুযোগ নেই। আজ শনিবার বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জেলার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় এই সভার আয়োজন করা হয়। সভায় নির্বাচন কমিশনার বলেন, দীর্ঘদিন ধরে ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত থাকায় দেশের মানুষ এবার নির্বাচনের দিকে তাকিয়ে আছে। জনগণের সেই প্রত্যাশা পূরণ করাই নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য। তিনি বলেন, “নিরপেক্ষতার প্রশ্নে কোনো আপোষ করবে না নির্বাচন কমিশন। সবাইকে শতভাগ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করতে হবে। এর ব্যত্যয় ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে পেশাদারিত্ব, সততা ও সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান ইসি সানাউল্লাহ। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, নির্বাচনকে ঘিরে অনিয়ম বা পক্ষপাতিত্বের কোনো অভিযোগ সহ্য করা হবে না। সভায় ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, ভিজিল্যান্স টিমের কার্যক্রম এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঝালকাঠি জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে বলেও সভায় জানানো হয়। সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। নির্বাচন জালিয়াতির সঙ্গে জড়িত থাকলে শুধু প্রার্থী নয়, দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তাদেরও বিচারের আওতায় আনা হবে। এ বিষয়ে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকেও সুপারিশ রয়েছে বলে তিনি উল্লেখ করেন। ঝালকাঠির রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মো. মিজানুর রহমান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ইয়াসির আরাফাতসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।

আরও পড়ুনঃ  ধামরাইয়ে হিফফুজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান