Dhaka ১২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নাগরপুরে সাংবাদিককে প্রাণনাশের চেষ্টা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৩৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ১২ সময় দেখুন

সিপন রানা, নাগরপুর প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্থানীয় এক সাংবাদিককে প্রাণনাশের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত প্রতিবেশী সুভাষ সরকারের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক রিপন কুমার সাহা। এ ঘটনায় সাংবাদিক মহলে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি বুধবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের বাবনাপাড়া গ্রামে ঘটে। ঘটনার পর থেকে সাংবাদিক রিপন সাহার পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  সম্প্রীতি ও উন্নয়ন নিয়ে জেলা পরিষদ প্রশাসকের সাথে হিন্দু মহাজোটের আলোচনা

স্থানীয় সূত্রে জানা যায়, বাবনাপাড়া গ্রামের মৃত পরেশ সাহার ছেলে এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার স্থানীয় প্রতিনিধি রিপন কুমার সাহার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিবেশী সুভাষ সরকারের জমি নিয়ে বিরোধ চলছিল।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা 

এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে সুভাষ সরকার রিপন সাহার জমিতে অনধিকার প্রবেশ করে জোরপূর্বক গাছের ডাল কাটতে শুরু করেন।

এ সময় রিপন সাহা বাধা দিলে সুভাষ সরকার ধারালো দা দিয়ে তার ওপর হামলা চালিয়ে প্রাণনাশের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। রিপন সাহার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে ২৫ এপ্রিল ১১৭তম জব্বারের বলী খেলা

এ বিষয়ে রিপন সাহা নাগরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এব্যাপারে জানতে সুভাষ সরকারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদ হোসেন জানান, “ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

নাগরপুরে সাংবাদিককে প্রাণনাশের চেষ্টা

আপডেটের সময়: ১০:৩৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

সিপন রানা, নাগরপুর প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্থানীয় এক সাংবাদিককে প্রাণনাশের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত প্রতিবেশী সুভাষ সরকারের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক রিপন কুমার সাহা। এ ঘটনায় সাংবাদিক মহলে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি বুধবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের বাবনাপাড়া গ্রামে ঘটে। ঘটনার পর থেকে সাংবাদিক রিপন সাহার পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  আজকের জনবাণীতে সংবাদ প্রকাশের পর ৩ শিক্ষিকাকে শোকজ

স্থানীয় সূত্রে জানা যায়, বাবনাপাড়া গ্রামের মৃত পরেশ সাহার ছেলে এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার স্থানীয় প্রতিনিধি রিপন কুমার সাহার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিবেশী সুভাষ সরকারের জমি নিয়ে বিরোধ চলছিল।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা 

এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে সুভাষ সরকার রিপন সাহার জমিতে অনধিকার প্রবেশ করে জোরপূর্বক গাছের ডাল কাটতে শুরু করেন।

এ সময় রিপন সাহা বাধা দিলে সুভাষ সরকার ধারালো দা দিয়ে তার ওপর হামলা চালিয়ে প্রাণনাশের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। রিপন সাহার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন।

আরও পড়ুনঃ  বরিশালে ব্যাটারি চালিত রিক্সা বন্ধের দাবিতে পায়ে চালিত রিক্সা শ্রমিকদের সড়ক অবরোধ