Dhaka ০৭:০৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
টঙ্গীর কুখ্যাত মাদক স্পট ‘হাজির মাজার বস্তি’ গুঁড়িয়ে দিল রাজউক মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। কুলাউড়ায় যানজট নিরসনে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ উচ্ছেদ অভিযান মোহনপুরে নজরুল বর্ষের দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মৌলভীবাজারে উত্ত্যক্তের শিকার হয়ে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রীর ২ দাঁত ভাঙল খাগড়াছড়িতে গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যবৃন্দের মতবিনিময় সভা নাটোরের গুরুদাসপুরে অ্যাম্বুলেন্স ও কাভার্ডভ্যানের সংঘর্ষে আহত ৮ ট্রাক চাপায় প্রাণ গেল জনস্বাস্থ্য প্রকৌশলীর বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে পিতা নিহত

সিপন’রানা(নাগরপুর)প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে আব্দুর রহিম ভূইয়া (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। ছেলেকে টাকা দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে ঘরে থাকা শীলপাথর (নোড়া) দিয়ে বাবার মাথায় উপর্যুপরি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রোববার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার বেকড়া আটগ্রাম ইউনিয়নের কোনাবাড়ি গ্রামে নিহতের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রহিম ভূইয়া রোববার বেলা ১১টার দিকে নিজ ঘরে বসে ভাত খাচ্ছিলেন। এ সময় তার ছেলে মোস্তফা ভূইয়া (২২) বাবার কাছে টাকা দাবি করেন। টাকা দিতে দেরি হওয়ায় মোস্তফা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে ঘরে থাকা শীলপাথর (নোড়া) দিয়ে বাবার মাথায় উপর্যুপরি আঘাত করেন। এতে আব্দুর রহিম মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  পবায় বাবা-ছেলের ঝগড়া থামাতে গিয়ে হাশুয়ার কোপে চাচা নিহত

স্থানীয়দের দাবি, মোস্তফা মাদকাসক্ত। প্রায় ছয় মাস আগে দেলদুয়ার উপজেলার লাউহাটি এলাকায় তার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্ত্রীকে প্রায়ই শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন বলেও অভিযোগ রয়েছে। নির্যাতন সহ্য করতে না পেরে সম্প্রতি তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান বলে স্থানীয়রা জানান।

আরও পড়ুনঃ  চাটমোহর প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচন - সভাপতি টুকুন, সম্পাদক কিংশুক

তবে নিহতের পরিবারের দাবি, মোস্তফা মানসিকভাবে অসুস্থ। নিহতের স্ত্রী শিরিন বেগম (৫০) ও বড় মেয়ে সালমা (৩০) জানান, মোস্তফা মানসিক ভারসাম্যহীন। মাঝে-মধ্যেই তিনি বাড়িতে অসংলগ্ন আচরণ করতেন। ঘটনার সময়ও তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন এবং কী করছেন বুঝে ওঠার আগেই শীলপাথর দিয়ে বাবার মাথায় আঘাত করেন। তাদের দাবি, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড নয়, বরং অসুস্থতার কারণে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।

সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. আব্দুল কুদ্দুস বলেন, “মোস্তফা মাদকাসক্ত। পাশাপাশি তার মস্তিষ্কেও সমস্যা ছিল বলে জানা যায়। টাকা-পয়সা নিয়ে বাবার সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটে।”

আরও পড়ুনঃ  বগুড়ায় ড্রেন নির্মাণকাজের সময় মাটির নিচে মিলল এসএমজির ৩৩৪ রাউন্ড গুলি

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম জানান, ভ্যানচালক আব্দুর রহিম ভূইয়াকে তার ছেলে মোস্তফা ভূইয়া শীলপাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর মোস্তফা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে হত্যার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

Tag :
জনপ্রিয় পোস্ট

টঙ্গীর কুখ্যাত মাদক স্পট ‘হাজির মাজার বস্তি’ গুঁড়িয়ে দিল রাজউক

নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে পিতা নিহত

আপডেটের সময়: ০৪:৩৬:১৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

সিপন’রানা(নাগরপুর)প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে আব্দুর রহিম ভূইয়া (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। ছেলেকে টাকা দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে ঘরে থাকা শীলপাথর (নোড়া) দিয়ে বাবার মাথায় উপর্যুপরি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রোববার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার বেকড়া আটগ্রাম ইউনিয়নের কোনাবাড়ি গ্রামে নিহতের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রহিম ভূইয়া রোববার বেলা ১১টার দিকে নিজ ঘরে বসে ভাত খাচ্ছিলেন। এ সময় তার ছেলে মোস্তফা ভূইয়া (২২) বাবার কাছে টাকা দাবি করেন। টাকা দিতে দেরি হওয়ায় মোস্তফা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে ঘরে থাকা শীলপাথর (নোড়া) দিয়ে বাবার মাথায় উপর্যুপরি আঘাত করেন। এতে আব্দুর রহিম মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পর্যটক নিখোঁজ: ৩ ঘন্টা পর উদ্ধার 

স্থানীয়দের দাবি, মোস্তফা মাদকাসক্ত। প্রায় ছয় মাস আগে দেলদুয়ার উপজেলার লাউহাটি এলাকায় তার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্ত্রীকে প্রায়ই শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন বলেও অভিযোগ রয়েছে। নির্যাতন সহ্য করতে না পেরে সম্প্রতি তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান বলে স্থানীয়রা জানান।

আরও পড়ুনঃ  কেরানীগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের প্রাণহানি, এলাকায় চাঞ্চল্য

তবে নিহতের পরিবারের দাবি, মোস্তফা মানসিকভাবে অসুস্থ। নিহতের স্ত্রী শিরিন বেগম (৫০) ও বড় মেয়ে সালমা (৩০) জানান, মোস্তফা মানসিক ভারসাম্যহীন। মাঝে-মধ্যেই তিনি বাড়িতে অসংলগ্ন আচরণ করতেন। ঘটনার সময়ও তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন এবং কী করছেন বুঝে ওঠার আগেই শীলপাথর দিয়ে বাবার মাথায় আঘাত করেন। তাদের দাবি, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড নয়, বরং অসুস্থতার কারণে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।

সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. আব্দুল কুদ্দুস বলেন, “মোস্তফা মাদকাসক্ত। পাশাপাশি তার মস্তিষ্কেও সমস্যা ছিল বলে জানা যায়। টাকা-পয়সা নিয়ে বাবার সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটে।”

আরও পড়ুনঃ  টাঙ্গাইলে ১ সেপ্টেম্বর জেলা প্রশাসকের আয়োজনে দিনব্যাপী মেগা জব ফেয়ার