Dhaka ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দোহাজারীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ব্যপক অভিযোগ টানা ৫ দিন ধরে বন্ধ হিলি বন্দরের আমদানি-রপ্তানি পত্নীতলায় পুলিশের অভিযানে ৫ যুবক আটক ২শত টাকার জন্য হত্যা পুলিশের অভিযানে পাঁচজন আসামি গ্রেপ্তার তারেক রহমানের কারামুক্তি দিবসে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে খাবার বিতরণ চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন নিরাপত্তার আশ্বাস ও ৫ ছাত্রদল নেতা বহিষ্কারের পর শজিমেকে কর্মবিরতি প্রত্যাহার ধুনটে বিস্ফোরক, ভাঙচুর ও নাশকতা মামলায় ৩ আ’লীগ নেতা গ্রেপ্তার। কাউনিয়ায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে টেকসই কৃষি উন্নয়নে কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত সম্পত্তি লিখে নিতে চাপ, ছেলের বিরুদ্ধে বৃদ্ধা মায়ের নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগ‌

নাগরপুরে মাদকবিরোধী অভিযানে দুই ভাই আটক, উদ্ধার ২২ পিস ইয়াবা

সিপন`রানা(নাগরপুর)প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই সহোদরকে আটক করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার মোকনা ইউনিয়নের জগতলা পূর্বপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—সাগর শিকদার (২২) ও সাব্বির শিকদার (২০)। তারা একই এলাকার কালাম শিকদারের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারের উদ্দেশ্যে নাগরপুর থানা পুলিশের একটি দল শনিবার রাতে অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে কোনড়া মোড় এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, পাশের জগতলা পূর্বপাড়ায় মাদক কেনাবেচা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে কিরণের চায়ের দোকানের সামনে অবস্থানরত দুই যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া করে তাদের আটক করা হয়।

আরও পড়ুনঃ  নগরকান্দায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ১৫-১৬ জন

পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে সাগরের কাছ থেকে ১২ পিস এবং সাব্বিরের কাছ থেকে ১০ পিস—মোট ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে রবিবার (৫ এপ্রিল) রাত ১২টা ৩০ মিনিটে থানায় আনা হয়। নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকার পর্ব পেরিয়ে মাগুরা বণিক সমিতিতে নির্বাচনের প্রস্তুতি, ভোট ২৫ সেপ্টেম্বর
Tag :
জনপ্রিয় পোস্ট

দোহাজারীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ব্যপক অভিযোগ

নাগরপুরে মাদকবিরোধী অভিযানে দুই ভাই আটক, উদ্ধার ২২ পিস ইয়াবা

আপডেটের সময়: ০৬:০৭:৫২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬

সিপন`রানা(নাগরপুর)প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই সহোদরকে আটক করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার মোকনা ইউনিয়নের জগতলা পূর্বপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—সাগর শিকদার (২২) ও সাব্বির শিকদার (২০)। তারা একই এলাকার কালাম শিকদারের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারের উদ্দেশ্যে নাগরপুর থানা পুলিশের একটি দল শনিবার রাতে অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে কোনড়া মোড় এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, পাশের জগতলা পূর্বপাড়ায় মাদক কেনাবেচা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে কিরণের চায়ের দোকানের সামনে অবস্থানরত দুই যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া করে তাদের আটক করা হয়।

আরও পড়ুনঃ  সীতাকুণ্ডে বিএনপি ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আসলাম চৌধুরী - বিএনপি বাংলাদেশী ভাবধারার ধারক বাহক

পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে সাগরের কাছ থেকে ১২ পিস এবং সাব্বিরের কাছ থেকে ১০ পিস—মোট ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে রবিবার (৫ এপ্রিল) রাত ১২টা ৩০ মিনিটে থানায় আনা হয়। নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  কাশিমপুরে পারিবারিক কবরস্থানে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ