Dhaka ০৪:১৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুমিল্লায় মহাসড়কে পৃথক দুর্ঘটনায় বৃদ্ধসহ নিহত ২ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ বাঁশখালীতে শিক্ষক সংকট প্রকট, প্রাথমিকে শূন্য ১৮৭ পদ ধামইরহাটে কবর খুঁড়ে মুক্তিযোদ্ধার কঙ্কাল চুরি, জড়িত স্কুলপড়ুয়া শিক্ষার্থী সপ্তম শ্রেণির সেই স্বপ্ন, আজ আল-আজহারের পথে শওকত উৎসবমুখর পরিবেশে ধনবাড়ী উপজেলার ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত অবৈধ বিদ্যুৎ সংযোগে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টার অভিযোগে প্রধান অভিযুক্ত ফরিদপুরে গ্রেফতার ভাটারা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন গ্রেপ্তার নগরকান্দায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় উদযাপিত জন্মাষ্টমী শরতের বিকেলে ব্যস্ত ধুনটের সোনাহাটা বাজার

নাগরপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সোমবার (১ জুন) সকালে উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ. সালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীনসহ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  শিক্ষার্থী সংবর্ধনা থেকে জন্মাষ্টমী ও ফুটবল: তারাগঞ্জে ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপির দিনব্যাপী কর্মসূচি

আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্র গঠনে তাঁর অবদান এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা তুলে ধরেন। সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক ও পাকুটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাওলানা মো. আবু বক্কর সিদ্দিক।

আরও পড়ুনঃ  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন
Tag :
জনপ্রিয় পোস্ট

কুমিল্লায় মহাসড়কে পৃথক দুর্ঘটনায় বৃদ্ধসহ নিহত ২

নাগরপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

আপডেটের সময়: ০৫:৫৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সোমবার (১ জুন) সকালে উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ. সালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীনসহ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  ট্রাক চাপায় প্রাণ গেল জনস্বাস্থ্য প্রকৌশলীর

আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্র গঠনে তাঁর অবদান এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা তুলে ধরেন। সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক ও পাকুটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাওলানা মো. আবু বক্কর সিদ্দিক।

আরও পড়ুনঃ  তারাগঞ্জে ১০ পিস ট্যাপেন্টাডলসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার