Dhaka ০৬:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দোহাজারীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ব্যপক অভিযোগ টানা ৫ দিন ধরে বন্ধ হিলি বন্দরের আমদানি-রপ্তানি পত্নীতলায় পুলিশের অভিযানে ৫ যুবক আটক ২শত টাকার জন্য হত্যা পুলিশের অভিযানে পাঁচজন আসামি গ্রেপ্তার তারেক রহমানের কারামুক্তি দিবসে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে খাবার বিতরণ চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন নিরাপত্তার আশ্বাস ও ৫ ছাত্রদল নেতা বহিষ্কারের পর শজিমেকে কর্মবিরতি প্রত্যাহার ধুনটে বিস্ফোরক, ভাঙচুর ও নাশকতা মামলায় ৩ আ’লীগ নেতা গ্রেপ্তার। কাউনিয়ায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে টেকসই কৃষি উন্নয়নে কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত সম্পত্তি লিখে নিতে চাপ, ছেলের বিরুদ্ধে বৃদ্ধা মায়ের নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগ‌

নাগরপুরে একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৪০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • ১৯০ সময় দেখুন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে সামাজিক সেবামূলক সংগঠন একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে কাপড় ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সকালে সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এসব বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে সংস্থার সভাপতি ও ল্যাব ওয়ান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. আজিম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন তুহিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. এরফান উদ্দিন।

আরও পড়ুনঃ  ধামইরহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নাগরপুর প্রেসক্লাব ও নাগরপুর বাজার বণিক সমিতির সভাপতি আক্তারুজ্জামান বকুল। অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০০৪ সাল থেকে একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থা সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এ সময় আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মো. মিজানুর রহমান মিজান ও মো. ফরিদ হোসেন মামুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, উপদেষ্টা আব্দুর রহমান, মো. মিজানুর রহমান শাহিন, নাগরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়া, সম্মানিত সদস্য সাবিরুল ইসলাম সেলিম, সাংগঠনিক সম্পাদক জামিরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ও সুবিধাভোগীরা। সংস্থার উদ্যোগে এবার মোট ৩২০টি কাপড় ও ৩০টি লুঙ্গি অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  বাউফলে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা
Tag :
জনপ্রিয় পোস্ট

দোহাজারীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ব্যপক অভিযোগ

নাগরপুরে একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

আপডেটের সময়: ০৬:৪০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে সামাজিক সেবামূলক সংগঠন একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে কাপড় ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সকালে সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এসব বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে সংস্থার সভাপতি ও ল্যাব ওয়ান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. আজিম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন তুহিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. এরফান উদ্দিন।

আরও পড়ুনঃ  বাউফলে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নাগরপুর প্রেসক্লাব ও নাগরপুর বাজার বণিক সমিতির সভাপতি আক্তারুজ্জামান বকুল। অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০০৪ সাল থেকে একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থা সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এ সময় আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মো. মিজানুর রহমান মিজান ও মো. ফরিদ হোসেন মামুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, উপদেষ্টা আব্দুর রহমান, মো. মিজানুর রহমান শাহিন, নাগরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়া, সম্মানিত সদস্য সাবিরুল ইসলাম সেলিম, সাংগঠনিক সম্পাদক জামিরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ও সুবিধাভোগীরা। সংস্থার উদ্যোগে এবার মোট ৩২০টি কাপড় ও ৩০টি লুঙ্গি অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে টেকসই কৃষি উন্নয়নে কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত