Dhaka ১০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চুনারুঘাট চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম ভার্চুয়ালী উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী। বড়গাছীর মথুরায় জামায়াতের উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাফেজ, মাওলানা নুরুজ্জামানের গণসংযোগ সিরাজগঞ্জে ঠিকাদারকে মারপিট করে পৌনে দুই লাখ টাকা ছিনতাই, থানায় মামলা সুন্দরবনের জয়মনি এলাকায় কুমিরের আক্রমনে এক নারীর মৃত্যু ​শতভাগ রোভার জেলার স্বীকৃতি পেল কিশোরগঞ্জ, স্কাউটিংয়ে নতুন মাইলফলক। হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ, স্বাবলম্বী হবেন প্রান্তিক নারীরা তারেক রহমান ও মোরশেদ মিল্টনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শাজাহানপুরে যুবদলের আনন্দ মিছিল দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন ​বিশ্বকাপ উন্মাদনায় ঢাবি: ভোরেই বড় পর্দায় আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ উপভোগে হাজারো দর্শক কালিয়াকৈর গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় সভা ও এলাকা পরিদর্শনে গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

নবনির্বাচিত এমপি আকতার হোসেনের সঙ্গে প্রশাসন মতবিনিময়

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:২২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩৪ সময় দেখুন

স্টাফ রিপোর্টারঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আকতার হোসেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মরত সংবাদকর্মী ও সুধী সমাজের প্রতিনিধিদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) তিনি কাউনিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা। পরে সংসদ সদস্য উপজেলা পরিষদ চত্বরে দুটি বৃক্ষরোপণ করেন।

পরবর্তীতে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ইউএনও পাপিয়া সুলতানার সভাপতিত্বে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকাণ্ড, উন্নয়ন পরিকল্পনা এবং জনসেবামূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অঙ্কন পাল, কাউনিয়া থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা নজমুল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এআরএম আল মামুন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজয় সাহা, কৃষি কর্মকর্তা তানিয়া আকতার, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা মোছা. আঞ্জুয়ারা বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু তাহের, সমাজসেবা কর্মকর্তা মো. সামিউল আলম এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান।

আরও পড়ুনঃ  কোচিং থেকে ফেরার পথে ঝরল প্রাণ: রাণীশংকৈলে ট্রলি চাপায় স্কুলছাত্রীর করুণ মৃত্যু

এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউনিয়া উপজেলা শাখার আমীর আব্দুস সালাম সরকার ও সহকারী সেক্রেটারি নজরুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রংপুর জেলা যুগ্ম আহ্বায়ক আবু রেজা ও সাংগঠনিক সম্পাদক মোস্তায়েন বিল্লাহ, এনসিপি কাউনিয়া উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. সাইদুল ইসলাম, প্রেসক্লাব কাউনিয়া-এর সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল এবং কাউনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় নবনির্বাচিত সংসদ সদস্য আকতার হোসেন বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন ও জনসেবার মানোন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি প্রশাসন, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে রংপুর-৪ আসনকে একটি উন্নয়নশীল মডেল হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  এক হাজার চারা রোপণের অঙ্গীকার নিয়ে জ্যোতি ফোরামের ৭ম সবুজ অভিযান সম্পন্ন।
Tag :
জনপ্রিয় পোস্ট

চুনারুঘাট চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম ভার্চুয়ালী উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী।

নবনির্বাচিত এমপি আকতার হোসেনের সঙ্গে প্রশাসন মতবিনিময়

আপডেটের সময়: ০৭:২২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

স্টাফ রিপোর্টারঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আকতার হোসেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মরত সংবাদকর্মী ও সুধী সমাজের প্রতিনিধিদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) তিনি কাউনিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা। পরে সংসদ সদস্য উপজেলা পরিষদ চত্বরে দুটি বৃক্ষরোপণ করেন।

পরবর্তীতে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ইউএনও পাপিয়া সুলতানার সভাপতিত্বে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকাণ্ড, উন্নয়ন পরিকল্পনা এবং জনসেবামূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অঙ্কন পাল, কাউনিয়া থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা নজমুল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এআরএম আল মামুন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজয় সাহা, কৃষি কর্মকর্তা তানিয়া আকতার, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা মোছা. আঞ্জুয়ারা বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু তাহের, সমাজসেবা কর্মকর্তা মো. সামিউল আলম এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, আসামি রিমন বড়ুয়া গ্রেফতার

এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউনিয়া উপজেলা শাখার আমীর আব্দুস সালাম সরকার ও সহকারী সেক্রেটারি নজরুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রংপুর জেলা যুগ্ম আহ্বায়ক আবু রেজা ও সাংগঠনিক সম্পাদক মোস্তায়েন বিল্লাহ, এনসিপি কাউনিয়া উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. সাইদুল ইসলাম, প্রেসক্লাব কাউনিয়া-এর সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল এবং কাউনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় নবনির্বাচিত সংসদ সদস্য আকতার হোসেন বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন ও জনসেবার মানোন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি প্রশাসন, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে রংপুর-৪ আসনকে একটি উন্নয়নশীল মডেল হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ে বিএসএফের পুশইন ঠেকাতে রাতভর সীমান্ত পাহারায় বিজিবি ও গ্রামবাসী