
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নওগাঁ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষিবিষয়ক সম্পাদক মো. সামসুজ্জোহা খান। ১৯ অক্টোবর ২০২৬ সোমবার বিকেল পাঁচটায় তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপের সার্বিক পরিবেশ ও পূজা উদ্যাপনের বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা মহিলাদলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভীন পলি,উপজেলা বিএনপির সহ-সভাপতি সাদিকুল বাড়ি,
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক,পত্নীতলা উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, পত্নীতলা পূজা উদযাপন ফন্টের সভাপতি সবুজ সাহা,সাধারণ সম্পাদক শংকর চক্রবর্তী,পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল কাদের,উপজেলা শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক সাগর হোসেন,
প্রতিবেদকের নাম 



















