Dhaka ০৬:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দোহাজারীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ব্যপক অভিযোগ টানা ৫ দিন ধরে বন্ধ হিলি বন্দরের আমদানি-রপ্তানি পত্নীতলায় পুলিশের অভিযানে ৫ যুবক আটক ২শত টাকার জন্য হত্যা পুলিশের অভিযানে পাঁচজন আসামি গ্রেপ্তার তারেক রহমানের কারামুক্তি দিবসে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে খাবার বিতরণ চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন নিরাপত্তার আশ্বাস ও ৫ ছাত্রদল নেতা বহিষ্কারের পর শজিমেকে কর্মবিরতি প্রত্যাহার ধুনটে বিস্ফোরক, ভাঙচুর ও নাশকতা মামলায় ৩ আ’লীগ নেতা গ্রেপ্তার। কাউনিয়ায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে টেকসই কৃষি উন্নয়নে কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত সম্পত্তি লিখে নিতে চাপ, ছেলের বিরুদ্ধে বৃদ্ধা মায়ের নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগ‌

ধামরাইয়ে অটোচালককে মারধরের অভিযোগ সভাপতির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:৩৭:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • ১৬৬ সময় দেখুন

ধামরাই প্রতিনিধি :সোহেল আমিন: ঢাকার ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নে অটো মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে এক অটোচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী অটোচালক মো. শাজাহান ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ তারিখ ধানতারা অটোস্ট্যান্ডে যাদবপুর ইউনিয়ন অটো মালিক সমিতির সভাপতি মো. ইয়াছিন মেম্বারের কাছে সমিতির আর্থিক হিসাব সংক্রান্ত বিষয় জানতে চান অটোচালক শাজাহান। এ সময় উভয়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী শাজাহান জানান, সমিতির হিসাব সম্পর্কে জানতে চাইলে ইয়াছিন মেম্বার ক্ষিপ্ত হয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে তিনি বিষয়টি নিয়ে ধামরাই থানায় লিখিত অভিযোগ করেন। এছাড়া এর আগেও সমিতির হিসাব নিয়ে প্রশ্ন তোলায় আরেক ব্যক্তিকে মারধরের ঘটনা ঘটেছে বলে শুনেছেন বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ  পত্নীতলায় পুলিশের অভিযানে ৫ যুবক আটক

অভিযোগকারী আরও বলেন, নতুন কোনো অটোরিকশা স্ট্যান্ডে যুক্ত হলে তিন থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়। তবে এসব অর্থের কোনো স্বচ্ছ হিসাব সভাপতি ও সেক্রেটারির পক্ষ থেকে সদস্যদের দেওয়া হয় না বলেও অভিযোগ করেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইয়াছিন মেম্বার মারধরের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কাউকে মারধর করিনি। অভিযোগকারী আমার চাচাতো ভাই। পারিবারিক ভুল বোঝাবুঝির কারণেই বিষয়টি হয়েছে এবং তিনি অভিযোগ তুলে নেবেন। তিনি আরও দাবি করেন, চালক দলের সভাপতির দায়িত্বে থাকলেও এ সংক্রান্ত কোনো লিখিত কাগজপত্র তার কাছে নেই। ধামরাই থানার শ্রমিক দলের সভাপতি আব্দুল রব তাকে লিখিতভাবে দায়িত্ব নিতে বললেও তিনি তা গ্রহণ করেননি বলে জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার ব্যক্তিগত কোনো অটোরিকশা নেই। তবে গাড়িতে তার স্টিকার থাকায় কোনো সমস্যা হলে তিনি সেখানে যান এবং শ্রমিকদের পাশে দাঁড়ান। দীর্ঘদিন ধরে সমিতির সঙ্গে যুক্ত থাকলেও তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ বা চাঁদা দাবির অভিযোগ প্রমাণ করা যাবে না বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ  বান্দরবানে শিক্ষা সামগ্রী, পাওয়ার টিলার ও সেলাই মেশিন বিতরণ

এ বিষয়ে ধামরাই উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল রব বলেন, এখনো কাউকে কোনো কমিটি দেওয়া হয়নি এবং কাউকে কোনো ধরনের প্রতিশ্রুতিও দেওয়া হয়নি। এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে সংগঠনের পক্ষ থেকে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ধামরাই থানা পুলিশ অভিযোগটি গ্রহণ করেছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও পড়ুনঃ  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুর (৪ আসন) কমলনগরে আনন্দ র‍্যালি
Tag :
জনপ্রিয় পোস্ট

দোহাজারীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ব্যপক অভিযোগ

ধামরাইয়ে অটোচালককে মারধরের অভিযোগ সভাপতির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

আপডেটের সময়: ১১:৩৭:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬

ধামরাই প্রতিনিধি :সোহেল আমিন: ঢাকার ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নে অটো মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে এক অটোচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী অটোচালক মো. শাজাহান ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ তারিখ ধানতারা অটোস্ট্যান্ডে যাদবপুর ইউনিয়ন অটো মালিক সমিতির সভাপতি মো. ইয়াছিন মেম্বারের কাছে সমিতির আর্থিক হিসাব সংক্রান্ত বিষয় জানতে চান অটোচালক শাজাহান। এ সময় উভয়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী শাজাহান জানান, সমিতির হিসাব সম্পর্কে জানতে চাইলে ইয়াছিন মেম্বার ক্ষিপ্ত হয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে তিনি বিষয়টি নিয়ে ধামরাই থানায় লিখিত অভিযোগ করেন। এছাড়া এর আগেও সমিতির হিসাব নিয়ে প্রশ্ন তোলায় আরেক ব্যক্তিকে মারধরের ঘটনা ঘটেছে বলে শুনেছেন বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ  পলাশবাড়ীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অভিযোগকারী আরও বলেন, নতুন কোনো অটোরিকশা স্ট্যান্ডে যুক্ত হলে তিন থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়। তবে এসব অর্থের কোনো স্বচ্ছ হিসাব সভাপতি ও সেক্রেটারির পক্ষ থেকে সদস্যদের দেওয়া হয় না বলেও অভিযোগ করেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইয়াছিন মেম্বার মারধরের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কাউকে মারধর করিনি। অভিযোগকারী আমার চাচাতো ভাই। পারিবারিক ভুল বোঝাবুঝির কারণেই বিষয়টি হয়েছে এবং তিনি অভিযোগ তুলে নেবেন। তিনি আরও দাবি করেন, চালক দলের সভাপতির দায়িত্বে থাকলেও এ সংক্রান্ত কোনো লিখিত কাগজপত্র তার কাছে নেই। ধামরাই থানার শ্রমিক দলের সভাপতি আব্দুল রব তাকে লিখিতভাবে দায়িত্ব নিতে বললেও তিনি তা গ্রহণ করেননি বলে জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার ব্যক্তিগত কোনো অটোরিকশা নেই। তবে গাড়িতে তার স্টিকার থাকায় কোনো সমস্যা হলে তিনি সেখানে যান এবং শ্রমিকদের পাশে দাঁড়ান। দীর্ঘদিন ধরে সমিতির সঙ্গে যুক্ত থাকলেও তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ বা চাঁদা দাবির অভিযোগ প্রমাণ করা যাবে না বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ  বান্দরবানে শিক্ষা সামগ্রী, পাওয়ার টিলার ও সেলাই মেশিন বিতরণ

এ বিষয়ে ধামরাই উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল রব বলেন, এখনো কাউকে কোনো কমিটি দেওয়া হয়নি এবং কাউকে কোনো ধরনের প্রতিশ্রুতিও দেওয়া হয়নি। এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে সংগঠনের পক্ষ থেকে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ধামরাই থানা পুলিশ অভিযোগটি গ্রহণ করেছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও পড়ুনঃ  তারাগঞ্জে জাটকা বিক্রির দায়ে মাছ ব্যবসায়ীকে জরিমানা, স্থানীয়দের সাধুবাদ