
গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের সেতুবন্ধন তৈরির মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্য নিয়ে পার্টনার কংগ্রেস উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) বেলা এগারোটার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এর উদ্বোধন করেন নওগাঁ-২ ধামইরহাট-পত্নীতলা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশান্ত চক্রবর্তী। সংসদ সদস্য এনামুল হক বলেন, সরকারের নেওয়া এ প্রকল্প দলমত নির্বিশেষে প্রান্তিক পর্যায়ের সকল কৃষকদের কাছে পৌঁছে দিতে হবে। এবং আধুনিক পদ্ধতিতে ভেজাল মুক্ত নিরাপদ খাদ্য উৎপাদন বৃদ্ধি ও তা ব্যবসায় রূপান্তরিত করনের মাধ্যমে কৃষকেরা যেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারেন তা নিশ্চিত করতে হবে। এতে করে কৃষকরা যেমন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন ঠিক তেমনি ভেজাল মুক্ত আধুনিক কৃষি নির্ভর বাংলাদেশ গড়ে উঠবে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরে আধুনিক পদ্ধতিতে ভেজাল মুক্ত ও স্বাস্থ্যসম্মত কৃষি উৎপাদন করে তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং লাভজনক ব্যবসায় রূপান্তরিত করার জন্য প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার কংগ্রেস করা হয়েছে। এতে করে কৃষকদের মধ্যে সেতুবন্ধন তৈরি হয়েছে। এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশীষ কুমার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেলোয়ার হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক নাজমুল হুদা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিৎ কুমার, মাহফুজুর রহমান, উপসহকারী উদ্ভীদ সংরক্ষক জাহাঙ্গীর রাব্বী, উপসহকারী কৃষি কর্মকর্তা আবু সাঈদ, মাসুদ রানাসহ বিভিন্ন এনজিও কর্মী ও পার্টনার ফিল্ড স্কুলের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 



















