Dhaka ১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ধামইরহাটে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:০৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৩১ সময় দেখুন

গোলজার রহমান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা করা হয়েছে। অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ছিল “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়ব স্বনির্ভর বাংলাদেশ”।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা এগারোটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশান্ত চক্রবর্তী। এরপর তার নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এসে মিলিত হয়।

আরও পড়ুনঃ  লামায় পর্যটন শিল্পের প্রসারে হোটেল ও রিসোর্ট কর্মীদের বিশেষ প্রশিক্ষণ শুরু

এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশীষ কুমার সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভায় শিশুদের পুষ্টিকর খাদ্যের প্রয়োজনীয়তা ও জনসচেতনতার উপর বিভিন্ন কর্ম পরিকল্পনা তুলে ধরেন বক্তারা।

আরও পড়ুনঃ  প্রলোভনে ফেলে তামাক কিনছে না জাপান টোব্যাকো লামা-আলীকদমে চাষিদের বিক্ষোভ

আলোচনা সভা শেষে ধামইরহাট এপি, ওয়ার্ল্ড ভিশনের ব্যানারে বিভিন্ন প্রকারের ডাল, মিষ্টি কদু, পেঁপে ও নানান জাতের শাকসবজিসহ পুষ্টিকর খাবারের স্টল পরিদর্শন করা হয়।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বেদারুল ইসলাম, উপজেলা ভ্যাটেনারী সার্জন ফায়সাল ইসলাম, ধামইরহাট এপি ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার মানুয়েল হাসদা প্রমুখ।

Tag :
জনপ্রিয় পোস্ট

ধামইরহাটে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

আপডেটের সময়: ০৯:০৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

গোলজার রহমান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা করা হয়েছে। অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ছিল “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়ব স্বনির্ভর বাংলাদেশ”।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা এগারোটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশান্ত চক্রবর্তী। এরপর তার নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এসে মিলিত হয়।

আরও পড়ুনঃ  হাম-রুবেলা মুক্ত জেলা গড়তে দুর্গম পাহাড়ের প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে হবে: জেলা প্রশাসক

এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশীষ কুমার সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভায় শিশুদের পুষ্টিকর খাদ্যের প্রয়োজনীয়তা ও জনসচেতনতার উপর বিভিন্ন কর্ম পরিকল্পনা তুলে ধরেন বক্তারা।

আরও পড়ুনঃ  আমাদের প্রাণের দাবি পানগুছি নদীতে দ্রুত সেতু চাই সংসদে আব্দুল আলিম

আলোচনা সভা শেষে ধামইরহাট এপি, ওয়ার্ল্ড ভিশনের ব্যানারে বিভিন্ন প্রকারের ডাল, মিষ্টি কদু, পেঁপে ও নানান জাতের শাকসবজিসহ পুষ্টিকর খাবারের স্টল পরিদর্শন করা হয়।

আরও পড়ুনঃ  নাগরপুরে এলামিন-শামসুল হক সেতুর টোল বন্ধের দাবিতে মানববন্ধন