
নিজস্ব প্রতিবেদকঃ দেশে ভয়মুক্ত গণমাধ্যমের পরিবেশ তৈরি করা হবে নবনিযুক্ত তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশে একটি ভয়মুক্ত গণমাধ্যমের পরিবেশ তৈরি করা হবে। আজ বুধবার সচিবালয়ে প্রথম কার্যদিবসে দায়িত্ব গ্রহণ করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, অপতথ্য ও গুজব বর্তমানে সারা বিশ্বজুড়ে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। এই বাস্তবতায় আমাদের ভেবে-চিন্তে পথ চলতে হচ্ছে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন বলেন, তিনি নিজেও জানেন, ভয়ভীতির মধ্যে যাঁরা বাস করেন, তাঁদের কী ধরনের মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়। বিশেষ করে গণমাধ্যমের মতো এ রকম পেশায় যাঁরা কাজ করেন। তাঁদের যদি সারাক্ষণ নজরদারির মধ্যে থাকতে হয়। তথ্যমন্ত্রী আরও বলেন, সমস্যা যেহেতু আমরা জানি, প্রধানমন্ত্রী (তারেক রহমান) যেহেতু তাঁর পরিকল্পনার মধ্যে গণমাধ্যমের স্বাধীনতার পরিকল্পনা দিয়েছেন, তাহলে আমরা বাংলাদেশে একটা ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব, ইনশাআল্লাহ।
প্রতিবেদকের নাম 























