
মোবারক হোসাইন, কক্সবাজার জেলা: কক্সবাজারে দেশীয় চট্টগ্রাম অঞ্চলের কালচারাল লিডারশীপ প্রোগ্রাম আজ ২১ ই অক্টোবর বুধবার সকাল ১০টায় সময় হোটেল বে- টাচের হল রুমে অনুষ্ঠিত হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেশীয় সাংস্কৃতিক সংসদ সভাপতি সাইফুল্লাহ মানছুর, উপস্থিত ছিলন দেশীয় সাংস্কৃতিক সংসদের সাহিত্য – সাংস্কৃতিক সভাপতি মতিউর রহমান আকদ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেত্রেটারী মোহাম্মদ শাহজাহান, এসময় মতিউর রহমান আকদ বলেন, ‘বাংলাদেশে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন চাই। এ ধরনের একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে ইসলামকে রাষ্ট্রীয় আদর্শ হিসেবে প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। সে জন্য আমাদের বহুমুখী কার্যক্রমের মাধ্যমে এগিয়ে যেতে হবে। এর মধ্যে সাংস্কৃতিক কার্যক্রম ও সাংস্কৃতিক পরিকল্পনা অন্যতম।’
তিনি আরো বলেন, ‘১৩৭ থেকে ১৪৭ জন শিশু জীবন দিয়েছে স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য। আমরা শিশু ও কিশোরদের মধ্যে সাংস্কৃতিক চেতনা ও সাংস্কৃতিক উন্মেষ সৃষ্টির জন্য যে ভূমিকা রেখে যাচ্ছি, তা বাংলাদেশে একটি সাংস্কৃতিক বিপ্লব এবং সর্বশেষে আমাদের কাঙ্ক্ষিত ইসলামি সমাজ বিনির্মাণের অনুকূল পরিবেশ তৈরি করবে।’
প্রতিবেদকের নাম 


















