Dhaka ১১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বান্দরবানে উন্নয়ন ও সমন্বয় জোরদারে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত দ্রুতই প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ: শিক্ষামন্ত্রী মার্কিন নৌ-অবরোধ না তুললে লোহিত সাগরের বাণিজ্য পথ বন্ধের হুমকি ইরানের উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে হোসেনপুরে মতবিনিময় সভা ডলুপাড়ায় সাংগ্রাইয়ের জলকেলি: মন্ত্রী-এমপির উপস্থিতিতে সম্প্রীতির মহোৎসব লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ ধামইরহাটে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ এলজিইডি প্রকল্পে অনিয়মের অভিযোগ: নীরব দপ্তর, ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫

দেশকে দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত করেই ছাড়ব: জামায়াতের আমির

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:১৬:৩১ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ১৫১ সময় দেখুন

কেরানীগঞ্জ সংবাদদাতা: কেরানীগঞ্জের শাক্তা সরকারি মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা বাংলাদেশকে দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজিমুক্ত করেই ছাড়ব, এটাই আমাদের অঙ্গীকার। যত বাধাই আসুক, জনগণকে সঙ্গে নিয়ে এই লক্ষ্য অর্জন করা হবে।

আজ শনিবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা সরকারি মাঠে ঢাকা জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, “দুর্নীতির কারণে সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। চাঁদাবাজি সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

আরও পড়ুনঃ  ইরানকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন

ডা. শফিকুর রহমান বলেন, “দেশকে সত্যিকারের উন্নতির পথে নিতে হলে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। আইনের শাসন নিশ্চিত করতে হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়, এই বার্তা আমরা স্পষ্ট করে দিতে চাই। তিনি তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “দেশ গঠনের আন্দোলনে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সততা, নৈতিকতা ও দেশপ্রেম নিয়ে এগিয়ে এলে বাংলাদেশ অবশ্যই দুর্নীতিমুক্ত রাষ্ট্রে পরিণত হবে সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “এবারের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। এবারের নির্বাচন ক্ষমতার পালাবদলের নির্বাচন নয়। এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন।” সবাইকে দাঁড়িপাল্লা ও শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  নববর্ষের আনন্দে সামিল বিদেশি কূটনীতিকরা

ঢাকা জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-১ আসনের প্রার্থী ব্যারিস্টার মো. নজরুল ইসলাম, ঢাকা-২ আসনের প্রার্থী কর্নেল আব্দুল হক, ঢাকা-৩ আসনের প্রার্থী অধ্যক্ষ শাহীনুর ইসলাম, ঢাকা-১৯ আসনে ১১ দলীয় জোট মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী দিলশানা পারুল এবং ঢাকা-২০ আসনে ১১ দলীয় জোট মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ।

আরও পড়ুনঃ  মার্কিন নৌ-অবরোধ না তুললে লোহিত সাগরের বাণিজ্য পথ বন্ধের হুমকি ইরানের

আরো উপস্থিত ছিলেন—ঢাকা জেলা জামায়াতের ইসলামীর শুরা সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌফিক হাসান, কেরানীগঞ্জ মডেল পশ্চিম থানা জামায়াতের আমির, মোহাম্মদ আব্দুর রহিম মজুমদারসহ ১১ দলীয় জোটের শরিক দলগুলোর নেতাকর্মীরা।

Tag :
জনপ্রিয় পোস্ট

বান্দরবানে উন্নয়ন ও সমন্বয় জোরদারে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেশকে দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত করেই ছাড়ব: জামায়াতের আমির

আপডেটের সময়: ০৮:১৬:৩১ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

কেরানীগঞ্জ সংবাদদাতা: কেরানীগঞ্জের শাক্তা সরকারি মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা বাংলাদেশকে দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজিমুক্ত করেই ছাড়ব, এটাই আমাদের অঙ্গীকার। যত বাধাই আসুক, জনগণকে সঙ্গে নিয়ে এই লক্ষ্য অর্জন করা হবে।

আজ শনিবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা সরকারি মাঠে ঢাকা জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, “দুর্নীতির কারণে সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। চাঁদাবাজি সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

আরও পড়ুনঃ  ইরানকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন

ডা. শফিকুর রহমান বলেন, “দেশকে সত্যিকারের উন্নতির পথে নিতে হলে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। আইনের শাসন নিশ্চিত করতে হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়, এই বার্তা আমরা স্পষ্ট করে দিতে চাই। তিনি তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “দেশ গঠনের আন্দোলনে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সততা, নৈতিকতা ও দেশপ্রেম নিয়ে এগিয়ে এলে বাংলাদেশ অবশ্যই দুর্নীতিমুক্ত রাষ্ট্রে পরিণত হবে সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “এবারের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। এবারের নির্বাচন ক্ষমতার পালাবদলের নির্বাচন নয়। এবারের নির্বাচন সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন।” সবাইকে দাঁড়িপাল্লা ও শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

ঢাকা জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-১ আসনের প্রার্থী ব্যারিস্টার মো. নজরুল ইসলাম, ঢাকা-২ আসনের প্রার্থী কর্নেল আব্দুল হক, ঢাকা-৩ আসনের প্রার্থী অধ্যক্ষ শাহীনুর ইসলাম, ঢাকা-১৯ আসনে ১১ দলীয় জোট মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী দিলশানা পারুল এবং ঢাকা-২০ আসনে ১১ দলীয় জোট মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ।

আরও পড়ুনঃ  ডা. কামরুলের হাসপাতালে চাঁদা দাবি: মূলহোতা মঈনসহ গ্রেফতার ৭