Dhaka ০২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পত্নীতলায় দুঃসাহসিক চুরি, উদ্ধার স্বর্ণালংকার কিশোরকণ্ঠ পাঠক ফোরামের উদ্যোগে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা– ২০২৬ এর আয়োজন করে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন চকরিয়ায় তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা ভোলায় কোস্ট গার্ডের অভিযান: ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নগরকান্দায় দেশীয় মাছ রক্ষায় মৎস্য অধিদপ্তরের অভিযান: চায়না দুয়ারি জাল ধ্বংস ও ভেসাল উচ্ছেদ শ্রীপুরে সংরক্ষিত মহিলা এমপি’র মতবিনিময় সভা ও বিভিন্ন উপকরণ বিতরণ। পলাশবাড়ীতে কিশোরগাড়ী ইউপি কমপ্লেক্স কার্যালয় পূর্বের সরকারি জায়গায় স্থাপনের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত লালপুরে শিক্ষার্থীদের মাঝে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর বৃক্ষচারা বিতরণ কেরানীগঞ্জে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান আগামী ১৬ সেপ্টেম্বর পর্দা উঠছে ” চট্টগ্রাম রিজিওনাল টি- ২০ ক্রিকেট টুর্নামেন্টের

ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান গাজীপুরে সরাসরি যুক্ত সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও মেট্রোপলিটন প্রশাসন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:০৪:২১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৫ সময় দেখুন

মোঃ রাসেল মিয়া, গাজীপুর:
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে সারাদেশের সঙ্গে গাজীপুরেও একযোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় গাজীপুরের জয়দেবপুর শ্মশানঘাট এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে নগরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। গাজীপুরের ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিতে অংশ নেয় গাজীপুর সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও গাজীপুর মেট্রোপলিটন প্রশাসন। এছাড়া গাজীপুরের বিভিন্ন উপজেলা পর্যায়ের বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষও এতে অংশ নেন। কর্মসূচিতে জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, স্কাউট, বিএনসিসি সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৬০০ থেকে ৭০০ মানুষ অংশগ্রহণ করেন। ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে এডিস মশার বংশবিস্তারস্থল ধ্বংস, আবাসিক ও বাণিজ্যিক এলাকায় জমে থাকা পানি, ময়লা-আবর্জনা অপসারণ এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির কার্যক্রমও চালানো হচ্ছে। কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও মেট্রোপলিটন প্রশাসনের সমন্বয়ে বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে নগরবাসীকে নিজেদের বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।
এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; নগরবাসীকেও নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে।
তিনি আরও বলেন, আগামী তিন মাস সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীসহ দায়িত্বশীল সবাইকে নিয়ে এ কার্যক্রম অব্যাহত রাখা হবে। এডিস মশার বংশবিস্তার রোধে সম্মিলিতভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংস এবং জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
গাজীপুরে সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও মেট্রোপলিটন প্রশাসনের সমন্বিত এ কার্যক্রমের মাধ্যমে নগরবাসীর মধ্যে ডেঙ্গু প্রতিরোধে আরও সচেতনতা সৃষ্টি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুনঃ  ভেদরগঞ্জে মাদ্রাসা প্রধানের মুক্তির দাবিতে মানববন্ধন
Tag :
জনপ্রিয় পোস্ট

পত্নীতলায় দুঃসাহসিক চুরি, উদ্ধার স্বর্ণালংকার

ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান গাজীপুরে সরাসরি যুক্ত সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও মেট্রোপলিটন প্রশাসন

আপডেটের সময়: ০৫:০৪:২১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬