Dhaka ০৯:১০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তথ্য নিতে এসে ওসির ধমক খেলেন সাংবাদিক, মধ্যস্থতাকারীদের দিয়ে ঘটনা ‘দফারফা’র অভিযোগ! নজিপুর পৌরসভা রুকন সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কাউনিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন স্বর্ণগ্রাম-দাড়িদহে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন সুবিধাবঞ্চিতরা ফ্যাসিস্টদের ফিরিয়ে এনে বিচার চায় জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উলিপুরে সাংবাদিকদের সঙ্গে এমপি সালেহীর মতবিনিময় মিরপুরে ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ, বড় ভাইয়ের সংবাদ সম্মেলন হিলিতে বিভিন্ন মামলায় ৯ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ পবায় সড়কের বেহাল দশা: বায়া-হিমালয় কোল্ড স্টোরেজ রাস্তা এখন এক ‘মরণফাঁদ’ নাটোর লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু

টাঙ্গাইলে সরকারি সা’দত কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বর্ণাঢ্য অ্যালামনাই অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি :

“দেহ বিভু এই বর, করটিয়ার বুকে জাগিয়া উঠুক বঙ্গের আলীগড়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বর্ণাঢ্য অ্যালামনাই অনুষ্ঠিত হয়েছে।গত
রোববার কলেজের অডিটোরিয়ামে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ পারভীন আক্তার। মনিরুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ শরীফ ইসফানি, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. শেখ ফরিদসহ বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন। দীর্ঘদিন পর প্রিয় ক্যাম্পাসে ফিরে পুরোনো সহপাঠী, শিক্ষক ও স্মৃতির সঙ্গে মিলিত হয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। প্রাণবন্ত আড্ডা, স্মৃতিচারণ এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
দিনব্যাপী আয়োজনে ছিল বর্ণাঢ্য আনন্দ র‍্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আকর্ষণীয় র‍্যাফেল ড্র। সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।
আলোচনা সভায় বক্তারা সরকারি সা’দত কলেজের গৌরবময় ইতিহাস, শিক্ষা ও সংস্কৃতিতে এর অবদান এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ঐতিহ্য তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষার গুণগত মানোন্নয়ন, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং কলেজের সার্বিক উন্নয়নে একটি শক্তিশালী অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
দিনব্যাপী এ আয়োজন শেষে অংশগ্রহণ কারীরা এমন মিলনমেলা নিয়মিত আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন এবং প্রিয় ক্যাম্পাসের সঙ্গে আজীবন সম্পৃক্ত থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  ‎নারীকে বাঁচাতে গিয়ে খাদে প্রতিমন্ত্রীর গাড়ি, পরে হাসপাতালে নারীর মৃত্যু
Tag :
জনপ্রিয় পোস্ট

তথ্য নিতে এসে ওসির ধমক খেলেন সাংবাদিক, মধ্যস্থতাকারীদের দিয়ে ঘটনা ‘দফারফা’র অভিযোগ!

টাঙ্গাইলে সরকারি সা’দত কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বর্ণাঢ্য অ্যালামনাই অনুষ্ঠিত

আপডেটের সময়: ১২:৩৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

টাঙ্গাইল প্রতিনিধি :

“দেহ বিভু এই বর, করটিয়ার বুকে জাগিয়া উঠুক বঙ্গের আলীগড়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বর্ণাঢ্য অ্যালামনাই অনুষ্ঠিত হয়েছে।গত
রোববার কলেজের অডিটোরিয়ামে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ পারভীন আক্তার। মনিরুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ শরীফ ইসফানি, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. শেখ ফরিদসহ বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন। দীর্ঘদিন পর প্রিয় ক্যাম্পাসে ফিরে পুরোনো সহপাঠী, শিক্ষক ও স্মৃতির সঙ্গে মিলিত হয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। প্রাণবন্ত আড্ডা, স্মৃতিচারণ এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
দিনব্যাপী আয়োজনে ছিল বর্ণাঢ্য আনন্দ র‍্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আকর্ষণীয় র‍্যাফেল ড্র। সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।
আলোচনা সভায় বক্তারা সরকারি সা’দত কলেজের গৌরবময় ইতিহাস, শিক্ষা ও সংস্কৃতিতে এর অবদান এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ঐতিহ্য তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষার গুণগত মানোন্নয়ন, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং কলেজের সার্বিক উন্নয়নে একটি শক্তিশালী অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
দিনব্যাপী এ আয়োজন শেষে অংশগ্রহণ কারীরা এমন মিলনমেলা নিয়মিত আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন এবং প্রিয় ক্যাম্পাসের সঙ্গে আজীবন সম্পৃক্ত থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  লালপুরে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে অবৈধ সার মজুদ: ৪ ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা