Dhaka ০৪:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামায়াত কর্মীকে ‘আওয়ামী লীগ’ ট্যাগ দিয়ে গ্রেফতারের প্রতিবাদে কেরানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য অপরাধীর কোন  রাজনৈতিক পরিচয় নেই: সোহেল মনজুর এমপি  বাঁশখালীতে দুর্গাপূজার প্রতিমা তৈরির কারখানা পরিদর্শনে ওসি রবিউল হক ‘নৈরাজ্যের’প্রতিবাদে পত্নীতলায় যুবদলের সমাবেশ ও মিছিল সালনায় শতবর্ষী ঝুঁকিপূর্ণ মহুয়াগাছ অপসারণ, স্বস্তিতে এলাকাবাসী ধামইরহাটে যুবদলের সমাবেশ ও মিছিল মির্জাপুরে আ.লীগের সাবেক সভাপতি ফালু গ্রেপ্তার নাটোর লালপুরে ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকিং চক্রের ৬ সদস্য গ্রেফতার জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ধাক্কা কাঁচাবাজারে তদারকির দাবি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:১৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদকঃ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে নিত্যপ্রয়োজনীয় কাঁচাবাজারে। পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাতে রাজধানীর পাইকারি ও খুচরা বাজারে সবজি, মাছ, ব্রয়লার মুরগিসহ বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছেন ব্যবসায়ীরা। সরেজমিনে দেখা যায় আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিক্রেতাদের দাবি, দেশের বিভিন্ন জেলা থেকে পণ্য পরিবহনে ট্রাক ও পিকআপের ভাড়া বেড়ে যাওয়ায় বাড়তি দামে পণ্য কিনতে হচ্ছে তাদের। ফলে সেই বাড়তি খরচ সমন্বয় করতে গিয়ে বাজারে পণ্যের দাম বাড়াতে হচ্ছে। এদিকে, রাজধানীর খিলক্ষেত খুচরা বাজারে দেখা গেছে, দেশের বিভিন্ন অঞ্চল, বিশেষ করে উত্তরবঙ্গ থেকে আসা সবজির সরবরাহে পরিবহন ব্যয়ের প্রভাব পড়ছে। ব্যবসায়ীরা বলছেন, প্রতি লিটার ডিজেলের দাম বাড়ায় দূর-দূরান্ত থেকে পণ্য আনার খরচ আগের তুলনায় অনেক বেড়েছে।

আরও পড়ুনঃ  ফ্ল্যাট থেকে নারীসহ ওসি আটক

খিলক্ষেত বাজারে টাঙ্গাইল থেকে মাছ নিয়ে আসা এক পিকআপচালক জানান, টাঙ্গাইল থেকে ঢাকায় আসতে তার প্রায় ২০ থেকে ২৫ লিটার জ্বালানি লাগে। জ্বালানির দাম বেড়ে যাওয়ায় বাড়তি খরচ এখন পরিবহন মালিকদের দিতে হচ্ছে। আর শেষ পর্যন্ত সেই ব্যয়ের প্রভাব পড়ছে ক্রেতাদের ওপর। ব্যবসায়ীদের ভাষ্য, পাইকারি ব্যবসায়ী ও আড়তদাররা সাধারণত পরিবহনসহ বাড়তি খরচ বাজার থেকেই সমন্বয় করেন। ফলে সরবরাহ ব্যবস্থার প্রতিটি ধাপে ব্যয় বাড়লে তার প্রভাব গিয়ে পড়ে ভোক্তার ওপর। অন্যদিকে, বাড়তি খরচের চাপে বাজারে এসে বিপাকে পড়ছেন সাধারণ ক্রেতারা। আয়-ব্যয়ের হিসাব মেলাতে না পেরে ক্ষোভ প্রকাশ করছেন তারা। একই সঙ্গে বাজার তদারকি জোরদারের দাবি জানিয়েছেন ভোক্তারা।

আরও পড়ুনঃ  অস্ত্রের তথ্য দিন, আইনি জটিলতা ছাড়াই পুরস্কার: এসআরবি
Tag :
জনপ্রিয় পোস্ট

জামায়াত কর্মীকে ‘আওয়ামী লীগ’ ট্যাগ দিয়ে গ্রেফতারের প্রতিবাদে কেরানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ধাক্কা কাঁচাবাজারে তদারকির দাবি

আপডেটের সময়: ০৫:১৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে নিত্যপ্রয়োজনীয় কাঁচাবাজারে। পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাতে রাজধানীর পাইকারি ও খুচরা বাজারে সবজি, মাছ, ব্রয়লার মুরগিসহ বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছেন ব্যবসায়ীরা। সরেজমিনে দেখা যায় আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিক্রেতাদের দাবি, দেশের বিভিন্ন জেলা থেকে পণ্য পরিবহনে ট্রাক ও পিকআপের ভাড়া বেড়ে যাওয়ায় বাড়তি দামে পণ্য কিনতে হচ্ছে তাদের। ফলে সেই বাড়তি খরচ সমন্বয় করতে গিয়ে বাজারে পণ্যের দাম বাড়াতে হচ্ছে। এদিকে, রাজধানীর খিলক্ষেত খুচরা বাজারে দেখা গেছে, দেশের বিভিন্ন অঞ্চল, বিশেষ করে উত্তরবঙ্গ থেকে আসা সবজির সরবরাহে পরিবহন ব্যয়ের প্রভাব পড়ছে। ব্যবসায়ীরা বলছেন, প্রতি লিটার ডিজেলের দাম বাড়ায় দূর-দূরান্ত থেকে পণ্য আনার খরচ আগের তুলনায় অনেক বেড়েছে।

আরও পড়ুনঃ  অস্ত্রের তথ্য দিন, আইনি জটিলতা ছাড়াই পুরস্কার: এসআরবি

খিলক্ষেত বাজারে টাঙ্গাইল থেকে মাছ নিয়ে আসা এক পিকআপচালক জানান, টাঙ্গাইল থেকে ঢাকায় আসতে তার প্রায় ২০ থেকে ২৫ লিটার জ্বালানি লাগে। জ্বালানির দাম বেড়ে যাওয়ায় বাড়তি খরচ এখন পরিবহন মালিকদের দিতে হচ্ছে। আর শেষ পর্যন্ত সেই ব্যয়ের প্রভাব পড়ছে ক্রেতাদের ওপর। ব্যবসায়ীদের ভাষ্য, পাইকারি ব্যবসায়ী ও আড়তদাররা সাধারণত পরিবহনসহ বাড়তি খরচ বাজার থেকেই সমন্বয় করেন। ফলে সরবরাহ ব্যবস্থার প্রতিটি ধাপে ব্যয় বাড়লে তার প্রভাব গিয়ে পড়ে ভোক্তার ওপর। অন্যদিকে, বাড়তি খরচের চাপে বাজারে এসে বিপাকে পড়ছেন সাধারণ ক্রেতারা। আয়-ব্যয়ের হিসাব মেলাতে না পেরে ক্ষোভ প্রকাশ করছেন তারা। একই সঙ্গে বাজার তদারকি জোরদারের দাবি জানিয়েছেন ভোক্তারা।

আরও পড়ুনঃ  এসএসপি দপ্তর সম্পাদক মীম আক্তারের পিতার ইন্তেকাল, নেতৃবৃন্দের শোক