Dhaka ১০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
উপজেলা চিলমারীতে পালিত হলো জুলাই শহীদ দিবস ২০২৬ নবাবগঞ্জে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশের জন্ম – এসপি মাসুদ আলম দীঘিনালায় বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দক্ষিণ কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় রথযাত্রা উদযাপিত লামায় তারেক রহমানের পক্ষে জাবেদ রেজার রেকর্ড ত্রাণ বিতরণ নেত্রকোনার কেন্দুয়ায় রথযাত্রা উৎসব অনুষ্ঠিত ফরিদপুর শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত সব ধর্ম-সম্প্রদায়ের মানুষকে নিয়ে দেশের উন্নয়নে কাজ করাই সরকারের লক্ষ্য: স্থানীয় সরকার মন্ত্রী জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : ড. শফিকুল ইসলাম

জৈন্তাপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:০৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ১১ সময় দেখুন

জাহিদুল ইসলাম জাহিদ জৈন্তাপুর (সিলেট) সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১২টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাঁদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সুনন্দা রায়ের সভাপতিত্বে সভা পরিচালনা করেন বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এন ইসলাম মোহাম্মদ ফারুক, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হাফিজ এবং উপজেলা জামায়াতের আমির গোলাম কিবরিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী প্রকৌশলী দীপঙ্কর চক্রবর্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন কান্তি রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা শরীফুল ইসলাম, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জুলহাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ জিলানী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অসীম কুমার দাস, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বিলাল, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম উদ্দিন, জৈন্তাপুর রিপোর্টার ক্লাবের সভাপতি শাহেদুর রহমান, ১নং নিজপাট ইউনিয়ন জামায়াতের সভাপতি নাজিম উদ্দীন, ২নং জৈন্তাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম, ৩নং চারিকাঠা ইউনিয়ন জামায়াতের সভাপতি কামাল উদ্দিন, মাওলানা শামসুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক,

আরও পড়ুনঃ  জয়পুরহাটে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল

সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। আলোচনা সভায় জুলাই আন্দোলনের যোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন হাবিবুল্লাহ শিকদার, মোহাম্মদ নূর উদ্দিন, মাহমুদ হোসাইন এবং জাতীয় ছাত্রশক্তি জৈন্তাপুর উপজেলা শাখার আহ্বায়ক তারেকুর রহমান ইলিয়াসসহ অন্যান্যরা। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়েই গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার নতুন প্রেরণা সৃষ্টি হয়েছে। শহীদদের আদর্শ ধারণ করেই একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সুনন্দা রায় বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের নতুনভাবে পথ চলার সাহস ও প্রেরণা দিয়েছে। শহীদদের আত্মত্যাগ আমাদের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। আমরা সবাইকে সঙ্গে নিয়ে এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে উন্নয়ন, সুশাসন ও মানবিক মূল্যবোধ সমানভাবে প্রতিষ্ঠিত হবে। তিনি আরো বলেন, উপজেলা প্রশাসন সবসময় জনগণের পাশে থেকে কাজ করবে এবং জুলাই যোদ্ধাদের যেকোনো সমস্যা সমাধানে আন্তরিকভাবে সহযোগিতা করবে

আরও পড়ুনঃ  আলীকদমে আশ্রয়কেন্দ্রের দুর্গত মানুষের পাশে ৫৭ বিজিবি, খাদ্য সহায়তা প্রদান
Tag :
জনপ্রিয় পোস্ট

উপজেলা চিলমারীতে পালিত হলো জুলাই শহীদ দিবস ২০২৬

জৈন্তাপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৬:০৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

জাহিদুল ইসলাম জাহিদ জৈন্তাপুর (সিলেট) সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১২টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাঁদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সুনন্দা রায়ের সভাপতিত্বে সভা পরিচালনা করেন বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এন ইসলাম মোহাম্মদ ফারুক, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হাফিজ এবং উপজেলা জামায়াতের আমির গোলাম কিবরিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী প্রকৌশলী দীপঙ্কর চক্রবর্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন কান্তি রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা শরীফুল ইসলাম, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জুলহাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ জিলানী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অসীম কুমার দাস, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বিলাল, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম উদ্দিন, জৈন্তাপুর রিপোর্টার ক্লাবের সভাপতি শাহেদুর রহমান, ১নং নিজপাট ইউনিয়ন জামায়াতের সভাপতি নাজিম উদ্দীন, ২নং জৈন্তাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম, ৩নং চারিকাঠা ইউনিয়ন জামায়াতের সভাপতি কামাল উদ্দিন, মাওলানা শামসুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক,

আরও পড়ুনঃ  রাঙ্গুনিয়ায় কৃষিকাজ করতে এসে ভোলার শ্রমিকের মৃত্যু

সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। আলোচনা সভায় জুলাই আন্দোলনের যোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন হাবিবুল্লাহ শিকদার, মোহাম্মদ নূর উদ্দিন, মাহমুদ হোসাইন এবং জাতীয় ছাত্রশক্তি জৈন্তাপুর উপজেলা শাখার আহ্বায়ক তারেকুর রহমান ইলিয়াসসহ অন্যান্যরা। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়েই গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার নতুন প্রেরণা সৃষ্টি হয়েছে। শহীদদের আদর্শ ধারণ করেই একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সুনন্দা রায় বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের নতুনভাবে পথ চলার সাহস ও প্রেরণা দিয়েছে। শহীদদের আত্মত্যাগ আমাদের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। আমরা সবাইকে সঙ্গে নিয়ে এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে উন্নয়ন, সুশাসন ও মানবিক মূল্যবোধ সমানভাবে প্রতিষ্ঠিত হবে। তিনি আরো বলেন, উপজেলা প্রশাসন সবসময় জনগণের পাশে থেকে কাজ করবে এবং জুলাই যোদ্ধাদের যেকোনো সমস্যা সমাধানে আন্তরিকভাবে সহযোগিতা করবে

আরও পড়ুনঃ  বন্যায় চট্টগ্রামে মৎস্যে ক্ষতি শতকোটি, ভুক্তভোগী ১০ হাজার চাষি