Dhaka ০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভেদরগঞ্জে সচেতন মা, আপনি সেরা মা—শ্রেষ্ঠ অভিভাবক পুরস্কার ২০২৬ ধামইরহাটে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন গণতন্ত্রের ভিত্তিতে রচিত আল-কুরআনবিরোধী সংবিধানই সমাজ ও রাষ্ট্রের মূল সমস্যা: ইসলামী সমাজ লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ভয়ে থমকে আছে গাজীপুরে বন উদ্ধার পত্নীতলায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ পলাশবাড়ীতে পুকুরে বিষ প্রয়োগে ৩ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ বাণিজ্যিক সম্পর্ক জোরদার ভারতের সহযোগিতা অব্যাহত থাকবে বগুড়ার খাদ্যঐতিহ্যের আড়ালে থাকা এক স্বাদের গল্প নাগরপুরে এমপি লাভলু ও তার সহধর্মিনীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর
ফরিদপুরে জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং বিভিন্ন সরকারি দপ্তরের চলমান উন্নয়ন পরিকল্পনা নিয়ে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।আজ
রোববার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলার কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
এ সময় সভায়
উপস্থিত ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফাতেমা ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-
কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রাণিসম্পদ অধিদপ্তর চরাঞ্চলে উন্নত জাতের গবাদিপশু সম্প্রসারণের মাধ্যমে দুধ উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা তুলে ধরে। সড়ক ও জনপথ বিভাগ জেলার সড়ক অবকাঠামোর উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করার বিষয়ে মতামত উপস্থাপন করে।
এছাড়া পরিবেশ অধিদপ্তর জেলার পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ এবং ইটভাটার সংখ্যা কমিয়ে পরিবেশবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করে। পানি উন্নয়ন বোর্ড পদ্মা নদীর ভাঙন প্রতিরোধ, নদীতীর সংরক্ষণ এবং জেলার বিভিন্ন নৌঘাটের উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করলে জেলা প্রশাসক প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সভায় বক্তারা জেলার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  ধুনটে মাদক বিক্রির অভিযোগে নারীসহ ২ জন গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় পোস্ট

ভেদরগঞ্জে সচেতন মা, আপনি সেরা মা—শ্রেষ্ঠ অভিভাবক পুরস্কার ২০২৬

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৫:০৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর
ফরিদপুরে জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং বিভিন্ন সরকারি দপ্তরের চলমান উন্নয়ন পরিকল্পনা নিয়ে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।আজ
রোববার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলার কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
এ সময় সভায়
উপস্থিত ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফাতেমা ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-
কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রাণিসম্পদ অধিদপ্তর চরাঞ্চলে উন্নত জাতের গবাদিপশু সম্প্রসারণের মাধ্যমে দুধ উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা তুলে ধরে। সড়ক ও জনপথ বিভাগ জেলার সড়ক অবকাঠামোর উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করার বিষয়ে মতামত উপস্থাপন করে।
এছাড়া পরিবেশ অধিদপ্তর জেলার পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ এবং ইটভাটার সংখ্যা কমিয়ে পরিবেশবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করে। পানি উন্নয়ন বোর্ড পদ্মা নদীর ভাঙন প্রতিরোধ, নদীতীর সংরক্ষণ এবং জেলার বিভিন্ন নৌঘাটের উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করলে জেলা প্রশাসক প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সভায় বক্তারা জেলার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  পত্নীতলায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ