Dhaka ০৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাঙ্গুড়ায় অবৈধভাবে সার মজুদের অভিযোগ, গোডাউনের সামনে ছাত্রদলের বিক্ষোভ ও অনশন ফরিদগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছে ৩ শতাধিক নারী- পুরুষ কাশিমপুরে সীমানাপ্রাচীর নির্মাণে বাধা, ২৪ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ নগরকান্দায় পূজা মণ্ডপে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সচেতনতামূলক সভা সিলেট সীমান্তে ২২ লাখ টাকার চোরাচালান জব্দ মেহেন্দিগঞ্জের ধুলিয়ার মধ্যচরে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত কারাবন্দি বিএনপি নেতার পরিবারের পাশে রাসিক প্রশাসক বিজয়া দশমী: অশ্রুসিক্ত ভালোবাসায় বুড়িগঙ্গায় প্রতিমা বিসর্জন শহীদ ওসমান বিন হাদীকে হত্যার পর দেশি-বিদেশী চক্র এটিকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করে যাচ্ছে: জাবের জয়পুরহাটের কালাই থানায় ঢুকে তিন পুলিশ সদস্যকে পোটানোর অভিযোগ,গ্রোপ্তার এক যুবক….

জামায়াত-এনসিপি কে কত আসনে লড়বে

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৫৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৩১৫ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ থেকে জামায়াতে ইসলামী ১৭৯ আসনে প্রার্থী দিয়ে লড়াই করবে। আর জাতীয় নাগরিক পার্টি-এনসিপি প্রার্থী দেবে ৩০টি আসনে। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি ৭টি, আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি ৩, নেজামে ইসলাম ২টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ২টি আসনে প্রার্থী দেবে।

আরও পড়ুনঃ  স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পড়লেন ইশরাক: নাসীরুদ্দীন পাটওয়ারী

আজ বৃহস্পতিবার রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জোটের এই প্রার্থিতা ঘোষণা করেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সংবাদ সম্মেলনে ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’ ছাড়া বাকি ১০টি দলের নেতারা উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিসহ ১০টি দলের শীর্ষ নেতারা।

আরও পড়ুনঃ  রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবাদ সম্মেলনে ২৫৩ আসনে প্রার্থী ঘোষণা করা হয় ১০টি দলের পক্ষ থেকে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে সমঝোতার পর বাকি আসনগুলোতে প্রার্থী ঘোষণা করা হবে বলে জানানো হয়।

আরও পড়ুনঃ  বিলুপ্তির পথে ঈশ্বরদীর ঐতিহ্যবাহী কাঠের চাকা শিল্প
Tag :
জনপ্রিয় পোস্ট

ভাঙ্গুড়ায় অবৈধভাবে সার মজুদের অভিযোগ, গোডাউনের সামনে ছাত্রদলের বিক্ষোভ ও অনশন

জামায়াত-এনসিপি কে কত আসনে লড়বে

আপডেটের সময়: ০৯:৫৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ থেকে জামায়াতে ইসলামী ১৭৯ আসনে প্রার্থী দিয়ে লড়াই করবে। আর জাতীয় নাগরিক পার্টি-এনসিপি প্রার্থী দেবে ৩০টি আসনে। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি ৭টি, আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি ৩, নেজামে ইসলাম ২টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ২টি আসনে প্রার্থী দেবে।

আরও পড়ুনঃ  সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ স্পট পরিদর্শন প্রধানমন্ত্রীর

আজ বৃহস্পতিবার রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জোটের এই প্রার্থিতা ঘোষণা করেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সংবাদ সম্মেলনে ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’ ছাড়া বাকি ১০টি দলের নেতারা উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিসহ ১০টি দলের শীর্ষ নেতারা।

আরও পড়ুনঃ  শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

সংবাদ সম্মেলনে ২৫৩ আসনে প্রার্থী ঘোষণা করা হয় ১০টি দলের পক্ষ থেকে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে সমঝোতার পর বাকি আসনগুলোতে প্রার্থী ঘোষণা করা হবে বলে জানানো হয়।

আরও পড়ুনঃ  কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ১০