Dhaka ০৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতাকে কারাগারে প্রেরণ বাস পিকআপ মোটরসাইকেলের সংঘর্ষে নিহত 2 ধামইরহাটে পূজামণ্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি সামসুজ্জোহা খান জৈন্তাপুরে ‘ভয়ংকর এক্সপ্রেস’ ট্রাক থেকে মাদক উদ্ধার, গ্রেপ্তার ৩ সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে বান্দরবানে সনাতনীদের মাঝে বস্ত্র উপহার কাউনিয়ায় ডেঙ্গু সচেতনতায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান  ধুনটে নবাগত স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল হোসেন সনির যোগদান, ফারিয়ার শুভেচ্ছা নীলফামারীতে লালন সাঁইয়ের ১৩৬ তম তিরোধান দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান “লালন শাহের সৃষ্টি বাংলা লোকসংগীত ও বাউল সংস্কৃতির অমূল্য সম্পদ” মানিকগঞ্জে খাদ্য মন্ত্রী আফরোজা খানম বেগম খালেদা জিয়ার স্মরণে আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট, গাইবান্ধাকে ৪-১ গোলে হারিয়ে বগুড়ার জয়

জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতাকে কারাগারে প্রেরণ

স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর) জামালপুরের মেলান্দহে ৮৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ হোসেন আলী (৪৯) নামে স্থানীয় এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১)। আজ শনিবার (১৭ অক্টোবর ২০২৬) দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-১-এর এসআই আপেল মাহমুদের নেতৃত্বে একটি দল উপজেলার ফুলকোচা এলাকায় অভিযান চালায়। এ সময় ফুলকোচা গ্রামের মঞ্জুরুল ইসলামের ইটভাটার সামনে থেকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয় হোসেন আলীকে। তিনি উপজেলার ফুলকোচা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও মৃত হযরত আলীর ছেলে।

আরও পড়ুনঃ  কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

এ বিষয়ে জামালপুর ডিবি-১-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর রহমান তালুকদার জানান- ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় হোসেন আলীর বিরুদ্ধে মেলান্দহ থানায় মামলা করা হয়েছে। আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে গ্রেপ্তারকৃত বিএনপি নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ফুলকোচা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জহুরুল ইসলাম। তিনি বলেন, “দলের মধ্যে এসে এমন অপরাধ করার কোনো সুযোগ নেই। জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে পরামর্শ করে তাঁর বিরুদ্ধে দ্রুত দলীয় ব্যবস্থা নেওয়া হবে। দল কাউকেই ছাড় দেবে না।

আরও পড়ুনঃ  কুমিল্লায় যুবদল কর্মী আবু কাউসার হত্যা: প্রধান অভিযুক্ত তৌহিদ গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় পোস্ট

জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতাকে কারাগারে প্রেরণ

জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতাকে কারাগারে প্রেরণ

আপডেটের সময়: ০৮:২০:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর) জামালপুরের মেলান্দহে ৮৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ হোসেন আলী (৪৯) নামে স্থানীয় এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১)। আজ শনিবার (১৭ অক্টোবর ২০২৬) দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-১-এর এসআই আপেল মাহমুদের নেতৃত্বে একটি দল উপজেলার ফুলকোচা এলাকায় অভিযান চালায়। এ সময় ফুলকোচা গ্রামের মঞ্জুরুল ইসলামের ইটভাটার সামনে থেকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয় হোসেন আলীকে। তিনি উপজেলার ফুলকোচা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও মৃত হযরত আলীর ছেলে।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী, প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস

এ বিষয়ে জামালপুর ডিবি-১-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর রহমান তালুকদার জানান- ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় হোসেন আলীর বিরুদ্ধে মেলান্দহ থানায় মামলা করা হয়েছে। আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে গ্রেপ্তারকৃত বিএনপি নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ফুলকোচা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জহুরুল ইসলাম। তিনি বলেন, “দলের মধ্যে এসে এমন অপরাধ করার কোনো সুযোগ নেই। জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে পরামর্শ করে তাঁর বিরুদ্ধে দ্রুত দলীয় ব্যবস্থা নেওয়া হবে। দল কাউকেই ছাড় দেবে না।

আরও পড়ুনঃ  ধামইরহাটে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত