Dhaka ১২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
উপজেলা চিলমারীতে পালিত হলো জুলাই শহীদ দিবস ২০২৬ নবাবগঞ্জে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশের জন্ম – এসপি মাসুদ আলম দীঘিনালায় বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দক্ষিণ কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় রথযাত্রা উদযাপিত লামায় তারেক রহমানের পক্ষে জাবেদ রেজার রেকর্ড ত্রাণ বিতরণ নেত্রকোনার কেন্দুয়ায় রথযাত্রা উৎসব অনুষ্ঠিত ফরিদপুর শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত সব ধর্ম-সম্প্রদায়ের মানুষকে নিয়ে দেশের উন্নয়নে কাজ করাই সরকারের লক্ষ্য: স্থানীয় সরকার মন্ত্রী জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : ড. শফিকুল ইসলাম

জামালপুরের মাদারগঞ্জে ধর্ষণের অভিযোগে, ধর্ষককে আটকের পর জেল-হাজতে প্রেরণ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:১৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৩৯ সময় দেখুন

স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর: জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ৭ নং সিধুলী ইউনিয়নের চর লোটাবর এলাকায় , পাঁচ বছরের এক শিশুকে, ঝুপড়িতে ডেকে নিয়ে মুখে হাফ-প্যান্ট ঢুকিয়ে শ্বাসরুদ্ধ করে ধর্ষণ চেষ্টার অভিযোগে, গতকাল বিকেলে স্বপন মিয়া (২৫) নামের এক যুবককে এলাকাবাসী আটক করে। তারপর উক্ত খবর পেয়ে শ্যামগঞ্জ কালিবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ কর্মকর্তাগণ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। এলাকাবাসী কর্তৃক আটককৃত ধর্ষক স্বপন মিয়াকে উদ্ধার করে, তদন্ত কেন্দ্রের পুলিশ কর্মকর্তাগণ পুলিশ ফাঁড়িতে নিয়ে যেতে চাইলে স্বজনরা বাধা দেয়। এ সময় পুলিশ ও অভিযুক্তের স্বজনদের মধ্যে তীব্র বাদানুবাদ ও ধস্তাধস্তি হয়, যা এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি স্থানীয় মেম্বারকেও সেখানে উপস্থিত হতে হয়। অবশেষে অভিযুক্তকে পুলিশ হেফাজতে নিতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ  বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদকের অপসারণ ও কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

পুলিশ ফাঁড়ি থেকে সন্ধ্যার আগ মুহুর্তে ধর্ষক স্বপন মিয়াকে মাদারগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়। অতঃপর ভুক্তভোগী শিশুটির পরিবার রাতে মামলা করে এবং ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। মাদারগঞ্জ মডেল থানার পুলিশ কর্মকর্তাগণ সকল আইনি প্রক্রিয়া শেষে আজ (১৬ জুলাই ২০২৬) বৃহস্পতিবার সকালে জামালপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করেন এবং জামালপুর বিজ্ঞ আদালত শিশু নির্যাতন ও দমন আইনের প্রক্রিয়ায় ধর্ষক স্বপন মিয়াকে দুপুরে জেল-হাজতে প্রেরণ করেন।

আরও পড়ুনঃ  মাধবপুরে শতভাগ ছানিমুক্ত নোয়াপাড়া ইউনিয়ন বাস্তবায়নের পরিকল্পনা সভা অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

উপজেলা চিলমারীতে পালিত হলো জুলাই শহীদ দিবস ২০২৬

জামালপুরের মাদারগঞ্জে ধর্ষণের অভিযোগে, ধর্ষককে আটকের পর জেল-হাজতে প্রেরণ

আপডেটের সময়: ০৬:১৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর: জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ৭ নং সিধুলী ইউনিয়নের চর লোটাবর এলাকায় , পাঁচ বছরের এক শিশুকে, ঝুপড়িতে ডেকে নিয়ে মুখে হাফ-প্যান্ট ঢুকিয়ে শ্বাসরুদ্ধ করে ধর্ষণ চেষ্টার অভিযোগে, গতকাল বিকেলে স্বপন মিয়া (২৫) নামের এক যুবককে এলাকাবাসী আটক করে। তারপর উক্ত খবর পেয়ে শ্যামগঞ্জ কালিবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ কর্মকর্তাগণ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। এলাকাবাসী কর্তৃক আটককৃত ধর্ষক স্বপন মিয়াকে উদ্ধার করে, তদন্ত কেন্দ্রের পুলিশ কর্মকর্তাগণ পুলিশ ফাঁড়িতে নিয়ে যেতে চাইলে স্বজনরা বাধা দেয়। এ সময় পুলিশ ও অভিযুক্তের স্বজনদের মধ্যে তীব্র বাদানুবাদ ও ধস্তাধস্তি হয়, যা এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি স্থানীয় মেম্বারকেও সেখানে উপস্থিত হতে হয়। অবশেষে অভিযুক্তকে পুলিশ হেফাজতে নিতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ  বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন