Dhaka ০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নদীভাঙনের হুমকিতে বেতছড়ি জামে মসজিদ ও মাদ্রাসা, স্থায়ী বাঁধ নির্মাণে জরুরি দাবি জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী  শুধু আইনে নয়, জনসচেতনতার মাধ্যমেই মাদক নির্মূল সম্ভব: মির্জা ফখরুল প্রকৃতির ভাণ্ডার পাথরঘাটা দূষণে বাড়ছে শঙ্কা জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: এ্যানি নাচোলে ফ্যামেলী কার্ড বাস্তবায়নের জন্য ৯৩৭ জনের আবেদন কুমিল্লা সীমান্তে ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি হামের রোগীদের অকাল মৃত্যু ও স্বাস্থ্যসেবা উন্নয়নের দাবিতে বান্দরবানে বিক্ষোভ কেরানীগঞ্জে গ্রিন সিটি সংলগ্ন বালুর মাঠ এলাকা থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার ফরিদপুর ফয়সাল ‌হত্যা ‌ মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী

মোঃ সাকিবুল ইসলাম,বরিশালঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, ‘জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা আমাদের সরকারের শত্রু, দলের শত্রু, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার শত্রু। আজ মঙ্গলবারসকাল ১০ টায় বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর স্বনির্ভর খালের পাশে উপজেলা কৃষকদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ। আমাদের দেশের এত ক্ষমতার মালিক শেখ হাসিনাকে শেষপর্যন্ত বিড়ালের মতো পালিয়ে যেতে হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী যেই তরুণ ছাত্রদের তেলাপোকার সঙ্গে তুলনা করেছিলেন, সেই তেলাপোকাদের কারণেই শেষ পর্যন্ত তাদের আত্মসমর্পণ করতে হয়েছে। অতএব, যখন তখন জনগণকে ছোট করা, তেলাপোকা মনে করা, ছারপোকা মনে করা, এইসব ঔদ্ধত্য যেই রাজনৈতিক নেতাকর্মীরা দেখায়, তারা দলের শত্রু, জনগণের শত্রু। এটা আমি অতীতে সাবধান করছি, বর্তমানেও সাবধান করে দিচ্ছি। জহির উদ্দিন স্বপন বলেন, ‘ধানের শীষ কিংবা শহিদ জিয়া পরিবারের হাতে যখন ক্ষমতা আসে, তখন সেই ক্ষমতার কোনো অপপ্রয়োগ সর্বোচ্চ মহলে হয় না। কিন্তু নিচের পর্যায়ে আমরা যদি কেউ ভুলভ্রান্তি করি, সেই দায়িত্ব কিন্তু শেষ পর্যন্ত দলের ঘাড়ে যায়। তাই বিভ্রান্তিকর নেতাকর্মীদের ব্যপারে আমাদের সজাগ থাকতে হবে। আমাদের দল একটা বড় পরিবার, আমাদের নানান রকমের নেতাকর্মী ও অঙ্গ সংগঠন আছে। আমরা সবাই মিলে ধান চাষ করি, আবার কাটার মৌসুমেও সবাই মিলে ধান কাটি।

আরও পড়ুনঃ  সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত

কিন্তু আমাদের পরিবারের কিছু সদস্যরা ধান চাষের সময়েও থাকে না, আবার ধান কাটার মৌসুমেও থাকে না। ধান চাষের মৌসুমেও ফুটবল খেলে, ধান কাটার মৌসুমেও ফুটবল খেলে। তারপরও পরিবারে এরকম দায়িত্বহীন কিছু সদস্য থাকবেই। এদেরকে চিনে রাখতে হবে। এরা যাতে কোনো অপকর্মের সঙ্গে যুক্ত না হয়, সে ব্যপারে খেয়াল রাখতে হবে। ভালো ব্যবহার ও সৌজন্যতা করতে হবে, কিন্তু দূরবীনের মতো চোখ রাখতে হবে। অপরাধ করার সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনতে হবে। দলীয় পরিচয়ে যাতে কেউ রক্ষা না পায়। উপজেলা কৃষকদলের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এই আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সাবেক আহ্বায়ক আলহাজ আবুল হোসেন মিয়া, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব শরীফ শফিকুর রহমান স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন, কৃষকদলের জেলা উত্তরের সদস্য সচিব ভিপি মো. সেলিম হোসেন প্রমুখ। একইদিন তথ্যমন্ত্রী ‎বরিশালের গৌরনদীতে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী ৩ টি পৃথক কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে ৩ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন।

আরও পড়ুনঃ  কাজিপুরে বেকার মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ
Tag :
জনপ্রিয় পোস্ট

নদীভাঙনের হুমকিতে বেতছড়ি জামে মসজিদ ও মাদ্রাসা, স্থায়ী বাঁধ নির্মাণে জরুরি দাবি

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী

আপডেটের সময়: ০৬:০৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মোঃ সাকিবুল ইসলাম,বরিশালঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, ‘জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা আমাদের সরকারের শত্রু, দলের শত্রু, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার শত্রু। আজ মঙ্গলবারসকাল ১০ টায় বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর স্বনির্ভর খালের পাশে উপজেলা কৃষকদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ। আমাদের দেশের এত ক্ষমতার মালিক শেখ হাসিনাকে শেষপর্যন্ত বিড়ালের মতো পালিয়ে যেতে হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী যেই তরুণ ছাত্রদের তেলাপোকার সঙ্গে তুলনা করেছিলেন, সেই তেলাপোকাদের কারণেই শেষ পর্যন্ত তাদের আত্মসমর্পণ করতে হয়েছে। অতএব, যখন তখন জনগণকে ছোট করা, তেলাপোকা মনে করা, ছারপোকা মনে করা, এইসব ঔদ্ধত্য যেই রাজনৈতিক নেতাকর্মীরা দেখায়, তারা দলের শত্রু, জনগণের শত্রু। এটা আমি অতীতে সাবধান করছি, বর্তমানেও সাবধান করে দিচ্ছি। জহির উদ্দিন স্বপন বলেন, ‘ধানের শীষ কিংবা শহিদ জিয়া পরিবারের হাতে যখন ক্ষমতা আসে, তখন সেই ক্ষমতার কোনো অপপ্রয়োগ সর্বোচ্চ মহলে হয় না। কিন্তু নিচের পর্যায়ে আমরা যদি কেউ ভুলভ্রান্তি করি, সেই দায়িত্ব কিন্তু শেষ পর্যন্ত দলের ঘাড়ে যায়। তাই বিভ্রান্তিকর নেতাকর্মীদের ব্যপারে আমাদের সজাগ থাকতে হবে। আমাদের দল একটা বড় পরিবার, আমাদের নানান রকমের নেতাকর্মী ও অঙ্গ সংগঠন আছে। আমরা সবাই মিলে ধান চাষ করি, আবার কাটার মৌসুমেও সবাই মিলে ধান কাটি।

আরও পড়ুনঃ  মাদারগঞ্জের ৭ নং সিধুলী ইউনিয়নে সরকারি চাকুরীর ক্ষমতা দেখিয়ে ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা ও প্রাণনাশের হুমকি