Dhaka ০৫:০৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পর্যটক সীমিত রুমা: বিপাকে গাইড ও ব্যবসায়ীরা, ঘুরে দাঁড়ানোর আশা ঈদ মৌসুমে বান্দরবানে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ বাসের নতুন ভাড়া নির্ধারণ বৃহস্পতিবার ফুয়েল কার্ড ছাড়া মিলবে না তেল নীলফামারীতে গাইবান্ধায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন, প্রলোভনে ফেলে তামাক কিনছে না জাপান টোব্যাকো লামা-আলীকদমে চাষিদের বিক্ষোভ বরিশালে ব্যাটারি চালিত রিক্সা বন্ধের দাবিতে পায়ে চালিত রিক্সা শ্রমিকদের সড়ক অবরোধ পলাশবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে এস এস সি,এসএসসি (ভোক:)দাখিল ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত লক্ষীপুরের হায়দারগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা আমাদের প্রাণের দাবি পানগুছি নদীতে দ্রুত সেতু চাই সংসদে আব্দুল আলিম

চান্দাইকোনা পেট্রোল পাম্পের পেছনে মিলল অবৈধ গাঁজা গাছের সন্ধান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:১৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ১০৪ সময় দেখুন

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় একটি পেট্রোল পাম্পের পেছনে গাঁজা গাছের সন্ধান পাওয়া গেছে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি হয়। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর আড়াইটার দিকে চান্দাইকোনা বাজারে অবস্থিত মেসার্স শিকদার ফিলিং স্টেশনের পেছনে গাছটি দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে। ফিলিং স্টেশনের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার মোরশেদ আলম জানান, চলতি বছরের জানুয়ারি মাসে তারা পেট্রোল পাম্পটি পূর্বের মালিকের কাছ থেকে ক্রয় করেন। বর্তমানে এটি বাঘাবাড়ি ঘাট ট্যাঙ্ক লরি পরিবহন শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের আওতায় পরিচালিত হচ্ছে। তিনি বলেন, “গাঁজার গাছটি কীভাবে এখানে জন্মেছে, তা আমাদের জানা নেই।

আরও পড়ুনঃ  কোম্পানীগঞ্জে ইউএনও’র সহকারীর বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

ফিলিং স্টেশনের এক কর্মচারী জানান, মঙ্গলবার সকালে তিনি প্রথম গাছটি দেখতে পান এবং বিষয়টি নিশ্চিত হন। এ বিষয়ে ফিলিং স্টেশনের পূর্বের মালিক রাকিবুল ইসলাম বলেন, “ফিলিং স্টেশনটি দীর্ঘদিন বন্ধ ছিল। বন্ধ হওয়ার পর আমি সেখানে আর যাইনি। গাছটি কীভাবে এসেছে বা কে লাগিয়েছে, সে বিষয়ে আমার কোনো ধারণা নেই। রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান বলেন, “বিষয়টি আমাদের জানা ছিল না। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা জানান, এ ঘটনায় এলাকায় কৌতূহল ও উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।

আরও পড়ুনঃ  নাগরপুরে তেল পেতে লাগবে ফুয়েল কার্ড
Tag :
জনপ্রিয় পোস্ট

চান্দাইকোনা পেট্রোল পাম্পের পেছনে মিলল অবৈধ গাঁজা গাছের সন্ধান

আপডেটের সময়: ০৮:১৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় একটি পেট্রোল পাম্পের পেছনে গাঁজা গাছের সন্ধান পাওয়া গেছে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি হয়। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর আড়াইটার দিকে চান্দাইকোনা বাজারে অবস্থিত মেসার্স শিকদার ফিলিং স্টেশনের পেছনে গাছটি দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে। ফিলিং স্টেশনের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার মোরশেদ আলম জানান, চলতি বছরের জানুয়ারি মাসে তারা পেট্রোল পাম্পটি পূর্বের মালিকের কাছ থেকে ক্রয় করেন। বর্তমানে এটি বাঘাবাড়ি ঘাট ট্যাঙ্ক লরি পরিবহন শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের আওতায় পরিচালিত হচ্ছে। তিনি বলেন, “গাঁজার গাছটি কীভাবে এখানে জন্মেছে, তা আমাদের জানা নেই।

আরও পড়ুনঃ  থানারহাট মডেল মাদরাসার দোয়া ও বিদায় অনুষ্ঠান

ফিলিং স্টেশনের এক কর্মচারী জানান, মঙ্গলবার সকালে তিনি প্রথম গাছটি দেখতে পান এবং বিষয়টি নিশ্চিত হন। এ বিষয়ে ফিলিং স্টেশনের পূর্বের মালিক রাকিবুল ইসলাম বলেন, “ফিলিং স্টেশনটি দীর্ঘদিন বন্ধ ছিল। বন্ধ হওয়ার পর আমি সেখানে আর যাইনি। গাছটি কীভাবে এসেছে বা কে লাগিয়েছে, সে বিষয়ে আমার কোনো ধারণা নেই। রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান বলেন, “বিষয়টি আমাদের জানা ছিল না। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা জানান, এ ঘটনায় এলাকায় কৌতূহল ও উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।

আরও পড়ুনঃ  হাটিকুমরুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি প্রায় ৫ লাখ টাকা