Dhaka ০৪:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন সংগঠনের বস্ত্র বিতরণ মান্দা বিলে মোবাইল কোর্ট, অবৈধ বানা উচ্ছেদ মানিকগঞ্জে জামাই–শ্বশুরের হাডুডু খেলা ইপিজেডের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ: আমির খসরু ফ্যাসিবাদী শক্তিকে কোনো ধরনের নৈরাজ্য করতে দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেড় লাখ মানুষের জন্য ৫ জন চিকিৎসক, ‘মরার ওপর খাঁড়ার ঘা’ শয্যা সংকট কোম্পানীগঞ্জে মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে চরকাঁকড়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাঁশখালীতে প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ বিচারের দাবিতে সংবাদ সম্মেলন কুলাউড়ায় নিখোঁজ জুবায়েরের মরদেহ উদ্ধার অনলাইন জুয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা: লালপুরে ৫টি স্মার্টফোনসহ দুই ভাই গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৪৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ২৪ সময় দেখুন

মোঃ সৈয়দ মিয়া চট্টগ্রাম ব্যুরো: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রাম মহানগরের বিভিন্ন জায়গায় যাতে মানুষ সাইকেলের মাধ্যমে যাতায়াত করতে পারে, বিনোদনের জন্য, এক্সারসাইজের জন্য যেতে পারে-ক্রমান্বয়ে অনেক ট্র্যাক হবে। সাথে সাথে যারা হাঁটতে পারে না জায়গার অভাবে, ঘরবন্দী হয়ে বসে থাকে। আমি মেয়রকে অনুরোধ করেছি, যেখানে সম্ভব তাদের হাঁটার জন্য রাস্তা করে দেন। খালের দু’পাড়ে রাস্তা করে দেন। হাঁটার জায়গা থাকতে হবে। মানুষকে বাইরে যেতে হবে, হাঁটতে হবে। আজ শুক্রবার, ০৯ অক্টোবর পতেঙ্গার বিমানবন্দর সড়কে দেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বাংলাদেশে অনেক ধরনের উন্নয়ন হচ্ছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেছেন, যারা বাংলাদেশে সাইকেল চালায়, সাইকেল চালাতে ভালোবাসে তাদের জন্য কিছু জায়গা তো করে দিতে হবে। এ সরকারের নীতি হচ্ছে সবার জন্য। প্রতিটি গোষ্ঠীর জন্য আমাদের একটা দায়িত্ব আছে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে - ১০ অক্টোবর মহালয়া

তিনি বলেন, সারা দুনিয়াতে সাইকেল ট্র্যাক থাকে। তারা সাইকেলের মাধ্যমে অনেকে অফিসে যায়। আবার অফিস থেকে ফিরে আসে। কাজ কর্ম করে। এটা কিন্তু যানবাহনের বড় অংশ। বিশেষ করে সাইকেল শারীরিক স্বাস্থ্যের জন্য খুব ভালো। সুস্থ থাকার জন্য সাইকেল অনেকে বাসায় চালায়, এটা হচ্ছে স্টেশনারি সাইকেল। সাইকেল তো রাস্তায় চলতে হবে তাই না। সাইক্লিস্টদের জন্য একটা স্পেস দেওয়ার জন্য চট্টগ্রামের মেয়র সাহেব উদ্যোগ নিয়েছেন। এটার জন্য অনেকবার উনার সঙ্গে আলাপ হয়েছে। আজ সাইক্লিস্টদের জন্য যেটা হয়েছে এটা মাত্র শুরু। তিনি বলেন, ঘরে বন্দী হলে মানুষের মানসিক অবস্থা আরও খারাপ হবে। একটা মানসিক সমস্যা দেখা দিয়েছে ইতিমধ্যে বিশ্বে। সেটাও বাংলাদেশে হচ্ছে। মানুষকে বাইরে যাওয়ার সুযোগ সৃষ্টি করতে হবে। হাঁটার জন্য পথ করে দিতে হবে। সাইকেল চালানোর জন্য পথ করে দিতে হবে। বিগত দিনে এ সমস্যাগুলো সামনে আনিনি। এখন প্রত্যেক নাগরিকের চাহিদা আমরা একটা একটা করে সেগুলো পূরণের চেষ্টা করছি। তিনজন এমপি এখানে আছেন- এরশাদ উল্লাহ, আবু সুফিয়ান ও এনাম আছেন। আমি তাদের অনুরোধ করছি তাদের এলাকায় সাইক্লিস্টদের জন্য রাস্তা করে দেন, হাঁটার জন্য ওয়াকওয়ে করে দেন। মেয়র সাহেব আছেন, প্রজেক্ট নেন। আমার পক্ষ থেকে সব সহযোগিতা থাকবে। সাইকেল ট্র্যাক উদ্বোধন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। অর্থমন্ত্রী ও মেয়র সাইকেল চালান ট্র্যাকে।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় অর্থাভাবে চিকিৎসা হচ্ছেনা মৌসুমীর বাঁচার আকুতি
Tag :
জনপ্রিয় পোস্ট

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন সংগঠনের বস্ত্র বিতরণ

চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী

আপডেটের সময়: ০৩:৪৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬

মোঃ সৈয়দ মিয়া চট্টগ্রাম ব্যুরো: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রাম মহানগরের বিভিন্ন জায়গায় যাতে মানুষ সাইকেলের মাধ্যমে যাতায়াত করতে পারে, বিনোদনের জন্য, এক্সারসাইজের জন্য যেতে পারে-ক্রমান্বয়ে অনেক ট্র্যাক হবে। সাথে সাথে যারা হাঁটতে পারে না জায়গার অভাবে, ঘরবন্দী হয়ে বসে থাকে। আমি মেয়রকে অনুরোধ করেছি, যেখানে সম্ভব তাদের হাঁটার জন্য রাস্তা করে দেন। খালের দু’পাড়ে রাস্তা করে দেন। হাঁটার জায়গা থাকতে হবে। মানুষকে বাইরে যেতে হবে, হাঁটতে হবে। আজ শুক্রবার, ০৯ অক্টোবর পতেঙ্গার বিমানবন্দর সড়কে দেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বাংলাদেশে অনেক ধরনের উন্নয়ন হচ্ছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেছেন, যারা বাংলাদেশে সাইকেল চালায়, সাইকেল চালাতে ভালোবাসে তাদের জন্য কিছু জায়গা তো করে দিতে হবে। এ সরকারের নীতি হচ্ছে সবার জন্য। প্রতিটি গোষ্ঠীর জন্য আমাদের একটা দায়িত্ব আছে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে - ১০ অক্টোবর মহালয়া

তিনি বলেন, সারা দুনিয়াতে সাইকেল ট্র্যাক থাকে। তারা সাইকেলের মাধ্যমে অনেকে অফিসে যায়। আবার অফিস থেকে ফিরে আসে। কাজ কর্ম করে। এটা কিন্তু যানবাহনের বড় অংশ। বিশেষ করে সাইকেল শারীরিক স্বাস্থ্যের জন্য খুব ভালো। সুস্থ থাকার জন্য সাইকেল অনেকে বাসায় চালায়, এটা হচ্ছে স্টেশনারি সাইকেল। সাইকেল তো রাস্তায় চলতে হবে তাই না। সাইক্লিস্টদের জন্য একটা স্পেস দেওয়ার জন্য চট্টগ্রামের মেয়র সাহেব উদ্যোগ নিয়েছেন। এটার জন্য অনেকবার উনার সঙ্গে আলাপ হয়েছে। আজ সাইক্লিস্টদের জন্য যেটা হয়েছে এটা মাত্র শুরু। তিনি বলেন, ঘরে বন্দী হলে মানুষের মানসিক অবস্থা আরও খারাপ হবে। একটা মানসিক সমস্যা দেখা দিয়েছে ইতিমধ্যে বিশ্বে। সেটাও বাংলাদেশে হচ্ছে। মানুষকে বাইরে যাওয়ার সুযোগ সৃষ্টি করতে হবে। হাঁটার জন্য পথ করে দিতে হবে। সাইকেল চালানোর জন্য পথ করে দিতে হবে। বিগত দিনে এ সমস্যাগুলো সামনে আনিনি। এখন প্রত্যেক নাগরিকের চাহিদা আমরা একটা একটা করে সেগুলো পূরণের চেষ্টা করছি। তিনজন এমপি এখানে আছেন- এরশাদ উল্লাহ, আবু সুফিয়ান ও এনাম আছেন। আমি তাদের অনুরোধ করছি তাদের এলাকায় সাইক্লিস্টদের জন্য রাস্তা করে দেন, হাঁটার জন্য ওয়াকওয়ে করে দেন। মেয়র সাহেব আছেন, প্রজেক্ট নেন। আমার পক্ষ থেকে সব সহযোগিতা থাকবে। সাইকেল ট্র্যাক উদ্বোধন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। অর্থমন্ত্রী ও মেয়র সাইকেল চালান ট্র্যাকে।

আরও পড়ুনঃ  বগুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা